লকডাউনে ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে ২০০ জিবিপিএস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২১, ১৯:২১আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ১৯:২১

লকডাউনের প্রথম দিন ঠিকঠাক থাকলেও দ্বিতীয় দিনে এসে ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। দ্বিতীয় দিন মঙ্গলবার (৬ এপ্রিল) ব্যান্ডউইথের ব্যবহার এক লাফে বেড়েছে ২০০ জিবিপিএস’র (গিগাবিট পার সেকেন্ড) বেশি। আর এর ফলে দেশের ব্যবহৃত মোট ব্যান্ডউইথের পরিমাণ ২ হাজার জিবিপিএস ছাড়ালো।

জানা গেছে, লকডাউনে করপোরেট সেগমেন্টে ইন্টারনেটের ব্যবহার তেমন না বাড়লেও হোম ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। হঠাৎ করেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু হওয়ায় এই চাপ বেড়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী বৃহস্পতিবার নাগাদ প্রকৃত চিত্র পাওয়া যাবে।

জানতে চাইলে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম বলেন, 'গতকালের চেয়ে আজকে ইন্টারনেটের ব্যবহার বেশি। প্রথমদিন তেমন কোনও প্রভাব বোঝা যায়নি।' তিনি জানান, সব আইএসপির গড়ে ১০ থেকে ১৫ শতাংশ ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে। প্রায় সব আইএসপির কিছু অব্যবহৃত ব্যান্ডউইথ থাকে যাতে করে হঠাৎ ব্যবহার বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেওয়া যায়। এখন সেই ব্যান্ডউইথ দিয়ে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে। আরও দুদিন গেলে বোঝা যাবে বাড়তি ব্যান্ডউইথ লাগবে কিনা।

ইন্টারনেট গেটওয়ে সেবাদাতা প্রতিষ্ঠান (আইআইজি) লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুনায়েদ জানালেন, দুই দিনে খুব একটা প্রভাব বোঝা যায়নি। একসপ্তাহ গেলে চিত্রটা পরিষ্কার হবে। তিনি বলেন, 'হঠাৎ ২০ থেকে ২৫ শতাংশ ব্যান্ডউথের চাহিদা বাড়লে আমরা তাৎক্ষণিকভাবে সাপোর্ট দিত পারবো। বেশি হলে ব্যবস্থা গ্রহণ করতে হবে।' 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেট্রোবাংলার নিজস্ব জনবল থেকে এমডি নিয়োগ: কী আছে নতুন নীতিমালায়
পেট্রোবাংলার নিজস্ব জনবল থেকে এমডি নিয়োগ: কী আছে নতুন নীতিমালায়
সুইজারল্যান্ডে যা নিয়ে আলোচনা করলো ইরান-যুক্তরাষ্ট্র
সুইজারল্যান্ডে যা নিয়ে আলোচনা করলো ইরান-যুক্তরাষ্ট্র
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে জানিয়ে নোটিশ
সংসদ ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে জানিয়ে নোটিশ
সর্বাধিক পঠিত
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
‘অভিমানী’ সেই কুমির অনশনে, ১৯ দিনেও খাবার তোলেনি মুখে
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই
নারী উদ্যোক্তা ও সাবেক এমপি সেলিমা আহমাদ আর নেই