X
বুধবার, ১৯ মে ২০২১, ৫ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে ২৫ জনের রক্তে জমাট বেঁধেছে: ব্রিটেন

আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১৮:০১

অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নেওয়া অন্তত ২৫ জনের রক্ত জমাট বেঁধেছে বলে জানিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০ জনের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এটি বিরল ঘটনা। আর পাঁচজনের শরীরে সামান্য হলেও রক্ত জমাট বেঁধেছে।
নতুন এই প্রতিবেদনের ফলে দেশটিতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

ব্রিটেনে এখন পর্যন্ত মোট এক কোটি ১০ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই হিসাবে প্রতি ছয় লাখে একজনের রক্তে জমাট বাঁধার ঘটনা ঘটেছে।

ওষুধ নিয়ন্ত্রকের দাবি, এই ভ্যাকসিনের উপকারিতা দেখলে সম্ভাব্য ঝুঁকির পরিমাণ খুব বেশি নয়। তবে তারা জানিয়েছে, বায়োএনটেক-ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে এই ধরনের কোনও রিপোর্ট পাওয়া যায়নি।

রক্তে জমাট বাঁধার আশঙ্কায় ইউরোপের বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ স্থগিত করা হয়েছিল। পরে ইউরোপীয় মেডিসিন্স সংস্থার সুপারিশে পুনরায় ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। ইউরোপে এখন প্রায় ৩০ লাখ ফাইজারের ভ্যাকসিন ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও বুলগেরিয়ায় দেওয়া হবে। বাকি দেশগুলো ৬৬ লাখ ৬০ হাজার ভ্যাকসিন পাবে।

এর আগে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছিল, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন ও রক্তে বিরল ধরনের জমাট বাঁধার যোগসূত্র থাকতে পারে। এমন ধরনের অন্তত ৬২টি ঘটনা পর্যালোচনার পর এই অবস্থানের কথা জানায় সংস্থাটি। ইউরোপিয়ান মেডিসিন্স এজেন্সি জানিয়েছে, চলতি সপ্তাহে হালনাগাদ সুপারিশমালা জারি করতে পারে নিরাপত্তা কমিটি।

/এএ/

সম্পর্কিত

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

সরাসরি কেনা হবে সিনোফার্মের টিকা

সরাসরি কেনা হবে সিনোফার্মের টিকা

মিক্স ডোজ টিকার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে

মিক্স ডোজ টিকার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে

ছিটমহলে ৮ হাজার অভিবাসীর প্রবেশ, সেনা পাঠিয়েছে স্পেন

ছিটমহলে ৮ হাজার অভিবাসীর প্রবেশ, সেনা পাঠিয়েছে স্পেন

রাজশাহী বিভাগে টিকা অবশিষ্ট আছে ১০ হাজার ডোজ

রাজশাহী বিভাগে টিকা অবশিষ্ট আছে ১০ হাজার ডোজ

জুনে আসছে ফাইজারের টিকা

জুনে আসছে ফাইজারের টিকা

কানাডার কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

কানাডার কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

জয়শঙ্কর-মোমেন ফোনালাপ, টিকা পাঠানোর অনুরোধ

জয়শঙ্কর-মোমেন ফোনালাপ, টিকা পাঠানোর অনুরোধ

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

৯৬ লাখের বেশি ডোজ টিকা দেওয়া শেষ

৯৬ লাখের বেশি ডোজ টিকা দেওয়া শেষ

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

সর্বশেষ

বিকেএসপিতে সাকিব-তামিমদের লড়াই

বিকেএসপিতে সাকিব-তামিমদের লড়াই

‘স্যার, ওই পুলিশ সদস্যদের চাকরি যেন না যায়’

‘স্যার, ওই পুলিশ সদস্যদের চাকরি যেন না যায়’

উপবৃত্তির টাকা থেকে চার্জ কাটা যাবে না

উপবৃত্তির টাকা থেকে চার্জ কাটা যাবে না

যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

গন্ধগোকুলের ছানা উদ্ধার

গন্ধগোকুলের ছানা উদ্ধার

সুইজারল্যান্ডের বিশ্বকাপে রোমানের হতাশা

সুইজারল্যান্ডের বিশ্বকাপে রোমানের হতাশা

মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বারে অভিযান, ৩ জন রিমান্ডে কারাগারে ৮

মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বারে অভিযান, ৩ জন রিমান্ডে কারাগারে ৮

সাংবাদিক রোজিনাকে আইনি সহায়তা দিতে চায় ৫ সংগঠন

সাংবাদিক রোজিনাকে আইনি সহায়তা দিতে চায় ৫ সংগঠন

হঠাৎ কেন ‘হারিয়ে গেলো’ ইলিশ?

হঠাৎ কেন ‘হারিয়ে গেলো’ ইলিশ?

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরলেন ২৪ জন

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরলেন ২৪ জন

দেশেই হবে জামালদের প্রস্তুতি ম্যাচ

দেশেই হবে জামালদের প্রস্তুতি ম্যাচ

সাগর-সুন্দরবনে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

সাগর-সুন্দরবনে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

ছিটমহলে ৮ হাজার অভিবাসীর প্রবেশ, সেনা পাঠিয়েছে স্পেন

ছিটমহলে ৮ হাজার অভিবাসীর প্রবেশ, সেনা পাঠিয়েছে স্পেন

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন

ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন

ফিলিস্তিনের সমর্থনে দেশে দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে দেশে দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

করোনা সেরে যাওয়ার ছয় মাসের মধ্যে টিকা নয়: ভারতীয় প্যানেল

করোনা সেরে যাওয়ার ছয় মাসের মধ্যে টিকা নয়: ভারতীয় প্যানেল

ভারতে ভ্যাকসিন সংকট চরমে, শতাধিক সেন্টার বন্ধ

ভারতে ভ্যাকসিন সংকট চরমে, শতাধিক সেন্টার বন্ধ

© 2021 Bangla Tribune