ধর্ষণ মামলায় রাজশাহীর রেলওয়ে স্টেশন ম্যানেজার গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৩৬

ধর্ষণের মামলায় রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার মঈন উদ্দিন আজাদকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বোয়ালিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতার আজাদ রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার পদে কর্মরত। নগরীর শিরোইল এলাকায় তার বাড়ি।

বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ। তিনি জানান, বৃহস্পতিবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে ১৮ জানুয়ারি রাতে ধর্ষণের অভিযোগে এক গৃহবধূ (২৫) বাদী হয়ে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন।

অভিযোগে সূত্রে জানা গেছে, ট্রেনে যাতায়াতের পথেই স্টেশন মাস্টার আজাদের সঙ্গে তার পরিচয়। এরপর তাদের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে কথা হতো। আজাদ তাকে রেলওয়েতে একটি চাকরিও দিতে চেয়ে বলেছিলেন, চাকরির জন্য আট লাখ টাকা লাগবে। তিনি আগাম দুই লাখ টাকাও নিয়েছিলেন।

মামলার এজাহারে ওই নারী বলেছেন, রেলওয়েতে একটি চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক বই দেওয়ার কথা বলে ১৭ জানুয়ারি তাকে বাসায় ডাকেন আজাদ। তিনি সরল বিশ্বাসে গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। ফাঁকা বাসায় মঈন উদ্দিন আজাদ তাকে ধর্ষণ করে। অনেক চেষ্টা করেও তিনি তার হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেননি।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ধর্ষণের পর ওই নারীকে রেল কর্মকর্তা হুমকি দেন, ঘটনাটি কাউকে জানালে তার বড় ধরনের ক্ষতি করা হবে। কিন্তু তিনি পরদিনই থানায় মামলা করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
সরকারি চাকরিজীবী-শিক্ষক: নির্বাচনে কার কী বাধা
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
ইউরোমানি অ্যাওয়ার্ডে আবারও ‘সেরা ইএসজি ব্যাংকের’ স্বীকৃতি পেলো প্রাইম ব্যাংক
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
আজ ঢাকায় হতে পারে বজ্রবৃষ্টি
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের