সোশ্যাল মিডিয়ায় নজরদারি করবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৪১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৯

মন্ত্রিপরিষদের আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভায় দেশে সোশ্যাল মিডিয়াগুলোতে নজরদারি করার বিষয়ে আলোচনা হয়েছে। সভা শেষে কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তারা এ বিষয়ে মনিটরিং করার কথা বলবেন।

মন্ত্রী বলেন, ‘আমরা নিয়ন্ত্রণ করতে চাই না। কিন্তু আইনের আওতায় থাকা দরকার। অবাধ তথ্য প্রবাহের কারণে জাতীয়ভাবে সমাজ বিভ্রান্তিতে পড়ে। মানবতাবিরোধী, সমাজবিরোধী বক্তব্য নিয়ন্ত্রণ হওয়া জরুরি।’

তিনি জানান, সরকার ফেসবুক, টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াকে বাংলাদেশে অফিস খোলা বা অন্তত একজন প্রতিনিধি নিয়োগের কথা বলবে। এসব সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে কোনও অভিযোগ উঠলে সরকার যাতে তাদের জানাতে পারে এবং তারা যাতে ব্যবস্থা নিতে পারে সেজন্য এই ব্যবস্থার কথা ভাবা হয়েছে।

মন্ত্রী বলেন, ‘জনগণ আইনশৃঙ্খলা ঠিকভাবে মেনে চলছেন বলেই আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পেরেছি।’

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এসব তথ্য জানান। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক হয়।

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির
কম্বোডিয়া থেকে ফিরে আসা নারীর মামলায় পাচারচক্রের হোতা গ্রেফতার
কম্বোডিয়া থেকে ফিরে আসা নারীর মামলায় পাচারচক্রের হোতা গ্রেফতার
১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট
১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের টেস্ট
শেখ হাসিনা-সাহাবুদ্দিন ফোনালাপের তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনা-সাহাবুদ্দিন ফোনালাপের তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত