শুধু তদন্ত কর্মকর্তার সাক্ষ্যের ভিত্তিতে এ রায়: আসামিপক্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৫

অভিজিৎ রায় হত্যা মামলায়ে রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। তারা বলেছেন, শুধু মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষীর ভিত্তিতে বিজ্ঞ আদালত এই রায় দিয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রায় পরবর্তীতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন তারা। আইনজীবী এবিএম খাইরুল ইসলাম লিটন বলেন,  ‘আদালত বলেছেন, তারা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। জঙ্গি সংগঠনের সদস্য হওয়ার কারণে তাদের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে।  কিন্তু তারা যে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, ঘটনাস্থলে উপস্থিত থেকে এই হত্যাকাণ্ড চালিয়েছে এমন কোন তথ্য প্রমাণ করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘মামলায় ম্যাজিস্ট্রেটকে সাক্ষী করা হয়নি।  ডাক্তারকে সাক্ষী করা হয়নি। সুরতহাল রিপোর্টের কর্মকর্তাকে সাক্ষী করা হয়নি। শুধু তদন্তকারী কর্মকর্তার সাক্ষীর ভিত্তিতে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এমনকি মামলার কোনও প্রকার প্রত্যক্ষদর্শীও নেই। আমরা এরাই অসন্তুষ্ট আমরা উচ্চ আদালতে যাবো।’

/এসএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান