প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে অটোচালক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ এপ্রিল ২০২১, ১৭:৫৬আপডেট : ১০ এপ্রিল ২০২১, ১৭:৫৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি বিকৃতি করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে মো. রাজু (২৭) নামে এক অটোচালককে গ্রেফতার করেছে পুলিশ।

রাজু ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের মোশারফ হোসেন মুসার ছেলে।

বৃহস্পতিবার রাতে বালিয়াডাঙ্গী থানার এসআই রবিউল ইসলাম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অটোচালক রাজুর বিরুদ্ধে মামলা করেন। অন্যদিকে বড় পলাশবাড়ী ইউনিয়নের বেলসাড়া গ্রামের গোলাম রব্বানী নামে এক ব্যক্তি বাদী হয়ে আরও কয়েকজনের বিরুদ্ধে একই আইনে পৃথক আরেকটি মামলা করেন। তদন্ত ও গ্রেফতারের স্বার্থে মামলার আসামিদের নাম গোপন রাখতে অনুরোধ করেছে থানা পুলিশ।

পুলিশ বলছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছিলেন অটোচালক রাজু। বৃহস্পতিবার বিকেলে তাকে থানায় আটক করে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর রাতে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে।

অপরদিকে জিজ্ঞাসাবাদের পর আরও কয়েকজন এমন ঘটনার সাথে জড়িত সন্দেহে আরেকটি মামলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অটোচালকের বিরুদ্ধে হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াডাঙ্গী থানার এসআই আবদুস সোবহান জানান, গ্রেফতার আসামি রাজুকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে। অটোচালক এমন কাজ নিজেই করেছে না অন্য কারও পরামর্শে ঘটনা ঘটিয়েছে- পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম প্রধান শনিবার দুপুরে টেলিফোনে বলেন, আসামিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। বিজ্ঞ আদালত এ ব্যাপারে শুনানির দিন ধার্য করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
‘সে পুরো ঘর সামলায়’, স্বামীর প্রশংসায় পঞ্চমুখ শ্রেয়া ঘোষাল
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন