সিকদার গ্রুপের চেয়ারম্যান জয়নুল হক সিকদার আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ০০:৪৪

সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকেরও চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা জয়নুল হক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুবাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ন্যাশনাল ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এ এস এম বুলবুল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  বাংলাদেশ সময় বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে তিনি মারা যান।

প্রসঙ্গত, সিকদার গ্রুপ দেশের বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম একটি। দেশের বাইরেও এই প্রতিষ্ঠানের ব্যবসা রয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক,লাসভেগাস,সংযুক্ত আরব আমিরাত ও থাইল্যান্ডের ব্যাংককেও তাদের ব্যবসা রয়েছে। এ ছাড়া যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ডে রয়েছে সিকদার পরিবারের একাধিক কোম্পানি ও বিপুল বিনিয়োগ।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম