সৌম্যর বিদায়ে ভাঙলো ৮১ রানের জুটি

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২১, ০৮:৫৪আপডেট : ২৩ মার্চ ২০২১, ০৮:৫৮

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নড়বড়ে শুরুর পর জুটি গড়ার চেষ্টা করছিলেন ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। এক পর্যায়ে মনে হয়েছিল পোক্তও হয়ে যাবে এই জুটি। কিন্তু ৮১ রানের এই জুটি ভেঙেছে সৌম্য সরকারের বিদায়ে। ২২ ওভারে সফরকারীদের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৮৯ রান।

অবশ্য শুরুটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ম্যাট হেনরির দ্বিতীয় ওভারেই ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার লিটন দাস। ক্রিজে আছেন তামিম ইকবাল (৪৯) ও মুশফিকুর (৫)।

ক্রাইস্টচার্চে শুরুতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরুর ওভারে চার মেরে রানের খাতা খোলেন তামিম। তবে দ্বিতীয় ওভারে বাড়তি বাউন্সের কারণে বিপদে পড়েন লিটন। পুল করতে গিয়েছিলেন। কিন্তু স্কোয়ার লেগে তার শট তালুবন্দি করেন ইয়ং। লিটন বিদায় নেন শূন্য রানে।

তামিম অপর প্রান্তে সতর্ক শুরুর পর মেরে খেলার চেষ্টায় থাকেন। বিশেষ করে অষ্টম ওভারে কিছু চার মেরে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন। সৌম্যও ধীরস্থির থেকে ব্যাট করেন। ফলে এই জুটি শুরুর ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে ব্যাট করতে থাকে। তামিম অবশ্য ১৫তম ওভারেই দ্বিতীয় জীবন পান। তার ফিরতি ক্যাচ নিয়েছিলেন পেসার কাইল জেমিসন। টিভি রিপ্লের পর অবশ্য দেখা গেছে ক্যাচ নিলেও এক পর্যায়ে বল স্পর্শ করে মাটিতে। টিভি আম্পায়ার অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে নট আউট দেন এর পর।

এর পরেও তামিম-সৌম্য জুটি এগিয়ে চলছিলেন অবিচলভাবে। কিন্তু খুব বেশি আক্রমণাত্মক হতে যাওয়ার মাশুল দেন সৌম্য। মিচেল স্যান্টনারের ঘূর্ণিবলে বেরিয়ে এসে খেলতে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই স্টাম্পড হন তিনি। যাওয়ার আগে ৪৬ বলে করেন ৩২ রান! তাতে ছিল ৩টি চার ও ১টি ছয়।

/এফআইআর/
সম্পর্কিত
ক্রিকেটার নাঈমকে মারধরে জড়িত ৩ পুলিশ কারা, কী ব্যবস্থা নিলো প্রশাসন
বাংলাদেশকে ইনিংসে হারিয়ে জিম্বাবুয়ের ইতিহাস 
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড
বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড
লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ঝুঁকির মুখে: ইউনিসেফ
লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ঝুঁকির মুখে: ইউনিসেফ
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি