যুবলীগ নেতার বিরুদ্ধে ইত্তেফাকের ঢাবি প্রতিনিধিকে হামলার অভিযোগ

ফেনী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৬

ফেনীর সোনাগাজীতে দৈনিক ইত্তেফাকের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রতিনিধি আরফিন শরিয়ত উল্যাহ যুবলীগের এক নেতার হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাজারে এই হামলার ঘটনা ঘটে।

এই ঘটনায় অভিযোগকারী শরিয়ত সোমবার সোনাগাজি মডেল থানায় মামলা করেছেন। মামলায় স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আইয়ুব নবী ফরহাদসহ চার জনকে দায়ী করা হয়েছে। সোনাগাজি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

আরফিন শরিয়ত উল্যাহ মামলার এজাহারে সাংবাদিক শরিয়ত জানান, প্রতিবেশীর সঙ্গে জমি জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার পরিবারের নিকট চাঁদা দাবি করে প্রতিপক্ষের ভাড়াটে সন্ত্রাসীরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে সোনাপুর বাজারের মাঝখানে চরডুব্বাবা রোডের মাথায় নিয়ে এসে কোনও ধরনের কথা ছাড়াই তাকে মারধর করা হয়। এই সময় যুবলীগ নেতা ফরহাদের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা করায়। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’