করোনা ঝুঁকির মধ্যেই মেডিক্যালে ভর্তি পরীক্ষা হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২১, ০৯:২৯আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১১:২৮

আজ শুক্রবার (২ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা। এই পরীক্ষা যথাযথ স্বাস্থ্যবিধি বজায় রেখে গ্রহণ করা হবে বলেও জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে পরীক্ষা কেন্দ্রে সামাজিক দূরত্ব বা সবার মাস্ক পরা নিশ্চিত করতে তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি। মেডিক্যালে ভর্তি পরীক্ষা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ইতোমধ্যে জানিয়েছেন, এই ভর্তি পরীক্ষাটি স্বচ্ছতা ও স্বাস্থ্যবিধি ঠিক রাখতে সরকারের পুলিশ বাহিনী, গোয়েন্দা শাখা, শিক্ষা বিভাগ, বিদ্যুৎ বিভাগসহ সংশ্লিষ্ট সব শাখা মিলে টিম-ওয়ার্ক ও কো-অর্ডিনেশনের মাধ্যমে কাজ করবে। তারা পরীক্ষা কেন্দ্রে ও কেন্দ্রের আশেপাশে এলাকার স্বাস্থ্যবিধি বজায় রাখবে। পরীক্ষার আগে সামাজিক মাধ্যমগুলোতে যেন কোনও গুজব ছড়াতে না পারে সে ব্যাপারেও সরকারের সংশ্লিষ্ট বিশেষ শাখাগুলো কাজ করবে। মেডিক্যালে ভর্তি পরীক্ষা

এ বছর মেডিক্যালে ভর্তিচ্ছু পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ২২ হাজার ৮৭৪ জন। পাশাপাশি এ বছর করোনার কারণে সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্র সংখ্যা ১৯টি এবং ভেন্যু সংখ্যা ৫৫টি করা হয়েছে। মেডিক্যালে ভর্তি পরীক্ষা

একইসঙ্গে কেন্দ্রের ভেতরে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের ও কেন্দ্রর বাইরে অপেক্ষামান অভিভাবকদের স্বাস্থ্যবিধি বজায় রাখতে বিশেষ নজরদারির ব্যবস্থা রয়েছে। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ফটোকপি মেশিনের দোকান বন্ধ রাখা, কোচিং সেন্টার বন্ধ রাখাসহ অন্যান্য তৎপরতার দিকেও নজর দেওয়া হয়েছে।

ছবি: নাসিরুল ইসলাম।

/জেএ/এফএস/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সর্বশেষ খবর
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
পোশাক রফতানিতে বড় ধাক্কা, তবু যে কারণে আশার আলো দেখছে বাংলাদেশ 
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলো জামায়াত, তার এমপি পদ থাকবে না: সারজিস আলম
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
মামলা হওয়ার পরও কি এমপি পদ থাকবে, আইনে কী আছে 
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
লোহিত সাগরে হুথিদের হুমকিতে বাড়লো ভারতের জ্বালানি শঙ্কা
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার