মুশতাকের মৃত্যুতে প্রতিবাদ মিছিল, পুলিশের লাঠিচার্জ-টিয়ারশেল

ঢাবি প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮ আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:৩৮

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার লেখক মুশতাকের কারাগারে মৃত্যুর প্রতিবাদে শাহবাগের মশাল মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এই সময় বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে দাবি করে বিক্ষোভকারীরা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে শাহবাগ পাবলিক লাইব্রেরির সামনে এই ঘটনা ঘটে। পুলিশের হামলায় আহতরা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এদিকে পুলিশের দাবি, বিক্ষোভকারীদের ইটপাটকেলে ১৩ থেকে ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে।

এর আগে সন্ধ্যা সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে একটি মশাল মিছিল শাহবাগের দিকে গেলে শাহবাগ পাবলিক লাইব্রেরির সামনে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষোভকারীরা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের গেটে সামনে অবস্থান নেয়। পুলিশ তাদের পিছু নিয়ে আবারও লাঠিচার্জ করে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে।

এই ঘটনার পর পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে পিছু হটে চারুকলার সামনে গিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ছুঁড়ে।

রমনা জোনের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান শাহবাগে ব্রিফিং করে জানান, বিক্ষোভকারীদের ইটপাটকেলের ১৩ থেকে ১৪ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তারা দুজনকে আটক করেছে যাচাই-বাছাইয়ের পরে প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

/এসআইআর/এনএস/
সম্পর্কিত
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের ‍মৃত্যু
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
গুলশানে রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ মদ জব্দ
সর্বশেষ খবর
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
বাংলাদেশ কোচের পাল্টা প্রশ্ন, ‘ম্যাচের আগে অস্থিরতা কি এই প্রথম?’
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
আট মাস নিষিদ্ধের পর সোশ্যাল মিডিয়া চালু করলো গ্যাবন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
এনসিপির ডায়াস্পোরা উপকমিটির প্রধান আসিফ মাহমুদ, উপপ্রধান মনিরা শারমিন
হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক, বিক্ষোভ-হাতাহাতি
হকার উচ্ছেদে গিয়ে তোপের মুখে নাসিক প্রশাসক, বিক্ষোভ-হাতাহাতি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার