সগিরা মোর্শেদ হত্যা মামলা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮ মার্চ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২১, ০৮:৪৫আপডেট : ০৯ মার্চ ২০২১, ০৮:৪৫

সগিরা মোর্শেদ হত্যা মামলার বাদী আব্দুস সালাম চৌধুরীর অবশিষ্ট জেরা ও পরবর্তী সাক্ষীর  সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (৮ মার্চ) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আসামিদের আইনজীবী তাকে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আদালত অবশিষ্ট জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য করেন।

মামলার আসামিরা হলো, নিহতের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী ও তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন,শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও মারুফ রেজা।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, আসামিরা নিজেদের বাসায় বসে সগিরাকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী ডা. হাসান আলী তার চেম্বারে অপর আসামি মারুফ রেজার সঙ্গে ২৫ হাজার টাকায় হত্যার চুক্তি করে। ১৯৮৯ সালের ২৫ জুলাই মারুফ রেজা ও আনাস মাহমুদ সগিরাকে গুলি করে হত্যা করে।

 

 

 

 

/এমএইচজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হতে পারে
আজ অফিস থেকে ফেরার সময় বৃষ্টি হতে পারে
রাতে টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ২০
রাতে টর্চলাইট জ্বালিয়ে ৩ ঘণ্টা ধরে সংঘর্ষে একজন নিহত, পুলিশসহ আহত ২০
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ জুন, ২০২৬)
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
ভুল স্বীকার করলে জামায়াতের রাজনীতি সহজ হবে: মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব সংসদে
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প
ইরানের কোনও অস্তিত্ব থাকবে না: ট্রাম্প