ইয়াবাসহ পৌর ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ১৮:৪৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ১৮:৪৮

ইয়াবাসহ পৌর ছাত্রলীগ সম্পাদক গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা (২৮)-কে ১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ। বুধবার রাত ১২টার দিকে শেখ জামাল সেতুর টোল পয়েন্টের চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতে জুয়েল মোটরসাইকেল যোগে কলাপাড়া ফিরছিলেন। এসময় তাকে দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেট থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে কলাপাড়া থানায় চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের