মসজিদের নামকরণ নিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

কিশোরগঞ্জ প্রতিনিধি
০১ এপ্রিল ২০২১, ১৯:১৭আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৯:১৭

কুয়েত চ্যারিটির অর্থায়নে সংস্কারাধীন একটি মসজিদের নামাকরণ নিয়ে কিশোরগঞ্জ জেলার চর নোয়াকান্দি বেড়িবাঁধ এলাকায় দুই দল মুসল্লির মধ্যে সংঘর্ষ ও বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটেছে।

এ সময় দু’পক্ষের অন্ততঃ ৭ মুসুল্লি আহত এবং কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরের শিকার হয়।

আহতদের চর নোয়াকান্দি গ্রামের আবদুল হাফিজ (৬৫),বাবুল মিয়া (৪০) এবং পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চর মান্দালিয়া গ্রামের আসাদ মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে,  কুয়েত চ্যারিটির অর্থায়নে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার সীমান্তবর্তী জালালপুর ইউনিয়নের চর নোয়াকান্দি মৌজার বেড়িবাঁধ এলাকায় অবস্থিত একটি পুরাতন জরাজীর্ণ মসজিদ সংস্কার করে নতুন করে আধুনিক মসজিদ নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে।

আর এ মসজিদটির নামাকরণ নিয়ে কটিয়াদী উপজেলার চর নোয়াকান্দি এবং পার্শ্ববর্তী মনোহরদী উপজেলার চর মান্দালিয়া গ্রামের মুসল্লীদের মধ্যে বিরোধ চরম আকার ধারণ করে।

আজ বৃহস্পতিবার দুপুরে জোহরের নামাজের সময় মসজিদের নামাকরণ নিয়ে কথা-কাটাকাটির জেরে চর নোয়াকান্দি গ্রামের হাফিজ উদ্দিন এবং চর মান্দালিয়া গ্রামের জয়নাল মিয়ার নেতৃত্বে দু’দল মুসুল্লি মুখোমুখি হলে এ সংঘর্ষ ও বাড়ি-ঘরে হামলার ঘটনা ঘটে। এ সময় অন্তত: ৭ মুসল্লি আহত এবং হাফিজ উদ্দিনের বাড়ি-ঘর হামলার শিকার হয়ে ক্ষতিগ্রস্ত হয়।

যোগাযোগ করা হলে জেলার কটিয়াদী মডেল থানার ওসি মো. শাহাদাৎ হোসেন দাবি করেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং  বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন