উপাচার্যের দৌড়ে কলিমউল্লাহর সহযোগীরা

এস এম আববাস
১৩ মার্চ ২০২১, ১৪:০০ আপডেট : ১৩ মার্চ ২০২১, ১৪:০০

অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির অভিযোগে বিতর্কিত হলেও বহাল আছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ও তার দুর্নীতির সহযোগীরা। তাদের কেউ কেউ এখন বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিসি হওয়ার চেষ্টায় আছেন!

বিশ্ববিদ্যালয়টির বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক গণিতের শিক্ষক মশিউর রহমানসহ অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন চালাতে গিয়ে ড. কলিমুল্লাহর নেপথ্যে মদদ দিয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ও উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা। এ ছাড়াও ছিলেন অন্য একটি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হাসীবুর রশিদসহ আরও কয়েকজন।

জানা গেছে, উপাচার্য কলিমউল্লাহর বিরুদ্ধে অভিযোগ উত্থাপনের পর তার পাশে নেই এই শিক্ষকরা। এমনকি ঢাকায় সংবাদ সম্মেলনেও তারা উপাচার্যের সঙ্গে ছিলেন না। কারণ তারাই এখন পরবর্তী উপচার্য পদ পেতে মরিয়া।

বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে ইতোমধ্যে প্রমাণিত। তার বিরুদ্ধে আরও ১০৮টি প্রশানিক, আর্থিক ও নিয়োগ দুর্নীতির বিষয়ে ইউজিসি আলাদা একটি তদন্ত কমিটি গঠন করেছে।

উপাচার্য কলিমউল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে আইন লঙ্ঘন করে নিজের পছন্দের ব্যক্তিতে বিভাগীয় প্রধান নিয়োগ, অবৈধভাবে প্লানিং কমিটি গঠন, শিক্ষক নিয়োগে অনিয়ম, নিয়ম বহির্ভূতভাবে ক্রয়, অবৈধভাবে চারটি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব দেওয়া, যোগ্য শিক্ষক থাকা সত্ত্বেও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনপদ আঁকড়ে রাখা। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছে ইউজিসি। উপাচার্য কলিমউল্লাহ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ইউজিসি।

অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা পরোক্ষভাবে ভিসি কলিমউল্লাহ ও তার প্রশাসনকে এসব অনিয়ম ও দুর্নীতিতে সহযোগিতা করে চলেছেন। অনিয়মের ব্যাপারে বারবার তার দৃষ্টি আকর্ষণ করা হলেও তিনি নীরব থেকেছেন। মুখে লিয়াজোঁ অফিসে না যাওয়ার কথা বললেও বাস্তবে তিনি সেখানে নিয়মিত সভা সিন্ডিকেট মিটিং করেছেন।

ড. সরিফা সালোয়া ডিনা উপাচার্যের আস্থাভাজন, তাই তার পছন্দের ছাত্রী সিরাজুম মনিরাকে শিক্ষক নিয়োগ দিয়েছেন বলেও অভিযোগ ওঠে। নিয়োগ পাওয়া সিরাজুম ক্যাম্পাসে আওয়ামী লীগ সরকার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য সমালোচিত। সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়েও ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট করে জেল খেটেছিলেন সিরাজুম মনিরা।

ড. ডিনার স্বামী বাংলা বিভাগের শিক্ষক ড. পরিমল চন্দ্র বর্মণও বিতর্কিত ব্যক্তি। মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অন্যতম আসামি তিনি। স্বামীকে বাঁচাতেই নিন্দনীয় এমন ইস্যুতে চুপ ছিলেন তিনি।

শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ, অনিয়ম-দুর্নীতিতে সবসময় উপাচার্য কলিমউল্লাহকে সহযোগিতা করলেও সময় বুঝে সরে দাঁড়িয়েছেন ডিনা।

জানতে চাইলে উপ-উপাচার্য ড. সরিফা সালোয়া ডিনা বলেন, ‘এসব অভিযোগ অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।’

বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হাসীবুর রশিদও ভিসির আর্থিক নানা অনিয়মের ফাইলে স্বজ্ঞানে স্বাক্ষর করে সহায়তা করেছেন। উপাচার্যের অনৈতিক কাজে বাধা দেননি বরং ফাইল সই করেছেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হাসীবুর রশিদ বলেন, ‘আমি কখনও ভিসির পক্ষে বা বিপক্ষে ছিলাম না। এখনও নেই। আমার কর্মপরিধির বাইরে যাই না। বড় প্রকল্প নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, আমি তার সঙ্গে সম্পৃক্ত নই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১০ বছর সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই।  প্রশাসনিক দায়িত্ব পালনের বাইরে আমার কোনও সম্পৃক্ততাও নেই।’

মশিউর রহমান বলেন, ‘উপাচার্যের সঙ্গে দুর্নীতিতে বাধা না দিয়ে সহযোগী হিসেবে কাজ করেছেন উপ-উপাচার্য, রেজিস্ট্রার, ট্রেজারার ও অর্থ পরিচালকসহ আরও কয়েকজন। আমরা সবার অন্যায়ের বিচার চাই।  

 

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার সন্দেহে আটক সেই ৫ জনকে জামিনে ছাড়লো পুলিশ
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
রাজধানীতে পুলিশের অভিযানে ২ জন গুলিবিদ্ধ, গ্রেফতার ১০
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন