কিশোরগঞ্জ থেকে জঙ্গি সংগঠন এবিটির সক্রিয় সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৪

কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানাধীন চর শোলাকিয়া ঈদগাহ গ্রামে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে কবির হোসেন (২৩) নামে ওই সক্রিয় জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হয়।

এসময় তার কাছ থেকে ৩১টি মোবাইল সেট ও প্রচার প্রচারণা ও দাওয়াতি কাজে ব্যবহৃত ১টি ফেসবুক আইডি জব্দ করেছে।

এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার আসলাম খান বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতারকৃত আসামি কবির হোসেন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সঙ্গে যোগাযোগ ও সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ভার্চুয়াল জগত ব্যবহার করে জিহাদি প্রচারণা, দাওয়াত, প্রশিক্ষণ, সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। কথিত ইসলামি খিলাফত প্রতিষ্ঠার ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) এর সদস্য কবির হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হবে।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই