বিসিএস পরীক্ষা পেছানো সম্ভব না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২১, ১৫:৩০আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৬:১৮

৪১তম বিসিএস পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন। এ অবস্থায় পরীক্ষা পেছানো সম্ভব নয় বলে হাইকোর্টকে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ তথ্য জানান। পিএসসির মতামত শোনার পর ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর বিষয়ে দায়ের করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ১৯ মার্চ নির্ধারিত দিনে পরীক্ষা সম্পন্ন করতে আর বাধা রইলো না।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রবিউল আলম বুদু।

এর আগে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর বিষয়ে পিএসসির মতামত জানতে চেয়েছিলেন হাইকোর্ট। সংশ্লিষ্ট কোর্টের রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমারকে পিএসসির সঙ্গে কথা বলে মতামত জানাতে নির্দেশ দিয়েছিলেন আদালত।

বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার্থীদের পক্ষে রায়হান সুলতান নামে এক পরীক্ষার্থী রিটটি করেন। রিট আবেদনে করোনা মহামারির মধ্যে ঝুঁকি নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, এর আগে ১৩ জানুয়ারি ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য ১৯ মার্চ ঘোষণা করে পিএসসি। ৪১তম বিসিএসে আবেদন করেছেন ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবক মিলিয়ে প্রায় ৭-৮ লাখ মানুষের সমাগম হবে। এতে অনেকেরই করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে দাবি পরীক্ষার্থীদের।

/বিআই/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
যাকাত সংগ্রহ ও বিতরণ নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি