২ বছরের শিশুকে ধর্ষণ করেছে ৬৫ বছরের বৃদ্ধ

চাঁদপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২১, ২০:২১আপডেট : ১৩ মার্চ ২০২১, ২০:২১

চাঁদপুরের ফরিদগঞ্জে ২ বছরের এক শিশু কন্যা ধর্ষণের শিকার হয়েছে। চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণের অভিযোগে ছিদ্দিক বেপারি (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার রূপসা এলাকার জামালপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ মার্চ) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামে শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই বাড়ির বৃদ্ধ মো. ছিদ্দিক বেপারি তার বসত ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির কান্না শুনে তার মা ওই বৃদ্ধের ঘরে ঢুকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ওই বৃদ্ধের বিরুদ্ধে শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানিয়েছেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগ পেয়ে আমরা ধর্ষক ছিদ্দিক বেপারীকে গ্রেফতার করেছি এবং ধর্ষণ আইনে নিয়মিত মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
সবসময় বাংলাদেশের মানুষের পাশে আছি: ভারতের সহকারী হাইকমিশনার
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
২২৮ বছরেও পুরনো হয়নি লন্ডনের এই রেস্তোরাঁ
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন