X
বৃহস্পতিবার, ২০ মে ২০২১, ৬ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

চীনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু করছে নেপাল

আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৯:০০

করোনাভাইরাস মোকাবিলায় প্রথম দফার ভ্যাকসিন কর্মসূচি গত জানুয়ারিতে শুরু করেছিল নেপাল। ভারতের উপহার ১০ লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন দিয়ে ওই কর্মসূচি শুরু হয়েছিল। এবার ৭ এপ্রিল থেকে চীনের কাছ থেকে পাওয়া ৮ লাখ ডোজ দিয়ে দ্বিতীয় দফা ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে যাচ্ছে দেশটি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. জগেশ্বর গৌতম জানান, চীনের তৈরি কোভিড-১৯ মোকাবিলায় ভেরো সেল ভ্যাকসিনের ৮ লাখ ডোজ পৌঁছেছে। তা দেশের সম্মুখ সারির স্বাস্থ্যকর্মী ও পাহাড়ী এলাকায় ব্যবসা-বাণিজ্যে জড়িত লোকজনকে দেওয়া হবে।

পাশাপাশি যেসব নেপালি ছাত্রছাত্রী বিভিন্ন স্কলারশিপের আওতায় চীনে পড়াশোনা করছেন, যারা আরও পড়াশোনার জন্য চীন যাওয়ার পরিকল্পনা করছেন, তাদেরকেও চীনা ভ্যাকসিন দেওয়া হবে জানান তিনি।

গৌতম বলেন, ৯ লাখ মানুষকে ভ্যাকসিন প্রয়োগের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল তাদের মধ্যে ৫ লাখ ইতোমধ্যে টিকা নিয়েছেন। বাকি ৪ লাখ লোকের জন্য বরাদ্দ হয়েছে এই ৮ লাখ ডোজ।

২৯ মার্চ কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী হৃদয়েশ ত্রিপাঠির হাতে ওই ডোজ তুলে দেন নেপালে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হাও ইয়াঙ্কি।

বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রডাক্টসের তৈরি ভেরো সেল ভ্যাকসিনটির ব্যবহার জরুরি ভিত্তিতে অনুমোদন দেয় নেপাল গত ১৮ ফেব্রুয়ারি।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে, প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষের দেশ নেপালে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৭ হাজার ৯৪৪ জন ও মৃত্যু হয়েছে ৩ হাজার ৩২ জনের।

/এএ/

সম্পর্কিত

সাড়ে ৯৭ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

সাড়ে ৯৭ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

ভ্যাকসিন মুনাফায় নতুন বিলিয়নিয়ার হলেন ৯ জন

ভ্যাকসিন মুনাফায় নতুন বিলিয়নিয়ার হলেন ৯ জন

‘টিকার জন্য চীনা ভাষার ডকুমেন্টে সই’

‘টিকার জন্য চীনা ভাষার ডকুমেন্টে সই’

কোন কোন দেশ পাবে মার্কিন ভ্যাকসিন?

কোন কোন দেশ পাবে মার্কিন ভ্যাকসিন?

চলার পথে ফোন? আছে তৃতীয় নয়ন

চলার পথে ফোন? আছে তৃতীয় নয়ন

প্রায় ৯৭ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

প্রায় ৯৭ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

সরাসরি কেনা হবে সিনোফার্মের টিকা

সরাসরি কেনা হবে সিনোফার্মের টিকা

মিক্স ডোজ টিকার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে

মিক্স ডোজ টিকার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে

টাইটানিকের রেপ্লিকা বানাচ্ছে চীন

টাইটানিকের রেপ্লিকা বানাচ্ছে চীন

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প

চীনে বিচ্ছেদ কমেছে ৭০ শতাংশ

চীনে বিচ্ছেদ কমেছে ৭০ শতাংশ

রাজশাহী বিভাগে টিকা অবশিষ্ট আছে ১০ হাজার ডোজ

রাজশাহী বিভাগে টিকা অবশিষ্ট আছে ১০ হাজার ডোজ

সর্বশেষ

পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, তিন আসামি রিমান্ডে

পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, তিন আসামি রিমান্ডে

বেনজিমার সঙ্গে খেলতে মুখিয়ে আছেন এমবাপ্পে

বেনজিমার সঙ্গে খেলতে মুখিয়ে আছেন এমবাপ্পে

জামালপুরে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু

জামালপুরে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু

প্রেমিকের বাড়িতে বিষপানে প্রেমিকার মৃত্যু

প্রেমিকের বাড়িতে বিষপানে প্রেমিকার মৃত্যু

অপহরণ করে ৪৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ নারী আটক

অপহরণ করে ৪৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ নারী আটক

২৬ মে চন্দ্রগ্রহণ দেখা যাবে যে সময়ে

২৬ মে চন্দ্রগ্রহণ দেখা যাবে যে সময়ে

শ্রমিক শ্রেণির মুক্তির লড়াইয়ে ‘মুল্লুকে চলো’ পথ দেখাবে: সেলিম

শ্রমিক শ্রেণির মুক্তির লড়াইয়ে ‘মুল্লুকে চলো’ পথ দেখাবে: সেলিম

আমরা বাংলাদেশকে হারাতে এসেছি: উদানা

আমরা বাংলাদেশকে হারাতে এসেছি: উদানা

সাড়ে ৯৭ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

সাড়ে ৯৭ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

রাজশাহী নগরীতে নির্মিত হবে আরও ৫টি ফ্লাইওভার

রাজশাহী নগরীতে নির্মিত হবে আরও ৫টি ফ্লাইওভার

কালিয়াকৈরে পিকআপের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কালিয়াকৈরে পিকআপের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাতাসে ৩৩ ফুট পর্যন্ত ভাসতে পারে করোনা: ভারত

বাতাসে ৩৩ ফুট পর্যন্ত ভাসতে পারে করোনা: ভারত

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ভ্যাকসিন মুনাফায় নতুন বিলিয়নিয়ার হলেন ৯ জন

ভ্যাকসিন মুনাফায় নতুন বিলিয়নিয়ার হলেন ৯ জন

কোন কোন দেশ পাবে মার্কিন ভ্যাকসিন?

কোন কোন দেশ পাবে মার্কিন ভ্যাকসিন?

চলার পথে ফোন? আছে তৃতীয় নয়ন

চলার পথে ফোন? আছে তৃতীয় নয়ন

টাইটানিকের রেপ্লিকা বানাচ্ছে চীন

টাইটানিকের রেপ্লিকা বানাচ্ছে চীন

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প

চীনে বিচ্ছেদ কমেছে ৭০ শতাংশ

চীনে বিচ্ছেদ কমেছে ৭০ শতাংশ

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

গ্রামীণ ভারতে বাড়ি হচ্ছে জনশূন্য, নেই মৃতের প্রকৃত পরিসংখ্যান

গ্রামীণ ভারতে বাড়ি হচ্ছে জনশূন্য, নেই মৃতের প্রকৃত পরিসংখ্যান

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

মিস ইউনিভার্সের মঞ্চে মিয়ানমারের সুন্দরীর প্রতিবাদ

মিস ইউনিভার্সের মঞ্চে মিয়ানমারের সুন্দরীর প্রতিবাদ

© 2021 Bangla Tribune