এলপিজির দাম নির্ধারণের ঘোষণা আসছে আজ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ এপ্রিল ২০২১, ০৮:৩০আপডেট : ১২ এপ্রিল ২০২১, ০৮:৩০

ভোক্তা পর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)’র মূল্যহার নির্ধারণ বা পুনঃনির্ধারণ সম্পর্কে  আজ সোমবার (১২ এপ্রিল) আদেশ দেবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেলা সাড়ে ১১টায় কমিশন ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই ঘোষণা দেবে। একইসঙ্গে ভোক্তা পর্যায়ে এলপিজিরর মূল্যহার নির্ধারণ বা পুনঃনির্ধারণ সম্পর্কে কমিশনের আদেশ www.berc.org.bd সাইটে আপলোড করা হবে। রবিবার (১১ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিইআরসি।

প্রসঙ্গত, বিইআরসির আইন অনুযায়ী গণশুনানির পর ৯০ দিনের মধ্যে দামের আদেশ দেওয়ার নিয়ম। গত ১৪ জানুয়ারি এলপি গ্যাসের দাম নির্ধারণের জন্য বিক্রয়কারী কোম্পানিগুলোর দাম নিয়ে গণশুনানি করে বিইআরসি। বিইআরসির আইন অনুযায়ী শুনানির ৯০ দিনের মধ্যে আদেশ দেওয়ার নিয়ম। সেই হিসেবে ১৪ এপ্রিল শেষ হচ্ছে সময়। কমিশন জানায় তার আগেই দামের ঘোষণা দিতে চায়। তবে এই দাম সব সময় একই থাকবে না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতিমাসেই পরিবর্তনের চিন্তা করা হচ্ছে। 

বিইআরসি জানায়, সাধারণত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুযায়ী দেশে এলপিজির দাম নির্ধারিত হয়। এবারও তাই হবে। তবে তা নিয়ন্ত্রণ করবে বিইআরসি। এখন দেশে সৌদি আরবের এলপিজি বাজার দরের সঙ্গে এলসি মার্জিন, আমদানিতে জাহাজ ভাড়া, দেশের অভ্যন্তরে কয়েক ধাপের পরিবহন ব্যয়, ডিলারের লভ্যাংশ, উদ্যোক্তার মুনাফা ধরে দাম ধরা হয়। কমিশনের নতুন ফরমুলাতে সৌদি সিপি এবং ভ্যাট ছাড়া প্রতিমাসের দাম নির্ধারণে সব নির্দিষ্ট রাখা হবে।
এর আগে অবশ্য গণশুনানিতে সরকারি ও বেসরকারি কোম্পানিগুলোর প্রতি কেজি এলপিজির দাম ৭২ টাকা করে একটি অভিন্ন দাম নির্ধারণের সুপারিশ করেছিল কমিশনের গঠিত মূল্যায়ন কমিটি। এ হিসাবে সরকারি কোম্পানির সাড়ে ১২ কেজি এলপিজির দাম পড়তো ৯০২ টাকা এবং বেসরকারি কোম্পানিগুলোর পড়তো ৮৬৬ টাকা। কমিশনের কাছে সরকারি কোম্পানি ৬০০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করেছিল। তবে মূল্যায়ন কমিটি তাদের সিলিন্ডারের দাম আরও ২০০ টাকা বাড়িয়ে ৯০২ টাকা এবং বেসরকারি কোম্পানিগুলোর ১ হাজার ২৬৯ থেকে কমিয়ে ৮৬৬ টাকা করার সুপারিশ করে।

সরকারি এলপিজি দেশের মোট এলপিজি সরবরাহ এক শতাংশের নিচে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর  এল পি গ্যাস লিমিটেড বছরে মাত্র ১৫ হাজার ৫০০ মেট্রিকটন এলপিজি উৎপাদন করে। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইরাীর প্ল্যান্টের বার্ষিক ১০ হাজার মেট্রিটকন এবং কৈলাশটিলার প্ল্যান্টের মাধ্যমে বছরে আরও সাড়ে পাঁচ হাজার মেট্রিকট টন এলপিজি উৎপাদন করে বাজারজাত করে।



/এসএনএস/এসটি/
সম্পর্কিত
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও চার্জিং অবকাঠামোর ঘাটতিতে পিছিয়ে ইভির প্রসার
রবিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন সংসদে  
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত সংশোধনী বিল উত্থাপন সংসদে  
আর্জেন্টিনা ম্যাচের আগে যা বললেন ভোজিনিয়া 
আর্জেন্টিনা ম্যাচের আগে যা বললেন ভোজিনিয়া 
‘আল্লাহু আকবার বলে ব্যাংক ডাকাতির সুযোগ নেই’  
‘আল্লাহু আকবার বলে ব্যাংক ডাকাতির সুযোগ নেই’  
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
বিশ্বকাপের উন্মাদনায় নোরা-সানজয়ের নতুন গান ‘চ্যাম্পিয়নস’
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি