X
বুধবার, ২১ জুলাই ২০২১, ৬ শ্রাবণ ১৪২৮

সেকশনস

গ্যাস্ট্রিক কমাতে কিছু পরামর্শ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:৪০

ঘন ঘন অ্যাসিডটি থেকে হতে পারে বুক জ্বালার সমস্যা। হার্টবার্ন বা অ্যাসিড ইনডাইজেশনের সঠিক প্রতিকার না করলে এটি ভোগাবে অনেকদিন পর্যন্ত। জেনে নিন প্রয়োজনীয় কিছু পরামর্শ। পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ শারমিন তারান্নুম।

  • শরীরে জমে থাকা অ্যাসিড বের করে দিতে পানির বিকল্প নেই। প্রতিদিন সকালে খালি পেটে পানি পান করুন কয়েক গ্লাস।
  • ভারি খাবারের মাঝে বারবার পানি পান করবেন না।
  • স্বাভাবিকের তুলনায় বাড়তি ওজন থাকলে সেটি কমিয়ে ফেলুন।
  • ক্যাফেইন জাতীয় খাবার, প্রসেসড খাবার ও চকোলেট এড়িয়ে চলুন।
  • একবারে বেশি খাওয়া, খাওয়ার পর পরই ঘুমিয়ে যাওয়া কিংবা খাওয়ার পর পর শরীরচর্চার অভ্যাস থাকলে ত্যাগ করুন।
  • ডাল, ভাজা খাবার, পেস্ট্রি, কেক, চিপস, আচার, চিনি এড়িয়ে চলুন হার্টবার্নের সমস্যায় ভুগলে। এ ধরনের খাবার হজম হতে দেরি হয়। ফলে বাড়ে গ্যাস্ট্রিক।
  • বুক জ্বালার সমস্যা থাকলে খাবেন না টক ফলও।
  • খাদ্য তালিকায় রাখুন টক দই, পেয়ারা, ভুট্টা, আপেল, আলু ও সবজির রস।
/এনএ/

সম্পর্কিত

গরুর মাংসের আছে অনেক উপকার

গরুর মাংসের আছে অনেক উপকার

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

গরুর মাংসের আছে অনেক উপকার

আপডেট : ২১ জুলাই ২০২১, ০৮:০০

উচ্চমান সম্পন্ন প্রোটিন, ভিটামিন ও খনিজের ভরপুর উৎস হলো গরুর মাংস। স্বাস্থ্যের প্রশ্নে একে প্রায়ই কাঠগড়ায় দাঁড়াতে হলেও নানা সময়ে দেখা গেছে এর অপকারের চেয়ে উপকার ঢের বেশি। হেলথলাইন ডট কম থেকে গরুর মাংসের উপকার সম্পর্কে জানা যাক এ বার।

 

পেশী গঠন

সবার আগে আসবে আমিষের কথা। মাংসপেশী গঠনে প্রাণীজ আমিষ লাগবেই। কারণ এতে দরকারি সব অ্যামাইনো অ্যাসিড আছে। এ কারণে গরুর মাংসকে বলা হয় ‘কমপ্লিট প্রোটিন’। আর পরিমিত মাত্রায় প্রোটিন গ্রহণ না করলে কিন্তু বয়সের সঙ্গে শরীরের পেশী ক্ষয় হতে থাকবে দ্রুত। যাকে বলে ‘স্যারকোপেনিয়া’। মাঝে মাঝে এই রোগটি কিন্তু মারাত্মক আকারে দেখা দিতে পারে।

 

ব্যায়ামের জ্বালানি

যারা নিয়মিত শরীরচর্চা করছেন তাদের পেশীতে চাই বাড়তি শক্তির যোগান। আর পেশীতে এ শক্তির যোগান দেবে কারনোসাইন নামের একটি উপাদান। যা তৈরি হয় বেটা-অ্যালানাইন থেকে। গরুর মাংসে এই বেটা-অ্যালানাইন আছে যথেষ্ট পরিমাণে। যারা গরুর মাংস একেবারেই খাচ্ছেন না তাদের পেশীতে কারনোসাইনের পরিমাণ দ্রুত কমতে থাকে। আবার এর পরিমাণটা ঠিকঠাক থাকলে অল্প পরিশ্রমেই প্রচণ্ড ক্লান্তি এসে ভর করবে না।

 

দূর করবে রক্তশূন্যতা

রক্তে লৌহকণিকা কমে গেলে দেখা দেয় রক্তশূন্যতা তথা অ্যানিমিয়া। এতে রক্তে অক্সিজেন সরবরাহ কমে যায় এবং শরীরও অক্সিজেন পায় কম। এর বড় কারণ শরীরের আয়রনের ঘাটতি। প্রাণীজ আমিষের মধ্যে গরুর মাংসই আয়রনের বড় উৎস। সুনির্দিষ্ট করে বলতে গেলে গরুর মাংসেই আছে হিম-আয়রন যা কিনা সবজিতে পাওয়া যায় না বললেই চলে। আর এ জাতীয় আয়রন শরীর শোষণও করতে পারে বেশি। তাই বলে অবশ্য বেশি বেশি খাওয়াটা ঠিক হবে না। এতে আয়রন-ওভারেলোড নামের সমস্যা দেখা দেবে শরীরে।

 

খনিজের খনি

গরুর মাংসে একাধারে আছে ভিটামিন বি-১২, জিংক, সেলেনিয়াম, নায়াসিন, বি-৬, ফসফরাস। এর বাইরেও আরও কিছু ভিটামিন পাওয়া যাবে গরুতে। তবে এক্ষেত্রে প্রাকৃতিক খাবার খেয়ে বড় হওয়া গরুর তাজার মাংসের কথাই বলা হয়েছে। অপ্রাকৃতিক খাবার খেয়ে মোটাতাজা করা গরু কিংবা অতিরিক্ত লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা গরুর মাংসে কিন্তু এসব উপকারি খনিজ পাওয়া যাবে না।

 

আরও আছে

গরুর মাংসে আরও কিছু উপকারী বায়ো-অ্যাকটিভ উপাদান ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া গেছে। পরিমিত মাত্রায় ও নিয়মানুযায়ী খেলে যেটার সুফল মিলবে। মজার বিষয় হলো ঘাষ খাওয়া গরুর মাংসে ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায় প্রচুর। যা কিনা হৃৎপিণ্ডের জন্য উপকারী। এতে আবার ভিটামিন এ ও ই-ও রয়েছে। তবে শস্যদানা (ভূষি, খৈল) খেয়ে অভ্যস্ত গরুর মাংসের এসব না-ও মিলতে পারে।

এ ছাড়া গরুর মাংসে থাকা ক্রিয়েটাইন আপনার পেশীর শক্তি যোগাবে। নিয়মিত জিমে যাচ্ছেন যারা তাদের জন্য এটা খুবই দরকারি খনিজ।

এনার্জি ড্রিংকে প্রক্রিয়াজাত করে মিশিয়ে দেওয়া হয় টরিন নামের একটি অ্যান্টি-অক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড। গরুর মাংসে প্রাকৃতিকভাবেই থাকে ওটা। প্রাকৃতিক খাবার খেয়ে বড় হওয়া গরুর মাংসে থাকে ডায়েটারি কোলেস্টেরল। যা রক্তের কোলেস্টেরল বাড়ায় না। শরীরে নতুন কোষ গঠনের অন্যতম উপাদান এটি।

 

খেয়াল রাখুন

স্বাস্থ্য নিয়ে গরুর মাংসকে কম দোষারোপ করা হয় না। এর কারণ হলো চর্বির প্রতি আমাদের অতিরিক্ত টান। উপকারটা পেতে হলেও চর্বিটা অবশ্যই বাদ দিতে হবে। আবার ঝোল করে রান্না করার চেয়ে স্বাস্থ্যবিদরা বলেন, গরুর মাংস গ্রিল বা রোস্ট করে খাওয়াই উত্তম। এক্ষেত্রেও তেল হিসেবে সূর্যমুখি কিংবা অলিভ অয়েল ব্যবহার করা যেতে পারে।

গ্রিল করার সময় আবার সরাসরি আগুন লাগানো যাবে না। মাংস যদি পুড়েই যায়, তবে পোড়া অংশ ফেলে দিয়ে খেতে হবে। অতিরিক্ত রান্না করা মাংস খাওয়াও ক্ষতির কারণ হতে পারে।

একগাদা মাংস একসঙ্গে খাওয়া যাবে না। মাংসের সমপরিমাণ ফাইবার সমৃদ্ধ সবজিও খাওয়ার চর্চা করুন। এতে হজমের সঙ্গে সম্পর্কিত অঙ্গগুলো সুস্থ থাকবে।

মাংস খেয়ে শুয়ে বসে কাটালে হবে না। পরিমিত মাত্রায় খাওয়ার পর ব্যায়ামটাও চালিয়ে যান সমানতালে। তখন আর রক্তের কোলেস্টেরল নিয়েও চিন্তা করতে হবে না। নির্দিষ্ট বিরতিতে রক্তের ভালো-খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারিড মাপুন। অস্বাভাবিক কিছু দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন।

/এফএ/

সম্পর্কিত

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

গাছ বিনিময়

গাছ বিনিময়

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

আপডেট : ২১ জুলাই ২০২১, ০২:০২

কোরবানির ঈদে ভুনা মাংস তো হবেই, সঙ্গে রেস্তোরাঁর মতো ভিনদেশি কিছু রান্না হলে আর বাইরে খেতে যাওয়ার ইচ্ছেটাও করবে না। এমনই এক রেসিপি বিফ ব্রকোলি স্টার ফ্রাই ।

 

যা যা লাগবে

  • ১/২ চা চামচ রসুন পাউডার বা বাটা।
  • ৩ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার (দেড় চামচ করে দুই ভাগে)।
  • পানি (২ টেবিল চামচ ও আধা কাপ)।
  • আধা কেজি হাড়ছাড়া মাংস, ২ ইঞ্চি লম্বা পাতলা টুকরো করে কাটা।
  • ১/৪ কাপ সয়া সস
  • ২ টেবিল চামচ ব্রাউন সুগার
  • ১ চা চামচ আদা বাটা
  • ২ টেবিল চামচ তেল
  • ৪ কাপ ব্রকোলি
  • ১টি মাঝারি পেঁয়াজ, ছোট কিউব করে কাটা।
  • পরিবেশনের জন্য ভাত।

 

বিফ ব্রকোলি স্টার ফ্রাই - প্রস্তুত প্রণালী

  • রসুন, ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ও ২ টেবিল চামচ পানি মাংসের টুকরোগুলোও মেখে নিন।
  • একটি ছোট বাটিতে সয়া সস, ব্রাউন সুগার, আদা, ২ টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার ও আধা কাপ পানি ভালো করে মিশিয়ে নিন।
  • বড় একটি প্যানে মাঝারি আঁচে এক টেবিল চামচ তেল গরম করুন। তাতে মাংস দিয়ে ৩ মিনিট নেড়েচেড়ে ভাজুন। বাদামি হয়ে এলে প্যান থেকে নামিয়ে আলাদা করে রাখুন।
  • ওই প্যানে বাকি ১ টেবিল চামচ তেল দিন। তাতে ব্রকোলি ও পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন মিনিট পাঁচেক। মুচমুচে হয়ে এসেছে কিনা দেখুন। এরপর প্যানে সয়া সস মিক্সচারটা দিন। ঘন হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকুন।
  • মিনিট দুয়েক পর মাংসটা দিয়ে দিন। আঁচ বাড়িয়ে নেড়েচেড়ে নিন। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

 

/এফএ/

সম্পর্কিত

গরুর মাংসের আছে অনেক উপকার

গরুর মাংসের আছে অনেক উপকার

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

গাছ বিনিময়

গাছ বিনিময়

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

আপডেট : ২০ জুলাই ২০২১, ২২:৫০

কোরবানির ঈদে একসঙ্গে বেশি মাংস খেতে মানা করে আসছেন স্বাস্থ্যবিদরা। তারা বললেন, মাংস যতটুকু, সবজিও যেন ততটুকু খাওয়া হয়। তা না হলেই গণ্ডগোল বাঁধবে হজমের কারখানায়। কিন্তু ঈদের সেই সবজিটাও তো হওয়া চাই বিশেষ কিছু। সুতরাং বিকালের হালকা নাস্তায় হয়ে যাক এক প্লেট গাজর ফ্রাই।

 

যা যা লাগবে

  • ১/২ কেজি মাঝারি আকারের গাজর
  • ১ টেবিল চামচ তেল
  • ২ চা চামচ কর্ন ফ্লাওয়ার
  • ১ চা চামচ পাপড়িকা
  • ১/২ চা চামচ জিরা গুঁড়া
  • ১/২ চা চামচ লবণ
  • ১/৪ চা চামচ গুঁড়ামরিচ
  • ধনিয়া পাতা কুচি
  • পছন্দের সস

 

যেভাবে বানাবেন গাজর ফ্রাই

  • গাজরগুলোকে লম্বা করে ফ্রাই আকারে কেটে নিন। বেশি লম্বা হলে মাঝ বরাবর দুই টুকরো করে নিন।
  • একটি বড় বাটিতে গাজর, তেল, কর্ন ফ্লাওয়ার, পাপড়িকা, জিরা গুঁড়া, লবণ ও মরিচের গুঁড়া মিশিয়ে নিন।
  • ওভেনে বেক করতে চাইলে আগে ওভেনটাকে ২২০ ডিগ্রি সেলসিয়াস (৪২৫ ফারেনহাইট) তাপে প্রিহিট করে নিন।
  • বেকিং শিটে গাজরের টুকরোগুলো রেখে ২০ মিনিট বেক করুন। তবে ১০ মিনিট হলে গাজরগুলো উল্টে দিতে ভুলবেন না।
  • আবার চাইলে ডুবো তেলও ভেজে নিতে পারেন। এক্ষেত্রে মশলা মাখানো গাজরগুলোকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোটিং করে নিতে হবে।
  • পরিবেশনের সময় ধনিয়া পাতা কুচি করে ছিটিয়ে দিন।
/এফএ/

সম্পর্কিত

গরুর মাংসের আছে অনেক উপকার

গরুর মাংসের আছে অনেক উপকার

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

গাছ বিনিময়

গাছ বিনিময়

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

আপডেট : ২০ জুলাই ২০২১, ১১:০২

ভারতের হায়দারাবাদের একটি প্রসিদ্ধ খাবার হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি । নামেই লুকিয়ে আছে বিশেষত্ব। বিরিয়ানিটি সচরাচর মাটন দিয়েই করা হয়। তবে চিকেন বা বিফ দিয়েও বানিয়ে থাকেন অনেকে।

 

প্রথমে বলে রাখি, এই বিরিয়ানির আসল স্বাদ লুকিয়ে আছে এর মেরিনেশনের মধ্যে।

প্রস্তুতির সময়:  ৩-৪ ঘণ্টা।

রান্নার সময়: প্রায় ৫০-৬০ মিনিট।

পরিবেশন: ৭-৮ জন।

 

মেরিনেট করতে যা যা লাগবে

  • মাটন প্রতিটি ২০০ গ্রাম করে মোট ১০ পিস।
  • টক দই ৩০০ গ্রাম।
  • সরিষার তেল ১ কাপ।
  • মরিচ গুঁড়া ২ টেবিল চামচ।
  • আদা রসুন বাটা ২ টেবিল চামচ।
  • লবণ পরিমাণমতো।
  • গরম মসলা ১ টেবিল চামচ।
  • ঘি ৪ টেবিল চামচ।
  • ধনিয়া পাতা ও পুদিনা পাতা ১ কাপ।
  • পেঁয়াজ বেরেস্তা ২ কাপ।
  • লেবুর রস ৪ চা চামচ।
  • কাঁচা পেঁপে চামড়াসহ বাটা ১ টেবিল চামচ।

 

মূল রান্নার উপকরণ

  • আলুবোখারা ৫-৬ টি।
  • পেস্তা বাদাম ও কিশমিশ ২ টেবিল চামচ।
  • মাঝারি সাইজের আলু অর্ধেক করা ১০ পিস।
  • গুঁড়া দুধ আধা কাপ।
  • জর্দার রং।
  • বাসমতী চাল ১ কেজি।
  • হাঁড়ি সিল করার জন্য আটা– ১/২ কেজি।

 

প্রস্তুত প্রণালী

১ম ধাপ: প্রথমে মাটনকে মেরিনেট করতে হবে। মাংসটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। মেরিনেটের উপকরণগুলো দিয়ে ভালো করে মেশাতে হবে। এরপর মাটনটা ৩-৪ ঘণ্টার জন্য রেখে দিতে হবে।

২য় ধাপ: একটি বড় হাঁড়িতে ৩-৪ লিটার পানি দিন। এক টুকরো কাপড় বা পরিষ্কার রুমালে দারচিনি, এলাচ, তেজপাতা বেঁধে ছেড়ে দিতে হবে। পানি গরম হলে এতে চাল দিয়ে ৫০ শতাংশ সেদ্ধ করে একটি ছাকনিতে পানি ঝরিয়ে নিতে হবে।

৩য় ধাপ: আলু কিছুটা লবণ ও রং দিয়ে আধা ভাজা করে নিতে হবে।

৪র্থ ধাপ: বড় পাতিলে হাল্কা ঘি লাগিয়ে নিন। এরপর মেরিনেট করা সম্পূর্ণ মাটন দিয়ে সমান করে বসিয়ে তার উপর আলু দিয়ে কিছুটা গুঁড়া দুধ ছিটিয়ে দিন। তার ওপর আধাসেদ্ধ চাল দিয়ে সেটার মধ্যে আলুবোখারা গেঁথে দিন। এরপর ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা, পেঁয়াজ বেরেস্তা, পেস্তা বাদাম কিশমিশ ছড়িয়ে দিন। বাকি গুঁড়া দুধ ও রং ছিটিয়ে দিয়ে আটার ডো বানিয়ে সেটা দিয়ে পাতিলের ঢাকনা সিল করে দিন। একটি তাওয়ায় হাল্কা আঁচে এক ঘণ্টা রাখুন।

এ সময় ঢাকনার ওপর ছড়িয়ে দিন জ্বলন্ত কয়লা। কয়লা না থাকলে আরেকটি তাওয়া গরম করে ঢাকনার উপর দিয়ে রাখুন। এভাবে ওটা ৫-৬ বার গরম করে রাখুন। ঘণ্টাখানেক পর চুলা বন্ধ করে সিল করা অবস্থায় অন্তত ৩০ মিনিট রেখে দিন।

এরপর চুলা থেকে নামিয়ে আলতো ভাবে মিক্স করে নিন। গরম গরম পরিবেশন করুন। সাথে টক দইয়ের রাইতা বা বোরহানি দিতে পারেন।  

খেয়াল রাখুন: এখানে মূল রান্নায় কিন্তু পানি ব্যবহার করা হয়নি। রান্নাটা দমে করা হয় বলেই এর নাম দম বিরিয়ানি। এক্ষেত্রে পাতিলের সিলটা হতে হবে একদম এয়ারটাইট। নির্দিষ্ট সময়ের আগে পরীক্ষা করার জন্যও সিল খোলা যাবে না। অন্যদিকে মাংস যেন নরম হয় সেজন্য পেঁপে বাটা ব্যবহার করা হয়েছে। ওটা ভালোভাবে মেশাতে ভুল করা যাবে না।

 

/এফএ/

সম্পর্কিত

গরুর মাংসের আছে অনেক উপকার

গরুর মাংসের আছে অনেক উপকার

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

গাছ বিনিময়

গাছ বিনিময়

গাছ বিনিময়

আপডেট : ২০ জুলাই ২০২১, ১০:৩১

রাজধানী ঢাকায় গত একবছরে ছাদ বাগান আর বারান্দায় সবুজ বেড়েছে। একইসঙ্গে বেড়েছে বন্ধু কিংবা ফেসবুকের সীমিত পরিসরে চেনাজানাদের মধ্য গাছের আদান-প্রদান। কারও বাগানের নীলমণির ছবি ফেসবুকে দেখে আপনি সেটি পেতে অনায়াসে আবদার করতে পারেন।

নিজ হাতে গড়া গাছ থেকে চারা বানিয়ে বন্ধুদের দিতে কেমন লাগে- এমন প্রশ্নে ফাহমিদা আখতার বলেন, ‘বন্ধুমহলে আমার গাছ চর্চার বিষয়টি সুপরিচিত। পরে কলিগদের মধ্যেও পরিচিতি পেয়েছে। ছাদ বা বারান্দা কৃষির চর্চা বেড়ে যাওয়ায় রাজধানীসহ সারাদেশে সৌখিন বাগানি বেড়েছে অনেক। এসব সৌখিন বাগানিরা সামাজিক মাধ্যমে বেশকিছু গ্রুপও তৈরি করেছেন। এসব গ্রুপে গাছের পরিচর্যা, গাছ বা ফুলের পরিচিতি তুলে ধরেন তারা। এ ছাড়া নিজেদের মধ্যে গাছ বিনিময় কিংবা বিক্রি করেন।’ 

‘এসব গ্রুপ থেকে গাছের পরিচর্যা সম্পর্কে অনেক জেনেছি। নতুন ধরণের গাছ সংগ্রহ করেছি। গাছ বিতরণ করেছি বিনামূল্যে। সবুজের চর্চা ছড়িয়ে দিতেই গাছ উপহার দিয়েছি। গাছ থাকলে সেগুলো থেকে বীজ হয়, চারা হয়। ছাদ বাগানে সবগুলোর জায়গা দেওয়া সম্ভব না। আবার নতুন বাগানিরা গাছ নিতে আগ্রহ প্রকাশ করেন। সবমিলিয়ে অতিরিক্ত বীজ চারা, কাটিং ফেলে না দিয়ে উপহার দেবো বলে ঠিক করি। গাছের গ্রুপে পোস্ট দিলে যে বাগানি যেটা নিতে আগ্রহী তিনি যোগাযোগ করেন। এভাবে গাছ উপহার দেওয়া শুরু হয়েছে। বন্ধু, সহকর্মীদের কাছ থেকে অনেক গাছ উপহারও পেয়েছি।’ 

ফাহমিদা বলেন, ‘প্রথম বছরে উপহার গ্রহীতারা বেশিরভাগই আমার অপরিচিত। উপহার দিতে গিয়ে সুন্দর সব অভিজ্ঞতা হয়। যারা গাছ উপহার পেয়েছেন পরবর্তীতে আপডেট জানিয়েছেন। গাছের পরিচর্যা সম্পর্কে পরামর্শ চেয়েছেন। ফুল ফুটলে ছবি পাঠিয়েছেন। এসব ফিডব্যাক পেলে খুবই ভাল লাগে। মনটা খুশি হয়। ভাবতে ভাল লাগে আমার হাতের গাছগুলো যত্নে আছে।’

কাকলী তানভীর ও তনুশ্রী হালদারের সখ্যতা বেশিদিনের না। ভিন্ন কাজের মাধ্যমে তাদের যোগাযোগ হলেও অল্পদিনে বুঝতে পারেন দুজনে গাছ ভালবাসেন। বাসার বারান্দা বা ছাদে তাদের বাগান। একসময় প্রিয় গাছ বিনিময় শুরু হয়। সকালে উঠে সেই গাছে ফুল আসতে দেখে চট করে ফটো তুলে ফেসবুকে পোস্ট দিয়ে চলে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। 

বিনিময়ে উপহারে কেন এই সম্পর্ক স্থাপন- এমন প্রশ্নে তনুশ্রী হালদার বলেন, ‘সবুজ গাছ দিয়ে কে না নিজের ঘর, বারান্দা সাজাতে পছন্দ করে? ইট পাথরের শহরে, দেয়ালে একটু সবুজের ছোঁয়া চোখে মনে যে প্রশান্তি দেয় তার তুলনায় নেই। এই প্রশান্তির নেশাও খুব অদ্ভুত। নিজের ঘরের, বাগানের চারা ,বীজ, ডাল আপনজনদের বন্ধুদের উপহার দেওয়ার আনন্দটাও কম না। সবুজের ভাগাভাগির আনন্দ! আবার যখন নিজের উপহার দেওয়া গাছগুলো অন্যদের ঘরে বেড়ে উঠতে, ফুল-ফল দিতে দেখেও এর আনন্দ দ্বিগুণ হয়ে যায়।’

এটা ঠিক, আগের বিনিময় প্রথাই বলতে পারেন- উল্লেখ করে সামিনা প্রীতি বলেন, ‘এই করোনার সময়ে অনেকে লম্বা সময় বাসায় কাটান। বাসার বাইরে বের হতে পারেন না। ফলে ঘরে বাগানের শখ শুরু হয়। এর আগে এতো বড় পরিসরে এসব দেখিনি। এই দেড় বছরে আমার ছাদবাগান দেখে অনেকেই জানতে চেয়েছেন কীভাবে যত্ন নেবেন। জানতে চেয়েছেন, একটু আনকমন কোনও গাছ আছে কিনা। আমিও সানন্দে নিজের গাছগুলো দিয়েছি এই ভেবে যে, ওরা ভাল থাকবে।’

 

/এনএইচ/

সম্পর্কিত

গরুর মাংসের আছে অনেক উপকার

গরুর মাংসের আছে অনেক উপকার

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

সর্বশেষ

জুলাইয়ে ৯৮৮ ডেঙ্গু রোগী শনাক্ত, ৯৯ ভাগই ঢাকার  

জুলাইয়ে ৯৮৮ ডেঙ্গু রোগী শনাক্ত, ৯৯ ভাগই ঢাকার  

মাস্ক পরুন, নিরাপদ থাকুন: মির্জা ফখরুল

মাস্ক পরুন, নিরাপদ থাকুন: মির্জা ফখরুল

সরকারের উদাসীনতায় জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল

সরকারের উদাসীনতায় জনজীবন বিপন্ন: মির্জা ফখরুল

যশোরে আরও ৭ জনের মৃত্যু

যশোরে আরও ৭ জনের মৃত্যু

কোরবানি দিতে গিয়ে আহতদের ভিড় হাসপাতালে

কোরবানি দিতে গিয়ে আহতদের ভিড় হাসপাতালে

মাহমুদউল্লাহর ইমামতিতে সাকিব-তামিমদের ঈদের নামাজ আদায়

মাহমুদউল্লাহর ইমামতিতে সাকিব-তামিমদের ঈদের নামাজ আদায়

রাত ১২টার মধ্যে শহর পরিষ্কার করতে চাই: মেয়র আতিক

রাত ১২টার মধ্যে শহর পরিষ্কার করতে চাই: মেয়র আতিক

‘অন্যরা ভাবতেই পারেননি বাংলাদেশের কেউ এ পরিশ্রম করতে পারেন’

ঈদ বিশেষ‘অন্যরা ভাবতেই পারেননি বাংলাদেশের কেউ এ পরিশ্রম করতে পারেন’

লোক আসছে না বলে সচল হচ্ছে না আইসিইউ

লোক আসছে না বলে সচল হচ্ছে না আইসিইউ

ব্রাহ্মণবাড়িয়ায় পশু জবাই ও মাংস কাটতে গিয়ে শতাধিক আহত

ব্রাহ্মণবাড়িয়ায় পশু জবাই ও মাংস কাটতে গিয়ে শতাধিক আহত

ঈদের দিনের আলোচিত সব নাটক-টেলিছবি

ঈদের দিনের আলোচিত সব নাটক-টেলিছবি

‘নিজের সন্তান মেরে পা ভেঙে দেবে ভাবতেই পারিনি’

‘নিজের সন্তান মেরে পা ভেঙে দেবে ভাবতেই পারিনি’

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

গরুর মাংসের আছে অনেক উপকার

গরুর মাংসের আছে অনেক উপকার

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : বিফ ব্রকোলি স্টার ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : কুড়মুড়ে গাজর ফ্রাই

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

ঈদের রেসিপি : হায়দারাবাদি মাটন দম কাচ্চি বিরিয়ানি

গাছ বিনিময়

গাছ বিনিময়

ঈদের ডেজার্ট : ক্ষীর, ফ্রুট ক্রিম ও আমের হালুয়া

ঈদের ডেজার্ট : ক্ষীর, ফ্রুট ক্রিম ও আমের হালুয়া

টিপস : ঘর পরিষ্কারের খুঁটিনাটি

টিপস : ঘর পরিষ্কারের খুঁটিনাটি

ঈদে ডায়মন্ড ওয়ার্ল্ড-এর ‘কোহিনূর কালেকশন’

ঈদে ডায়মন্ড ওয়ার্ল্ড-এর ‘কোহিনূর কালেকশন’

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ঈদ বনানজা অফার

রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ঈদ বনানজা অফার

কোষ্ঠকাঠিন্যমুক্ত ঈদ কাটাতে যা করবেন

কোষ্ঠকাঠিন্যমুক্ত ঈদ কাটাতে যা করবেন

© 2021 Bangla Tribune