৫ তরুণের জোর করে মাথা ন্যাড়া, গ্রেফতার ৩

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০২১, ০৩:৩৩আপডেট : ১৫ মার্চ ২০২১, ০৩:৩৩

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্টাইল করে চুল ও দাড়ি কাটার অপরাধে ৫ তরুণকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার এক তরুণ ৯৯৯ নম্বরের ফোনে অভিযোগ করলে জগন্নাথপুর থানা পুলিশ শুক্রবার রাতে তিনজন কে গ্রেফতার করেছে। শনিবার (১৩ মার্চ) জগন্নাথপুর থানায় নির্যাতিত এক তরুণ বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃতদের শনিবার জেল হাজতে পাঠায়।

এলাকাবাসী ও জগন্নাথপুর থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার ২নং পাটলী ইউনিয়নের সমসপুর গ্রামের পরিমল শব্দকরের বিয়ের অনুষ্ঠানে যোগদিতে তার ভাতিজা ভূবেশ কর, সুবেন্দ্র কর, সুবাস কর,নয়ন কর ও তার ভাই হৃদয় কর, প্রতিবেশী তরুণ আনসার সদস্য লিপন দাস রসুলগঞ্জ বাজারের লোকনাথ হেয়ার ড্রেসারে শুক্রবার সন্ধ্যায় চুল ও দাড়ি কাটছিল। এ সময় সেলুনে আসা মইজপুর গ্রামের সিরাজ মিয়া, লোহারগাঁও গ্রামের ফুল মিয়া, পাটলী চক গ্রামের আনর মিয়া, আব্দুল্লাহপুর গ্রামের শাহীন মিয়া, পাটলী চক গ্রামের আতাউর রহমান ও আনার মিয়া তাদেরকে স্টাইল করে চুল কাটা এবং হিন্দুছেলে দাড়ি রাখছে কেন বলে বিদ্রুপ ও কটূক্তি করে। এনিয়ে কথা কাটাকাটি হলে যুবকদের পিটিয়ে জোরপূর্বক মাথা ন্যাড়া করে দাড়ি ফেলে দেওয়া হয়। বিষয়টি নির্যাতিত এক যুবক রাতে ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ করলে জগন্নাথপুর থানা পুলিশ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজ মিয়া,আনর মিয়া ও শ্যামল মিয়া কে আটক করে।

ঘটনায় হতবিহ্বল তরুণ ভূবেশ শব্দকর বলেন, এমন বর্বর ঘটনায় আমরা হতাশ। তিনি বলেন, এসএসসি পরীক্ষার্থীসহ সাতজনের মধ্যে ৫ জনকে মাথা ন্যাড়া করে নির্যাতন করা হয়। আমি ও আমার সাথে থাকা সুবেন্দু কর কে হুমকি দেওয়া হয়।

ঘটনায় নির্যাতনের শিকার আনসার সদস্য লিপন দাস বলেন, এরা এলাকার চিহ্নিত মাস্তান। আমরা নিরীহ হিন্দুসম্প্রদায়ের লোক হওয়ায় আমাদেরকে পিটিয়ে চুল ও দাড়ি কেটে দেয়। আমি ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ তিনজনকে রাতে গ্রেফতার করে। এঘটনায় আমি বাদী হয়ে জগন্নাথপুর থানায় শনিবার অভিযুক্ত সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তিন জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে । অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের