জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

সাভার প্রতিনিধি
২৬ মার্চ ২০২১, ১২:৫৪আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৩:৫২

সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে শহীদ বেদীতে ফুল দিয়ে একাত্তরের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

এসময় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে শহীদদের আত্নার শান্তি কামনা করেন মোদি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সৌধের আঙিনায় একটি অর্জুন গাছের চারা রোপণ করেন। দুপুর ১২টা ১০ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন। এর আগে সকাল ১১টার দিকে ‍দুই দিনের সফরে তিনি ঢাকায় এসে পৌঁছান।

জাতীয় স্মৃতিসৌধে নরেন্দ্র মোদির শ্রদ্ধা

এদিকে নরেন্দ্র মোদির শ্রদ্ধা নিবেদনের কেন্দ্র করে সকাল ৮টা থেকে স্মৃতিসৌধের ভেতর থেকে সর্বসাধারণকে সরিয়ে দেওয়া। পুরো প্রায় ৪ ঘণ্টা জনসাধারণ প্রবেশ বন্ধ রাখা হয়। অর্জুন গাছের চারা লাগিয়েছেন নরেন্দ্র মোদি

এছাড়াও শুক্রবার ভোর রাত থেকেই থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়। অর্জুন গাছের চারা লাগিয়েছেন নরেন্দ্র মোদি

এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২৬ মার্চ) ভোর ৬টায় তারা সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও তিন বাহিনী প্রধান। পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে ফুল দেন।

জাতীয় স্মৃতিসৌধের ভিজিটর বুকে বার্তা লিখছেন নরেন্দ্র মোদি

আরও পড়ুন- নরেন্দ্র মোদি ঢাকায়

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
অগ্নিকাণ্ডের সময় হাসপাতালের পাঁচটি সিঁড়ির ৪টিতেই কেন তালা ছিল, দায় কার?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
‘সময় নষ্ট’ জেনেও এআই ড্রামা কেন দেখে মানুষ?
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
চীনাদের বিদেশযাত্রায় নতুন বিধিনিষেধ 
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জলবায়ু ইস্যুতে আগের সরকারের রাজনৈতিক অঙ্গীকার ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান