নিহত আলাউদ্দিনের দাফন সম্পন্ন 

নোয়াখালী প্রতিনিধি
১০ মার্চ ২০২১, ২০:০৭আপডেট : ১০ মার্চ ২০২১, ২০:৪৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে আ.লীগের দু’পক্ষের গোলাগুলিতে নিহত সিএনজিচালক যুবলীগ কর্মী মো.আলাউদ্দিনের (৩২) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৫টায় উপজেলার চরফকিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরকালী গ্রামে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে, বেলা সাড়ে ৩টায় নোয়াখালী সদর হাসপাতাল থেকে বাড়িতে মরদেহ পৌঁছায়। পরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের বাড়ির সামনে জানাজা শেষে বাদলের পৈতৃক কবরস্থানে মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে নিহতের ঘনিষ্ঠজন ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে দাফন করা হয়।

জানাজায় বক্তব্য রাখেন সাবেক কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি, চরকালী সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম