X
মঙ্গলবার, ০৪ মে ২০২১, ২১ বৈশাখ ১৪২৮

সেকশনস

নারীকে একঘরে করা নিয়ে গ্রাম্য মাতবরদের সংঘর্ষ

আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ২৩:১৫

ঝিনাইদহ সদর উপজেলার ডেফলবাড়িয়া গ্রামে প্রবাসীর স্ত্রীকে ছয় মাস একঘরে রাখার পর ২০ হাজার টাকা জরিমানা করে সমাজে উঠানোর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় মাতবরদের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য মাতবরদের মাঝে ঘটেছে হামলা-পাল্টা হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা। বৃহস্পতিবার রাতে ওই গ্রামের গাছাপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয়রা জানান, এক বছর আগে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী নবাই মণ্ডলের স্ত্রী দিপালী বেগম স্বামীকে রেখে একই উপজেলার কুলবাড়িয়া গ্রামের বাবলুকে বিয়ে করেন। সেখানে আড়াই মাস সংসার করার পর বাবলু তাকে তালাক দিয়ে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে দিপালী বেগম বাবার বাড়িতে ছিলেন। ছয় মাস আগে নবাই মণ্ডল দিপালীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধান করে আবারও বিয়ে করে বাড়িতে আসতে বলেন। দিপালী বেগম বাড়িতে এলে ওই গ্রামের ইউপি সদস্য কলিম উদ্দিন, গ্রাম্য মাতব্বর আলম হোসেন, কাশেম মণ্ডল, মুকাদ্দেস মণ্ডল, ইসাহাক মণ্ডল তাকে একঘরে রাখার নির্দেশ দেয়। সেই সঙ্গে কেউ তার বাড়িতে গেলে ৫শ’ টাকা জরিমানা করা হবে বলে আইন জারি করে। সন্তানদের নিয়ে একঘরে অবস্থায় চলছিল দিপালীর দিন।

গত বুধবার সকালে ইসাহাক মণ্ডল দিপালীর বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসা করার জন্য মাতবরদের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরামর্শ দেয়। এ সময় কাশেম মণ্ডল, আলম হোসেনের লোকজন ইসাহাককে লাঞ্ছিত করে।

এ নিয়ে বুধবার রাতে দিপালীর বাড়িতে সালিশ বসায় আলম হোসেন, কাশেম মণ্ডল, মুকাদ্দেস মণ্ডলসহ স্থানীয় মাতবররা। একঘরে থেকে সমাজে উঠতে দিপালী বেগমকে ২৫ হাজার টাকা জরিমানা করে মাতবররা। সেই সঙ্গে ইসাহাক দিপালীর বাড়িতে এসেছেন সেই অপরাধে তাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে এ ঘটনার পর বৃহস্পতিবার রাতে ওই গ্রামের মাতবর কাশেমের সঙ্গে ইসাহাকের লোকজনের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষে কাশেমসহ চার জনকে মারধর করে আহত করা হয়। এ ঘটনার পর রাতে কাশেম ও স্থানীয় ইউপি সদস্য কলিম উদ্দিনের লোকজন ইসাহাকের লোকজন ওই গ্রামের কাওসার মণ্ডল, মাসুদুল মণ্ডল, মোতালেব মণ্ডল, রেজাউল ইসলাম, তাহা মণ্ডল, ইসলাম উদ্দিনসহ বেশ কয়েকজনের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও গহনাসহ নগদ টাকা লুটপাট করে নিয়ে যায়।

ইসাহাক মণ্ডল বলেন, ‘এই ঘটনার মূলে রয়েছে মেম্বর কলিম উদ্দিন। দিপালীকে একঘরে করে রাখা এবং জরিমানা করে হামলা ভাঙচুর করিয়েছে সে।’

দিপালী বেগম বলেন, ‘আমাকে সমাজে উঠতে ২৫ হাজার টাকা জরিমানা করে মাতবররা। আমি বলে-কয়ে ২০ হাজার টাকা দিয়েছি। বৃহস্পতিবার সকালে আলম মাতবরের হাতে এই টাকা দিয়েছি।’

গ্রাম্য মাতবর আলম হোসেন জরিমানার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমরা দিপালীকে একঘরে করে রাখিনি। আমরা ওই নারীর সঙ্গে কথা বলি না।’

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘গতকাল একটি ঘটনা ঘটেছে। বাড়িঘর ভাঙচুর লুটপাটের বিষয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।’

/এমএএ/

সম্পর্কিত

ভৈরব নদ থেকে মাথা-হাতবিহীন মরদেহ উদ্ধার

ভৈরব নদ থেকে মাথা-হাতবিহীন মরদেহ উদ্ধার

খুলনায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

খুলনায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেফতার

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেফতার

স্পিডবোট দুর্ঘটনা: বরিশাল ও খুলনায় ৮ জনের দাফন সম্পন্ন

স্পিডবোট দুর্ঘটনা: বরিশাল ও খুলনায় ৮ জনের দাফন সম্পন্ন

চরফ্যাশনে দুই ভাইকে হত্যার রহস্য উদ্ঘাটন, ভাড়াটে খুনি গ্রেফতার

চরফ্যাশনে দুই ভাইকে হত্যার রহস্য উদ্ঘাটন, ভাড়াটে খুনি গ্রেফতার

তালা ও দেবহাটায় দুজনকে হত্যার অভিযোগ

তালা ও দেবহাটায় দুজনকে হত্যার অভিযোগ

রিকশাচালককে নির্যাতনের ভিডিও ভাইরাল, নির্যাতনকারী আটক

রিকশাচালককে নির্যাতনের ভিডিও ভাইরাল, নির্যাতনকারী আটক

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পদত্যাগ করা হেফাজত নেতা মুফতি আব্দুর রহিম কাসেমী গ্রেফতার

পদত্যাগ করা হেফাজত নেতা মুফতি আব্দুর রহিম কাসেমী গ্রেফতার

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

সভাপতি পদ নিয়ে সুপ্রিম কোর্ট বারে হট্টগোল-হাতাহাতি

সভাপতি পদ নিয়ে সুপ্রিম কোর্ট বারে হট্টগোল-হাতাহাতি

মুক্তি পেলেন অন্যের অপরাধে সাজা খাটা হাসিনা বেগম

মুক্তি পেলেন অন্যের অপরাধে সাজা খাটা হাসিনা বেগম

সর্বশেষ

দুইয়ের নামতা না পারায় মণ্ডপেই বিয়ে ভাঙলেন কনে

দুইয়ের নামতা না পারায় মণ্ডপেই বিয়ে ভাঙলেন কনে

ভৈরব নদ থেকে মাথা-হাতবিহীন মরদেহ উদ্ধার

ভৈরব নদ থেকে মাথা-হাতবিহীন মরদেহ উদ্ধার

খুলনায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

খুলনায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

চাকিরপশার খাল দখলমুক্ত ও পুনর্খনন কাজ শুরু

চাকিরপশার খাল দখলমুক্ত ও পুনর্খনন কাজ শুরু

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেফতার

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেফতার

মমতাকে অভিনন্দন বার্তা পাঠাবেন পররাষ্ট্রমন্ত্রী

মমতাকে অভিনন্দন বার্তা পাঠাবেন পররাষ্ট্রমন্ত্রী

করোনার দক্ষিণ ভারতীয় ভ্যারিয়েন্ট ১৫ গুণ বেশি প্রাণঘাতী

করোনার দক্ষিণ ভারতীয় ভ্যারিয়েন্ট ১৫ গুণ বেশি প্রাণঘাতী

পিকআপ চাপায় দুই শ্রমিক নিহত, আহত ২

পিকআপ চাপায় দুই শ্রমিক নিহত, আহত ২

আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত নেতারা

আবারও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হেফাজত নেতারা

মোহামেডানের গৌরব ফেরানোর ঘোষণা নতুন কমিটির

মোহামেডানের গৌরব ফেরানোর ঘোষণা নতুন কমিটির

'হাউজফুল' সাইনবোর্ড শ্মশানে!

'হাউজফুল' সাইনবোর্ড শ্মশানে!

ভারতে রেমডিসিভির হস্তান্তর বৃহস্পতিবার

ভারতে রেমডিসিভির হস্তান্তর বৃহস্পতিবার

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ভৈরব নদ থেকে মাথা-হাতবিহীন মরদেহ উদ্ধার

ভৈরব নদ থেকে মাথা-হাতবিহীন মরদেহ উদ্ধার

খুলনায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

খুলনায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেফতার

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, এক অভিযুক্ত গ্রেফতার

স্পিডবোট দুর্ঘটনা: বরিশাল ও খুলনায় ৮ জনের দাফন সম্পন্ন

স্পিডবোট দুর্ঘটনা: বরিশাল ও খুলনায় ৮ জনের দাফন সম্পন্ন

চরফ্যাশনে দুই ভাইকে হত্যার রহস্য উদ্ঘাটন, ভাড়াটে খুনি গ্রেফতার

চরফ্যাশনে দুই ভাইকে হত্যার রহস্য উদ্ঘাটন, ভাড়াটে খুনি গ্রেফতার

তালা ও দেবহাটায় দুজনকে হত্যার অভিযোগ

তালা ও দেবহাটায় দুজনকে হত্যার অভিযোগ

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

পদত্যাগ করা হেফাজত নেতা মুফতি আব্দুর রহিম কাসেমী গ্রেফতার

পদত্যাগ করা হেফাজত নেতা মুফতি আব্দুর রহিম কাসেমী গ্রেফতার

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

চিকিৎসা শেষে বাড়ি ফেরা হলো না স্বামী-স্ত্রীর

মুক্তি পেলেন অন্যের অপরাধে সাজা খাটা হাসিনা বেগম

মুক্তি পেলেন অন্যের অপরাধে সাজা খাটা হাসিনা বেগম

© 2021 Bangla Tribune