শতাধিক গ্রাহকের অর্ধকোটি টাকা নিয়ে ‘উধাও’ এনজিও

ফেনী প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ০৭:৫৮আপডেট : ০৪ মার্চ ২০২১, ০৭:৫৮

ফেনীর দাগনভূঞায় অসহায় ও হতদরিদ্র শত শত গ্রাহকের কোটি টাকা মেরে উধাও হয়ে গেছে ‘সকস বাংলাদেশ’ নামের একটি এনজিও। মোটা অঙ্কের ঋণের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয় এনজিওটি। ফলে জীবনের সঞ্চয় হারিয়ে গ্রাহকরা এখন দিশেহারা হয়ে বিভিন্ন জনের দ্বারে দ্বারে ঘুরছেন। এমন ঘটনায় বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে। 

ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলা পরিষদ সংলগ্ন স্বপন হোটেল নামের একটি ভবনের দ্বিতীয় তলায় অফিস ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে ‘সকস বাংলাদেশ’ নামে ভুয়া একটি এনজিও। অফিস কর্তৃপক্ষ সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে ১০, ২০, ৫০ হাজার টাকা করে সঞ্চয় নেয়। এক পর্যায়ে তারা বুধবার (৩ মার্চ) ঋণ নিতে এসে দেখেন অফিসে তালা ঝুলছে। প্রতারকরা রাতেই গ্রাহকদের টাকা ও অফিসের মালামাল নিয়ে লাপাত্তা হয়ে যায়।

একপর্যায়ে হাসিনা মমতাজ নামে এক ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ প্রতারকদের শনাক্ত করাসহ টাকা লেনদেনের বিষয় খতিয়ে দেখছে বলে জানান উপ পরিদর্শক আরিফ হোসেন। এদিকে বুধবার  ক্ষুব্ধ গ্রাহকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রাহকদের অভিযোগ  পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি। এসময় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ শুরু বিশ্বকাপের শেষ ষোলো, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
আজ শুরু বিশ্বকাপের শেষ ষোলো, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
জুলাই গণঅভ্যুত্থানে কমপক্ষে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে কমপক্ষে ২ হাজার মানুষ শহীদ হয়েছেন: প্রধানমন্ত্রী
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
বিশ্বকাপ ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে শাকিব খান, টিকিট পেলেই থাকবেন মাঠে
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
অসুস্থ শবনম মুশতারীকে দেখতে বাসায় সংস্কৃতিমন্ত্রী-প্রতিমন্ত্রী, দিলেন আর্থিক সহায়তা
সর্বাধিক পঠিত
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
এতদিন কোথায় ছিল খামেনির লাশ
এতদিন কোথায় ছিল খামেনির লাশ