X
বুধবার, ১৯ মে ২০২১, ৫ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনে রক্তে জমাট বাঁধা ৭ জনের মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ২০:৪৫

যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধা ৩০ জনের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার শেষ রাতে এই তথ্য জানানো হয়েছে। তবে এরপরও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিরাপদ উল্লেখ করে দেশটির জনগণকে তা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। শনিবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

যুক্তরাজ্যের মেডিসিন্স অ্যান্ড হেলথকেয়ার রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) জানায়, ভ্যাকসিন নেওয়ার কারণেই রক্তে জমাট বাঁধার বিষয়টি স্পষ্ট নয়। যুক্তরাজ্যে রক্তে বিরল জমাট বাঁধার নির্দিষ্ট ঘটনাগুলো পর্যালোচনা করা হচ্ছে।

শুক্রবার শেষ রাতে সংস্থাটি জানিয়েছে, রক্তে জমাট বাঁধার কারণে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে। তবে মৃতদের বয়স ও স্বাস্থ্যগত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

সব মিলিয়ে সংস্থাটি ভ্যাকসিন নেওয়ার পর ৩০ জনের দেহে রক্তে জমাট বাঁধার কথা জানিয়েছে। যেখানে ১ কোটি ৮০ লাখের বেশি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। সংস্থাটির মতে, ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধার ঝুঁকি খুব কম।

এমএইচআরএ-এর প্রধান নির্বাহী ড. জুন রায়নে জানান, করোনার সংক্রমণ মোকাবিলায় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নেওয়া যে কোনও ঝুঁকির তুলনায় লাভ বেশি। জনগণের উচিত ভ্যাকসিন নেওয়া যখন তাদের আহ্বান জানানো হবে।

অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনে রক্তে জমাট বাঁধার আশঙ্কায় কানাডা, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস ইতোমধ্যে বয়স্কদের দেহে প্রয়োগ স্থগিত করেছে। ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় দ্রুতগতিতে ভ্যাকসিন কর্মসূচি পরিচালনা করা যুক্তরাজ্য অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনেই আস্থা রাখছে। দেশটিতে ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন নেওয়া মানুষদের দেহে রক্ত জমাট বাঁধার কোনও ঘটনার খবর পাওয়া যায়নি।

/এএ/

সম্পর্কিত

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

সরাসরি কেনা হবে সিনোফার্মের টিকা

সরাসরি কেনা হবে সিনোফার্মের টিকা

মিক্স ডোজ টিকার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে

মিক্স ডোজ টিকার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে

ছিটমহলে ৮ হাজার অভিবাসীর প্রবেশ, সেনা পাঠিয়েছে স্পেন

ছিটমহলে ৮ হাজার অভিবাসীর প্রবেশ, সেনা পাঠিয়েছে স্পেন

রাজশাহী বিভাগে টিকা অবশিষ্ট আছে ১০ হাজার ডোজ

রাজশাহী বিভাগে টিকা অবশিষ্ট আছে ১০ হাজার ডোজ

জুনে আসছে ফাইজারের টিকা

জুনে আসছে ফাইজারের টিকা

কানাডার কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

কানাডার কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

জয়শঙ্কর-মোমেন ফোনালাপ, টিকা পাঠানোর অনুরোধ

জয়শঙ্কর-মোমেন ফোনালাপ, টিকা পাঠানোর অনুরোধ

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

৯৬ লাখের বেশি ডোজ টিকা দেওয়া শেষ

৯৬ লাখের বেশি ডোজ টিকা দেওয়া শেষ

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

সর্বশেষ

বিকেএসপিতে সাকিব-তামিমদের লড়াই

বিকেএসপিতে সাকিব-তামিমদের লড়াই

‘স্যার, ওই পুলিশ সদস্যদের চাকরি যেন না যায়’

‘স্যার, ওই পুলিশ সদস্যদের চাকরি যেন না যায়’

উপবৃত্তির টাকা থেকে চার্জ কাটা যাবে না

উপবৃত্তির টাকা থেকে চার্জ কাটা যাবে না

যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ২ ছিনতাইকারী গ্রেফতার

গন্ধগোকুলের ছানা উদ্ধার

গন্ধগোকুলের ছানা উদ্ধার

সুইজারল্যান্ডের বিশ্বকাপে রোমানের হতাশা

সুইজারল্যান্ডের বিশ্বকাপে রোমানের হতাশা

মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বারে অভিযান, ৩ জন রিমান্ডে কারাগারে ৮

মৌসুমি-ওমর সানি পুত্রের সিসা বারে অভিযান, ৩ জন রিমান্ডে কারাগারে ৮

সাংবাদিক রোজিনাকে আইনি সহায়তা দিতে চায় ৫ সংগঠন

সাংবাদিক রোজিনাকে আইনি সহায়তা দিতে চায় ৫ সংগঠন

হঠাৎ কেন ‘হারিয়ে গেলো’ ইলিশ?

হঠাৎ কেন ‘হারিয়ে গেলো’ ইলিশ?

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরলেন ২৪ জন

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফিরলেন ২৪ জন

দেশেই হবে জামালদের প্রস্তুতি ম্যাচ

দেশেই হবে জামালদের প্রস্তুতি ম্যাচ

সাগর-সুন্দরবনে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

সাগর-সুন্দরবনে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

ভাইরাল হলো আশির দশকে ইমেইল চেক করার ভিডিও

ছিটমহলে ৮ হাজার অভিবাসীর প্রবেশ, সেনা পাঠিয়েছে স্পেন

ছিটমহলে ৮ হাজার অভিবাসীর প্রবেশ, সেনা পাঠিয়েছে স্পেন

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

নিলামে বিক্রি হচ্ছে ইউটিউবের সবচেয়ে ভাইরাল ভিডিও

ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন

ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন

ফিলিস্তিনের সমর্থনে দেশে দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

ফিলিস্তিনের সমর্থনে দেশে দেশে ইসরায়েলবিরোধী বিক্ষোভ

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

করোনা সেরে যাওয়ার ছয় মাসের মধ্যে টিকা নয়: ভারতীয় প্যানেল

করোনা সেরে যাওয়ার ছয় মাসের মধ্যে টিকা নয়: ভারতীয় প্যানেল

ভারতে ভ্যাকসিন সংকট চরমে, শতাধিক সেন্টার বন্ধ

ভারতে ভ্যাকসিন সংকট চরমে, শতাধিক সেন্টার বন্ধ

© 2021 Bangla Tribune