ইথিওপিয়ায় সেনাবাহিনীর হাতে আটক বিবিসির সংবাদদাতা

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২১, ০৯:১৭আপডেট : ০৩ মার্চ ২০২১, ০৯:১৭

ইথিওপিয়ার সংঘাতপূর্ণ টাইগ্রে অঞ্চল থেকে বিবিসির একজন সংবাদদাতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলছেন যে, গিরমে গেব্রু এবং তার সঙ্গে আরও চারজনকে আঞ্চলিক রাজধানী মেকেলের একটি ক্যাফে থেকে আটক করা হয়েছে।

গিরমে গেব্রু বিবিসি টিগ্রিনিয়া বিভাগের জন্য কাজ করেন। জানা গেছে, তাকে মেকেলের একটি সেনা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কেন তাকে আটক করা হয়েছে সে বিষয়ে বিবিসি এখনও কিছু জানতে পারেনি। তবে ইথিওপিয়ার কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যমটি।

গত কয়েকদিনে তামিরাত ইয়েমানি নামে একজন স্থানীয় সাংবাদিক এবং দুই অনুবাদক- আলুলা আকালু ও ফিৎসুম বারহানিকেও আটক করা হয়েছে। আলুলা আকালু ফিনান্সিয়াল টাইমস এবং ফিৎসুম বারহানি এএফপি-র জন্য কাজ করতেন।

২০২০ সালের নভেম্বর থেকে ইথিওপিয়ার সরকার টাইগ্রেতে বিদ্রোহী বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। সেখানে সংঘাত শুরুর পর কয়েক মাস ধরে সংবাদমাধ্যমে এ বিষয়ে খবর প্রচারের ওপর নিষেধাজ্ঞা কার্যকরের পর সরকার মাত্র গত সপ্তাহে কিছু আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠানকে খবর প্রচারের অনুমতি দিয়েছে।

এএফপি ও ফিনান্সিয়াল টাইমস এই দুইটি সংবাদমাধ্যমকে এই যুদ্ধের খবর প্রচারের অনুমতি দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গিরমে গেব্রুকে গ্রেফতারে অভিযান চালিয়েছে ঊর্দিধারী সেনারা। বিবিসি-র একজন মুখপাত্র বলেছেন, ‘ইথিওপিয়া কর্তৃপক্ষের কাছে আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমরা তাদের কাছ থেকে জবাবের অপেক্ষায় রয়েছি।’

ইথিওপিয়া সরকার বিদ্রোহী গোষ্ঠী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে তাদের বিজয় ঘোষণা করা সত্ত্বেও অঞ্চলটিতে লড়াই অব্যাহত রয়েছে। এই লড়াইয়ে শত শত মানুষের প্রাণহানি হয়েছে। গৃহহীন হয়েছে আরও হাজার হাজার মানুষ।

উভয় পক্ষই নৃশংসতা চালাচ্ছে। ফলে মানবিক সংকট তীব্র আকার নিচ্ছে। এসব খবর সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় থেকে অঞ্চলটির ব্যাপারে উদ্বেগ বাড়ছে।

ইথিওপিয়ার ক্ষমতাসীন দলের একজন কর্মকর্তা সম্প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা ‘আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
ব্যবসায় লাল বাতি আর্জেন্টিনার জয়ে ভবিষ্যদ্বাণী করা সেই তান্ত্রিকের
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের জাতীয় সম্মাননা পেলেন বাংলাদেশি চার শান্তিরক্ষী
গিজার পিরামিডের নিচে রহস্যময় সুড়ঙ্গ, বিদ্যুৎ প্রবাহে বাধা দিচ্ছে অজানা কাঠামো
সর্বশেষ খবর
ভারতে জেন-জিদের নতুন ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’
ভারতে জেন-জিদের নতুন ট্রেন্ড ‘ভজন ক্লাবিং’
ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি?
ভিনিসিয়ুস কেন পেনাল্টি নেননি?
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু
কক্সবাজারে ভারী বৃষ্টিতে চার জায়গায় পাহাড়ধস, ৯ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
‘ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী’  
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
আওয়ামী লীগ প্রশ্নে বদলেছে বিএনপির অবস্থান?
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মাকে ধর্ষণের অভিযোগে যুবককে গলা কেটে হত্যা করলো ৪ ভাই
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল
মালয়েশিয়া নিয়ে সরকারের সঙ্গে বৈঠকের পর হতাশার কথা জানালেন অ্যান্ডি হল