খুলনায় করোনা ও উপস‌র্গে ৭ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ০৭:৪০আপডেট : ১০ এপ্রিল ২০২১, ০৭:৪০

খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাবে শুক্রবার ৯২ জন করোনা শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে শুক্রবার ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ১৮৮ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৭৫ জন, যশোরের ৭ জন, বাগেরহাটের ৪ জন, সাতক্ষীরার ৪ জন ও গোপালগঞ্জ জেলার একজন রয়েছেন।

এদিকে খুলনায় করোনা এবং উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুক্রবার খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। এছাড়া ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, শুক্রবার ভোরে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মুরাদ হোসেন (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। মুরাদ হোসেন মুক্তার মহানগরীর পাবলো এলাকার মৃত হাজী ফরজ আলী মোল্লার ছেলে। ৮ এপ্রিল তিনি করোনা পজিটিভ হয়ে এখানে ভর্তি হন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় যশোর সদরের বালিয়াডাঙ্গার নাসির উদ্দীন (৭০) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার আনসার আলী ছেলে। তিনি ৪ এপ্রিল খুমেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়। শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে দৌলতপুর পাবলা এলাকার মৃত উকিল উদ্দীন শেখের ছেলে তসলিম শেখ (৪২) খুলনা মেডিক্যালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাত ১০টার দিকে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চুয়াডাঙ্গার জীবন নগরের মো. রবিউল ইসলাম (৮০) নামে এক রোগীর মৃত্যু হয়। তিনি ওই এলাকার মৃত. সদর আলীর ছেলে। ৬ এপ্রিল তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্টেডিয়াম পরিষ্কার করেও কেন সমালোচিত জাপানি সমর্থকরা
স্টেডিয়াম পরিষ্কার করেও কেন সমালোচিত জাপানি সমর্থকরা
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
রাফিনহার ইনজুরি নিয়ে সর্বশেষ যা জানা গেলো 
রাফিনহার ইনজুরি নিয়ে সর্বশেষ যা জানা গেলো 
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
সর্বাধিক পঠিত
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
হঠাৎ ইসলামী ব্যাংকের সতর্কবার্তা জারি
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
৫০১ নম্বর কক্ষকে ‘বিজয়ের প্রতীক’ ঘোষণা মামুনুল হকের
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হাই স্পিড ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
প্রধানমন্ত্রী কবে ভারত সফরে যাবেন, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন
বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী কতজন