বিমানবন্দরে শিশু ফেলে গেলেন সৌদি প্রবাসী নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২১, ১১:২৬আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১১:২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনালের ভেতরে কাঁদছে একটি শিশু। তার আশেপাশে কেউ নেই। দুগ্ধপোষ্য এই শিশুকে উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ও অনুসন্ধান করে পুলিশ জানতে পারে, সৌদি আরব থেকে আসা এক নারী যাত্রী শিশুটিকে বিমানবন্দরে ফেলে গেছেন। শিশুটিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং তার পরিবারের অনুসন্ধান করছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন,  রাত ২টায় (২ এপ্রিল) সৌদি আরব থেকে এক নারী বাংলাদেশে আসেন। ৫ নম্বর বেল্ট থেকে মালামাল সংগ্রহ করেন তিনি। তার সঙ্গে একটি শিশু ছিল। তিনি সকাল পর্যন্ত বেল্ট এরিয়ায় ছিলেন। সকাল ৮টার দিকে সেই নারী বাচ্চাটিকে বিমানবন্দরে রেখে চলে যান। পরবর্তীতে এই শিশুটি কান্নাকাটি করছিল, আমরা তাকে উদ্ধার করি।

তিনি জানান, শিশুটির বয়স আনুমানিক সাত বা আট মাস হবে। একই ফ্লাইটে আসা আসমা আক্তার নামের এক যাত্রীকে পাওয়া যায় যিনি শিশুটিকে সঙ্গে নিয়ে আসা নারীর সঙ্গেই সৌদি আরব থেকে এসেছেন। আসমা জানিয়েছেন, ফ্লাইটে ওই নারীর সঙ্গে তার কথা হয়েছিল। তখন সেই নারী আসমাকে জানান, সৌদিতে তার বিয়ে হয়, এরপর এই শিশুর জন্ম হয়। কিন্তু স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। এ কারণে তিনি দোটানায় আছেন শিশুটিকে নিয়ে গ্রামের বাড়িতে যাবেন কি না।

আলমগীর হোসেন বলেন, আমরা শিশুটিকে উদ্ধার করে দুধ খাওয়ার ব্যবস্থা করেছি। এখনও শিশুটি আমাদের হেফাজতে আছে। আমরা চেষ্টা করছি তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। এজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সহায়তা নিচ্ছি।

/সিএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম