রাজশাহী কলেজে টেরাকোটায় ‘উদয়াস্তে বাংলাদেশ’

রাজশাহী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০৭:৪৯

রাজশাহী কলেজে টেরাকোটায় ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাঙালির ঐতিহাসিক দিনের চিত্র তুলে ধরা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘ উদয়াস্তে বাংলাদেশ’। বুধবার (০৩ ফেব্রুয়ারি) রাতে ‘উদয়াস্তে বাংলাদেশ’ এর উদ্বোধন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। টেরাকোটায় ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের ৭ মার্চে দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, মুজিবনগর সরকার গঠন, মহান মুক্তিযুদ্ধ, ১৭৯৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যার ট্র্যাজেডি তুলে ধরা হয়েছে।

 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র লিটন বলেন, অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান রাজশাহী কলেজকে দেশসেরা কলেজে পরিণত করেছেন। তার নতুন নতুন আইডিয়া ও কর্মকাণ্ড সবাইকে মুগ্ধ করেছে। শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে টেরাকোটা স্থাপন একটি প্রশংসনীয় কাজ।

অনুষ্ঠানে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান বলেন, কীভাবে বাংলাদেশের উদয় হলো, এরপর যে বাংলাদেশের উদয় করলেন, সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে তাকে অস্তমিত করা হলো, সেসব ইতিহাস টেরাকোটার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এটি তৈরির লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, সবার সামনে দেশের সঠিক ইতিহাস তুলে ধরা।

 ‘উদয়াস্তে বাংলাদেশ’ উদ্বোধনের পর রজনীকান্ত মঞ্চ ও স্বাধীনতা চত্বরের উদ্বোধন করেন রাসিক মেয়র ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, রাজশাহী কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাজশাহী কলেজ সূত্রে জানা যায়, নির্মিত টেরাকোটার দৈর্ঘ্য ৪০ ফুট ও প্রস্থ ৫ ফুট। শিল্পী সৈয়দ মামুন-অর-রশিদ টেরাকোটার কাজটি করেছেন। এতে ব্যয় হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছিল ৬২০ বস্তা সিমেন্ট-সার, ধরলো কোস্টগার্ড
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
৩১ কোটি নতুন বই পাবে শিক্ষার্থীরা, তুলে ধরা হবে সঠিক ইতিহাস: শিক্ষামন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৫ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ জুলাই, ২০২৬)
গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
গ্রাম পুলিশের স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তের বাড়িতে আগুন
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’
এটাই কি ‘শতাব্দীর সেরা বিবাহবিচ্ছেদ’