X
বুধবার, ১৯ মে ২০২১, ৫ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

চার মাসে দ্বিতীয়বারের মতো হাসপাতালে যুক্তরাজ্যের এক তৃতীয়াংশ করোনা রোগী

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১১:৪০
image

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের এক তৃতীয়াংশই পরবর্তী চার মাসের মধ্যে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকরা দেখেছেন একই সময়ের মধ্যে প্রতি আট জন রোগীর মধ্যে একজন মারা গেছেন। কোভিড-১৯ এর এই দীর্ঘমেয়াদী প্রভাবের কারণে চিকিৎসকরা করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের পর্যবেক্ষণে রাখার ওপর জোর দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কোভিড-১৯ মূলত শ্বাসতন্ত্রের রোগ হিসেবে পরিচিত হলেও এই ভাইরাস মানুষের অন্যান্য অঙ্গ যেমন হার্ট, কিডনি ও লিভারে সংক্রমণ ঘটাতে এবং ক্ষতিগ্রস্থ করতে পারে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডন, জাতীয় পরিসংখ্যান কার্যালয় এবং ইউনিভার্সিটি অব লেইসেসটারের গবেষকরা প্রায় ৪৮ হাজার করোনা আক্রান্ত রোগীর রেকর্ড তুলনা করে দেখেছেন। গত বছরের ৩১ আগস্টের মধ্যে এসব রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পান। এসব রোগীদের সঙ্গে সাদৃশ্য থাকা সাধারণ জনগোষ্ঠীর মানুষের রেকর্ডের তুলনা করে দেখেছেন গবেষকরা।

গবেষকরা জানিয়েছেন, প্রায় এক তৃতীয়াংশ করোনা রোগী হাসপাতাল ছেড়ে যাওয়ার ১৪০ দিনের মধ্যে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। আর প্রতি আট জনের মধ্যে এক জন মারা গেছেন। সাধারণ জনগোষ্ঠীর মানুষের চেয়ে এই হার অনেক বেশি।

ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের ইনস্টিটিউট অব হেলফ ইনফরমেটিকস-এর ড. অমিতাভ ব্যানার্জি বলেন, ‘এটা একটা উদ্বেগ আর আমাদের এটি গুরুত্ব সহকারে নেওয়া দরকার।’ তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত দেখেছি যে এটা কেবল সাধারণ অসুস্থতা নয়। আমাদের করোনা থেকে সুস্থ হওয়া রোগীদের পর্যবেক্ষণে রাখতে হবে যাতে করে কোনও অঙ্গ ক্ষতিগ্রস্থ হলে তা আগেই শনাক্ত করা যায়।’

গবেষকরা দেখেছেন, আগে থেকেই হার্টের অসুখ, ডায়াবেটিস এবং শ্বাসকষ্টের রোগ থাকা মানুষেরা করোনা সংক্রান্ত রোগের ঝুঁকিতে বেশি থাকেন। এই ভাইরাস সংক্রমণের কারণেও এই ধরনের সমস্যা হতে পারে। অমিতাভ ব্যানার্জি বলেন, ‘এখন পর্যন্ত আমরা ভাবতে অভ্যস্ত যে হার্টের অসুখ, কিডনির অসুখ এবং ডায়াবেটিস কোভিড রোগীদের জন্য রিস্ক ফ্যাক্টর কিন্তু এখন দেখা যাচ্ছে এই জটিলতাগুলো কোভিডের কারণেও হতে পারে।’

/জেজে/বিএ/

সম্পর্কিত

হিলি দিয়ে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

হিলি দিয়ে ফিরছেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

বেড়েছে শনাক্ত ও মৃত্যু

বেড়েছে শনাক্ত ও মৃত্যু

হাসপাতালে ২৩ দিন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

হাসপাতালে ২৩ দিন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল

সাতক্ষীরায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ১১ যাত্রীর করোনা পজিটিভ

সাতক্ষীরায় কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত ১১ যাত্রীর করোনা পজিটিভ

শনাক্ত কমলেও ভারতে মৃত্যুর নতুন রেকর্ড

শনাক্ত কমলেও ভারতে মৃত্যুর নতুন রেকর্ড

বুদ্ধদেব ভট্টাচার্য করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি স্ত্রী

বুদ্ধদেব ভট্টাচার্য করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি স্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন ভারতের ২৭০ চিকিৎসক

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন ভারতের ২৭০ চিকিৎসক

৯৬ লাখের বেশি ডোজ টিকা দেওয়া শেষ

৯৬ লাখের বেশি ডোজ টিকা দেওয়া শেষ

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

অনুমোদন না মেলায় হিলি দিয়ে আসেনি ভারতফেরত যাত্রী

অনুমোদন না মেলায় হিলি দিয়ে আসেনি ভারতফেরত যাত্রী

শনাক্ত বেড়ে আবারও হাজার ছাড়ালো

শনাক্ত বেড়ে আবারও হাজার ছাড়ালো

সর্বশেষ

পদ্মায় নেমে প্রাণ গেলো ৩ জনের

পদ্মায় নেমে প্রাণ গেলো ৩ জনের

বিকেএসপিতে সাকিব-তামিমদের লড়াই

বিকেএসপিতে সাকিব-তামিমদের লড়াই

‘স্যার, ওই পুলিশ সদস্যদের চাকরি যেন না যায়’

‘স্যার, ওই পুলিশ সদস্যদের চাকরি যেন না যায়’

উপবৃত্তির টাকা থেকে চার্জ কাটা যাবে না

উপবৃত্তির টাকা থেকে চার্জ কাটা যাবে না

যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

গন্ধগোকুলের ছানা উদ্ধার

গন্ধগোকুলের ছানা উদ্ধার

সুইজারল্যান্ডের বিশ্বকাপে রোমানের হতাশা

সুইজারল্যান্ডের বিশ্বকাপে রোমানের হতাশা

মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বারে অভিযান, ৩ জন রিমান্ডে কারাগারে ৮

মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বারে অভিযান, ৩ জন রিমান্ডে কারাগারে ৮

সাংবাদিক রোজিনাকে আইনি সহায়তা দিতে চায় ৫ সংগঠন

সাংবাদিক রোজিনাকে আইনি সহায়তা দিতে চায় ৫ সংগঠন

হঠাৎ কেন ‘হারিয়ে গেলো’ ইলিশ?

হঠাৎ কেন ‘হারিয়ে গেলো’ ইলিশ?

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরলেন ২৪ জন

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরলেন ২৪ জন

দেশেই হবে জামালদের প্রস্তুতি ম্যাচ

দেশেই হবে জামালদের প্রস্তুতি ম্যাচ

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

শনাক্ত কমলেও ভারতে মৃত্যুর নতুন রেকর্ড

শনাক্ত কমলেও ভারতে মৃত্যুর নতুন রেকর্ড

বুদ্ধদেব ভট্টাচার্য করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি স্ত্রী

বুদ্ধদেব ভট্টাচার্য করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি স্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন ভারতের ২৭০ চিকিৎসক

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ হারিয়েছেন ভারতের ২৭০ চিকিৎসক

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

সরকারের সমালোচনার পর পদত্যাগ করলেন ভারতের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ

সরকারের সমালোচনার পর পদত্যাগ করলেন ভারতের শীর্ষ ভাইরাস বিশেষজ্ঞ

ফিলিস্তিনের সমর্থনে দেশে দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে দেশে দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

করোনা শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে

করোনা শনাক্তের সংখ্যা ১৬ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে

দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, আটক ১৫

দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, আটক ১৫

গঙ্গার তীরে হাজার হাজার মরদেহ, ভিড় করছে চিল-শকুন

গঙ্গার তীরে হাজার হাজার মরদেহ, ভিড় করছে চিল-শকুন

© 2021 Bangla Tribune