হ্যান্ডকাপ খুলে পালানো সেই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৯আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৯

সাতক্ষীরার দেবহাটা থানায় সোপর্দের সময় হ্যান্ডকাপ খুলে পালিয়ে যাওয়া গাঁজা ব্যবসায়ী জাকির হোসেনকে ফের গ্রেফতার করতে সক্ষম হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব ও থানা পুলিশের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে উপজেলার কুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার পারুলিয়া থেকে দেড় কেজি গাঁজাসহ সেকেন্দ্রা গ্রামের মাদক ব্যবসায়ী জাকিরকে গ্রেফতার করে র‌্যাব-৬ এর সদস্যরা। বৃহস্পতিবার বিকালে পুলিশে সোপর্দের জন্য তাকে দেবহাটা থানায় নিয়ে জানালার সঙ্গে হাতে হ্যান্ডকাপ পরিয়ে রাখার ৮ মিনিটের মধ্যেই কৌশলে হ্যান্ডকাপটি খুলে পালিয়ে যায় জাকির। এঘটনার পর তাকে গ্রেফতারে চিরুনি অভিযান শুরু করে র‌্যাব ও দেবহাটা থানা পুলিশ।

জাকিরকে পুনরায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা। তিনি বলেন, তার পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে কুলিয়া এলাকা থেকে জাকিরকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে জাকিরকে কারাগারে পাঠানো হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
প্রযুক্তি ও আধুনিক সেবায় বদলে গেছে সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের চিত্র
একসময় যারা সমালোচনা করতেন, তারাই এখন বাহবা দিচ্ছেন
সালিশ পছন্দ না হওয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
৫৮ বছর বয়সে বিয়েতে নেচে ২-৪ লাখ রুপি আয় করেন ‘আশিকি’র নায়ক
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
এক ইঞ্জিনের লঞ্চ নিরুৎসাহিত করছে সরকার: সংসদে নৌ-মন্ত্রী
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা