X
বৃহস্পতিবার, ২০ মে ২০২১, ৬ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

ভ্যাকসিনের কার্যকারিতা কম, মিশ্রণের কথা ভাবছে চীন

আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৯:০০

চীনের করোনাভাইরাসের ভ্যাকসিনের দুর্বলতার বিরল এক স্বীকারোক্তি দিয়েছেন দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পরিচালক গাও ফু। শনিবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদুতে এক সংবাদ সম্মেলনে এই কর্মকর্তা জানান, তাদের উদ্ভাবিত ভ্যাকসিনের কার্যকারিতা কম এবং সরকার তা বাড়ানোর জন্য মিশ্রণ করার বিষয়টি বিবেচনা করছে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

গাও ফু বলেন, চীনা ভ্যাকসিনের সুরক্ষার হার খুব বেশি না। এখন সরকারিভাবে বিভিন্ন ভ্যাকসিনের মিশ্রণ তৈরির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

চীনা বিভিন্ন কোম্পানির উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশ প্রয়োগের জন্য সংগ্রহ করেছে। এই সংখ্যা কয়েক কোটি হতে পারে। একই সঙ্গে চীনের পক্ষ থেকে পশ্চিমা ভ্যাকসিনগুলো নিয়ে সংশয় তৈরি চেষ্টাও করছে বেইজিং।

চীনা ভ্যাকসিন সিনোভ্যাক-এর কার্যকারিতা ৫০ দশমিক ৪ শতাংশ বলে ব্রাজিলে পরিচালিত ক্লিনিক্যাল ট্রায়ালে উঠে এসেছে। বিপরীতে মার্কিন কোম্পানি ফাইজার উদ্ভাবিত ভ্যাকসিনের কার্যকারিতা ৯৭ শতাংশ।

চীন এখনও নিজেদের দেশে ব্যবহারের জন্য বিদেশি কোনও ভ্যাকসিনকে অনুমোদন দেয়নি। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই থেকে করোনার সংক্রমণ শুরু হয়।

চীনা কর্মকর্তা ভ্যাকসিনে কেমন পরিবর্তন হবে সে বিষয়ে কোনও বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি এমআরএনএ প্রযুক্তির কথা উল্লেখ করেছেন। এই প্রযুক্তি পশ্চিমারা ভ্যাকসিন উৎপাদনে ব্যবহার করেছে। চীনে ব্যবহার করা হয়েছে প্রচলিত পুরনো প্রযুক্তি।

গাও ফু বলেন, সবার উচিত এমআরএনএ ভ্যাকসিনের সুবিধা বিবেচনা করা। আমাদের তা সতর্কভাবে নজর দেওয়া উচিত। আমাদের ইতোমধ্যে কয়েকটি ভ্যাকসিন আছে বলেই এই বিষয়ে চোখ বন্ধ করে থাকা উচিত হবে না।

এর আগে এই চীনা কর্মকর্তা এমআরএনএ ভ্যাকসিনের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। গত ডিসেম্বরে তিনি বলেছিলেন, এমন ভ্যাকসিনের নেতিবাটক পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি তিনি একেবারে নাকচ করে দিতে পারছেন না। কারণ সুস্থ মানুষের দেহে এগুলো প্রথমবারের মতো ব্যবহার করা হবে।

/এএ/

সম্পর্কিত

সাড়ে ৯৭ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

সাড়ে ৯৭ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

ভ্যাকসিন মুনাফায় নতুন বিলিয়নিয়ার হলেন ৯ জন

ভ্যাকসিন মুনাফায় নতুন বিলিয়নিয়ার হলেন ৯ জন

‘টিকার জন্য চীনা ভাষার ডকুমেন্টে সই’

‘টিকার জন্য চীনা ভাষার ডকুমেন্টে সই’

কোন কোন দেশ পাবে মার্কিন ভ্যাকসিন?

কোন কোন দেশ পাবে মার্কিন ভ্যাকসিন?

চলার পথে ফোন? আছে তৃতীয় নয়ন

চলার পথে ফোন? আছে তৃতীয় নয়ন

প্রায় ৯৭ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

প্রায় ৯৭ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

সরাসরি কেনা হবে সিনোফার্মের টিকা

সরাসরি কেনা হবে সিনোফার্মের টিকা

মিক্স ডোজ টিকার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে

মিক্স ডোজ টিকার বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছে

টাইটানিকের রেপ্লিকা বানাচ্ছে চীন

টাইটানিকের রেপ্লিকা বানাচ্ছে চীন

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প

চীনে বিচ্ছেদ কমেছে ৭০ শতাংশ

চীনে বিচ্ছেদ কমেছে ৭০ শতাংশ

রাজশাহী বিভাগে টিকা অবশিষ্ট আছে ১০ হাজার ডোজ

রাজশাহী বিভাগে টিকা অবশিষ্ট আছে ১০ হাজার ডোজ

সর্বশেষ

পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, তিন আসামি রিমান্ডে

পল্লবীতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, তিন আসামি রিমান্ডে

বেনজিমার সঙ্গে খেলতে মুখিয়ে আছেন এমবাপ্পে

বেনজিমার সঙ্গে খেলতে মুখিয়ে আছেন এমবাপ্পে

জামালপুরে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু

জামালপুরে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু

প্রেমিকের বাড়িতে বিষপানে প্রেমিকার মৃত্যু

প্রেমিকের বাড়িতে বিষপানে প্রেমিকার মৃত্যু

অপহরণ করে ৪৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ নারী আটক

অপহরণ করে ৪৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, ৩ নারী আটক

২৬ মে চন্দ্রগ্রহণ দেখা যাবে যে সময়ে

২৬ মে চন্দ্রগ্রহণ দেখা যাবে যে সময়ে

শ্রমিক শ্রেণির মুক্তির লড়াইয়ে ‘মুল্লুকে চলো’ পথ দেখাবে: সেলিম

শ্রমিক শ্রেণির মুক্তির লড়াইয়ে ‘মুল্লুকে চলো’ পথ দেখাবে: সেলিম

আমরা বাংলাদেশকে হারাতে এসেছি: উদানা

আমরা বাংলাদেশকে হারাতে এসেছি: উদানা

সাড়ে ৯৭ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

সাড়ে ৯৭ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

রাজশাহী নগরীতে নির্মিত হবে আরও ৫টি ফ্লাইওভার

রাজশাহী নগরীতে নির্মিত হবে আরও ৫টি ফ্লাইওভার

কালিয়াকৈরে পিকআপের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

কালিয়াকৈরে পিকআপের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বাতাসে ৩৩ ফুট পর্যন্ত ভাসতে পারে করোনা: ভারত

বাতাসে ৩৩ ফুট পর্যন্ত ভাসতে পারে করোনা: ভারত

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ভ্যাকসিন মুনাফায় নতুন বিলিয়নিয়ার হলেন ৯ জন

ভ্যাকসিন মুনাফায় নতুন বিলিয়নিয়ার হলেন ৯ জন

কোন কোন দেশ পাবে মার্কিন ভ্যাকসিন?

কোন কোন দেশ পাবে মার্কিন ভ্যাকসিন?

চলার পথে ফোন? আছে তৃতীয় নয়ন

চলার পথে ফোন? আছে তৃতীয় নয়ন

টাইটানিকের রেপ্লিকা বানাচ্ছে চীন

টাইটানিকের রেপ্লিকা বানাচ্ছে চীন

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প

নেপালে ৫.৮ মাত্রার ভূমিকম্প

চীনে বিচ্ছেদ কমেছে ৭০ শতাংশ

চীনে বিচ্ছেদ কমেছে ৭০ শতাংশ

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

টিকার তাগাদা এড়াতেই লন্ডনে গা-ঢাকা দিয়েছেন সেরামের সিইও?

গ্রামীণ ভারতে বাড়ি হচ্ছে জনশূন্য, নেই মৃতের প্রকৃত পরিসংখ্যান

গ্রামীণ ভারতে বাড়ি হচ্ছে জনশূন্য, নেই মৃতের প্রকৃত পরিসংখ্যান

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

অক্টোবর পর্যন্ত ভ্যাকসিন রফতানি বন্ধ রাখবে ভারত: রয়টার্স

মিস ইউনিভার্সের মঞ্চে মিয়ানমারের সুন্দরীর প্রতিবাদ

মিস ইউনিভার্সের মঞ্চে মিয়ানমারের সুন্দরীর প্রতিবাদ

© 2021 Bangla Tribune