কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৬

ডিজিটাল নিরাপত্তা আইনেন মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। ঢাকার চিফ ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট সাধরণ নিবন্ধন (জিআর) শাখায় এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা মহসীন সর্দার। চার্জশিটে ৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় তাদের অব্যাহতির আবেদন করেন এ তদন্ত কর্মকর্তা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) আদালতের সংশ্লিষ্ট সাধরণ নিবন্ধন (জিআর) শাখা থেকে  এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা মহসীন সর্দার চার্জশিট জমা দেন। চার্জশিটটি সোমবার (৮ ফেব্রুয়ারি)  আদালতে উপস্থাপন করা হয়। এরপর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক চার্জশিটটি দেখে মামলাটি বিচারের জন্য  বদলির আদেশ দেন।

চার্জশিটভুক্ত অপর আসামিরা হলেন, রাষ্ট্রচিন্তার ঢাকার সমন্বয়ক দিদারুল ভুইয়া, লেখক মুশতাক আহমেদ। অব্যাহতিপ্রাপ্ত  আসামিরা হলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান, নেত্র নিউজের তাসনীম খলিল, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক শাহেদ আলম, জার্মানিতে থাকা ব্লগার আসিফ মহিউদ্দিন, জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান, স্বপন ওয়াহিদ ও ফিলিপ শুমাখার।

গত ৫ মে  র‌্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক রমনা থানায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ ১১ জনের রমনা থানায় মামলাটি দায়ের করেন।

/এমএইচজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’