X
বৃহস্পতিবার, ১৩ মে ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮

সেকশনস

ময়মনসিংহ মেডিক্যাল: আইসিইউ বেডের জন্য হাহাকার

আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৫:৪৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। করোনা চিকিৎসায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) বেড পেতে চলছে হাহাকার। একটি বেড পেতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন রোগীর স্বজনরা। মেডিক্যালের আইসিইউর ১০টি বিছানায় প্রতিদিনই করোনা আক্রান্ত রোগী ভর্তি থাকছেন।

করোনা পজিটিভ নিয়ে ২ এপ্রিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি হন আব্দুল জলির। শ্বাসকষ্ট এবং ফুসফুসে আক্রান্ত হয় দিন দিন অক্সিজেনের মাত্রা তার কমে যাচ্ছে। বাবার সুচিকিৎসার জন্য ছেলে বিপ্লব মিয়া আইসিইউয়ের একটা বেড পেতে হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।

বিপ্লব মিয়া বলেন, বাবার শরীর দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। ঘরের বিছানায় অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরও তার কোনও উন্নতি হচ্ছে না। এখন আইসিইউতে নিতে পারলে হয়তো বাবা সুস্থ হতো। তবে একটি আইসিইউ’র বিছানা পাওয়া যাচ্ছে না।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, প্রতিদিনই করোনা আক্রান্ত এবং সন্দেহভাজন ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। হাসপাতালে বর্তমানে ১১৪ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে আইসিইউতে ভর্তি আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুই জন পুরুষ ও দুই জন নারী করোনা সন্দেহভাজন রোগী মারা গেছেন।

আইসিইউতে বেড না থাকার বিষয়ে তিনি বলেন, ১০ বেড সম্পন্ন আইসিইউতে বেড খালি নেই। আইসিইউতে বেড পেতে রোগীর স্বজনরা প্রতিদিনই যোগাযোগ করছেন।

হাসপাতালে বক্ষব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আনিসুর রহমান খান জানান, করোনা পজিটিভ এবং সন্দেহভাজন রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। তবে যাদের আগে থেকেই ডায়াবেটিস, হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত, তারাই বেশি সমস্যায় পড়ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় যথেষ্ট তৎপর বলে জানান তিনি।

/টিটি/

সম্পর্কিত

আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১২৯০

আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১২৯০

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

স্থূলকায় ব্যক্তিদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি: সমীক্ষা

স্থূলকায় ব্যক্তিদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি: সমীক্ষা

স্বর্ণ ব্যবসায়ীরাই জড়িয়ে পড়ছে স্বর্ণ ডাকাতিতে

স্বর্ণ ব্যবসায়ীরাই জড়িয়ে পড়ছে স্বর্ণ ডাকাতিতে

প্রশ্ন করে বিএনপি থেকে জবাব পাই না: ওবায়দুল কাদের

প্রশ্ন করে বিএনপি থেকে জবাব পাই না: ওবায়দুল কাদের

করোনায় থেমে নেই বিনার বিজ্ঞানীদের গবেষণা

করোনায় থেমে নেই বিনার বিজ্ঞানীদের গবেষণা

প্রস্তুত হচ্ছে বায়তুল মোকাররম (ফটোস্টোরি)

প্রস্তুত হচ্ছে বায়তুল মোকাররম (ফটোস্টোরি)

সৌদি-তুরস্ক-মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

সৌদি-তুরস্ক-মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

‘বাংলাদেশে হোম আইসোলেশন অবাস্তব, অসম্ভব’

‘বাংলাদেশে হোম আইসোলেশন অবাস্তব, অসম্ভব’

এক সেতুতেই ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

এক সেতুতেই ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

ফাঁকা হচ্ছে উত্তরের পথ: চলছে দূরপাল্লার বাস

ফাঁকা হচ্ছে উত্তরের পথ: চলছে দূরপাল্লার বাস

সর্বশেষ

সহিংসতা উপেক্ষা করে আল আকসায় ঈদের জামাতে লাখো ফিলিস্তিনি

সহিংসতা উপেক্ষা করে আল আকসায় ঈদের জামাতে লাখো ফিলিস্তিনি

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশ কোথায়?

টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে ভারত, বাংলাদেশ কোথায়?

আবারও ‘লকডাউন’, বিচারিক ক্ষমতা পাচ্ছে পুলিশ

আবারও ‘লকডাউন’, বিচারিক ক্ষমতা পাচ্ছে পুলিশ

আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১২৯০

আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১২৯০

ফেরিঘাটে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালকের মরদেহ উদ্ধার

ফেরিঘাটে ডুবে যাওয়া মাইক্রোবাসের চালকের মরদেহ উদ্ধার

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে কৃষককে পিটিয়ে হত্যা

বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে কৃষককে পিটিয়ে হত্যা

‘শ্বশুরবাড়ি থেকে রান্নার ফর্দ পেলাম’

ফারিয়াদের ঈদ...‘শ্বশুরবাড়ি থেকে রান্নার ফর্দ পেলাম’

অক্সিজেন, ওষুধের মতো মোদিও নিরুদ্দেশ: রাহুল

অক্সিজেন, ওষুধের মতো মোদিও নিরুদ্দেশ: রাহুল

বাংলা ট্রিবিউনের জন্মদিনে ইনু ও শিরীন আখতারের শুভেচ্ছা

বাংলা ট্রিবিউনের জন্মদিনে ইনু ও শিরীন আখতারের শুভেচ্ছা

এবারও ঈদ জামাত হবে না গোড়-এ শহীদ ময়দানে

এবারও ঈদ জামাত হবে না গোড়-এ শহীদ ময়দানে

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

স্থূলকায় ব্যক্তিদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি: সমীক্ষা

স্থূলকায় ব্যক্তিদের করোনা সংক্রমণের ঝুঁকি বেশি: সমীক্ষা

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

করোনায় থেমে নেই বিনার বিজ্ঞানীদের গবেষণা

করোনায় থেমে নেই বিনার বিজ্ঞানীদের গবেষণা

এক সেতুতেই ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

এক সেতুতেই ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি টাকা

ফাঁকা হচ্ছে উত্তরের পথ: চলছে দূরপাল্লার বাস

ফাঁকা হচ্ছে উত্তরের পথ: চলছে দূরপাল্লার বাস

কোয়ারেন্টিনে ভারত ফেরত নারীর মৃত্যু

কোয়ারেন্টিনে ভারত ফেরত নারীর মৃত্যু

স্কুল শিক্ষক এখন কচু বিক্রেতা!

স্কুল শিক্ষক এখন কচু বিক্রেতা!

শিমুলিয়া ঘাটে জনসমুদ্র

শিমুলিয়া ঘাটে জনসমুদ্র

ঘরমুখো মানুষ, কিছুতেই থামানো যাচ্ছে না

ঘরমুখো মানুষ, কিছুতেই থামানো যাচ্ছে না

অপরিপক্ব ফলে সয়লাব বাজার

অপরিপক্ব ফলে সয়লাব বাজার

ঝড়ো হাওয়ায় উড়ে গেলো উপহারের ঘরের টিন, ভেঙে পড়লো পিলার!

ঝড়ো হাওয়ায় উড়ে গেলো উপহারের ঘরের টিন, ভেঙে পড়লো পিলার!

© 2021 Bangla Tribune