পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান

ঢাবি প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৯

চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বাতিলের দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তাদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

এর আগে, একই দাবিতে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতেও তারা নীলক্ষেত মোড় প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরীক্ষার দাবিতে নীলক্ষেত মোড়ে ৭ কলেজের শিক্ষার্থীদের অবস্থান আন্দোলনকারী ঢাকা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ লিংকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের তৃতীয় বর্ষের অর্ধেক পরীক্ষা শেষ হয়েছে৷ এর মধ্যে বাকি পরীক্ষাটি স্থগিতের কথা বলছে ঢাবি কর্তৃপক্ষ। করোনার শুরু থেকে আবাসিক হল বন্ধ রয়েছে। মেস ভাড়া করে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করছি। কিন্তু হঠাৎ পরীক্ষা স্থগিত হলে তিন মাস পর্যন্ত আমাদের মেস ভাড়া করে থাকতে হবে। আমাদের সবার আর্থিক অবস্থা তো সমান না। এ ধরনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। আমরা বিশ্বাস করি প্রশাসন তাদের সিদ্ধান্ত থেকে সরে আসবে।’

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি কর্তৃপক্ষের বৈঠকে অধিভুক্ত সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

/টিটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম