X
বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১, ১৬ বৈশাখ ১৪২৮

সেকশনস

ছাত্র ইউনিয়নে বিদ্রোহী গ্রুপের নতুন কমিটি

আপডেট : ১২ এপ্রিল ২০২১, ২২:১৫

ফয়েজউল্লাহকে সভাপতি ও দীপক শীলকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্র ইউনিয়নের বিদ্রোহী অংশ।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত জরুরি সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে  সভাপতিত্ব করেন নজির আমিন চৌধুরী জয়।

এর আগে রবিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জরুরি সম্মেলন হওয়ার কথা জানানো হলেও আজ দুপুরে তা পল্টনে অনুষ্ঠিত হয়।

সম্মেলন পরবর্তী সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ও জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের  প্রস্তাবনায় বলা হয়, ‘গত ৪০তম জাতীয় সম্মেলনের কাউন্সিলে সংগঠিত গঠনতান্ত্রিক ও নীতিগত ব্যত্যয়গুলো সংশোধনের অনিবার্য প্রয়োজনে এই জরুরি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।’’

এতে আরও বলা হয়, ‘গত ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনের প্রতিনিধি ও পর্যবেক্ষকরা সোমবারের জরুরি কাউন্সিলে প্রতিনিধি ও পর্যবেক্ষক ছিলেন।’

ঘোষিত নতুন কমিটির অন্য পদধারীরা হলেন— সহ-সভাপতি নজির আমিন চৌধুরী, সুমাইয়া সেতু, তাহসীন মল্লিক, কে

এম মুত্তাকী, আবু সালেহ শিহাব, অনন্য ঈদ ই আমিন, সম্পা দাস, সরোজ কান্তি, সহকারী সাধারণ সম্পাদক রাগীব নাঈম, তামজীদ হায়দার চঞ্চল ও মাহির শাহরিয়ার রেজা, সাংগঠনিক সম্পাদক মিখা পিরেগু।  কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, দফতর সম্পাদক রাকিবুল রনি, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মীম আরাফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ জামিল, বিজ্ঞান-প্রযুক্তি ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদাত মাহমুদ, স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক জাওয়াদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শুভ বনিক, ক্রীড়া সম্পাদক শিমুল কুম্ভকার এবং সমাজকল্যাণ ও পরিবেশবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হন মুনিরা দিলশাদ।

এছাড়া কমিটির কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মেহেদী হাসান নোবেল, অনীক রায়, সাদ্দাম হোসাইন, আবু বকর সিদ্দিক, প্রান্ত রনি, এনি সেন, গৌরচাঁদ ঠাকুর, পার্থ প্রতিম সরকার, পিনাক দেব, প্রণব কুমার দেব, অপু সাহা, এ বি তাহসিন, সৌরভ সমাদ্দার, রথীন্দ্রনাথ বাপ্পী, আবরার নাদিম ইতু, জি কে সাদিক, খায়রুল হাসান জাহিন ও জয় রায়।

কাউন্সিল অধিবেশনে ১৪১ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদ গঠন করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন কমিটি সম্পর্কে বিদ্রোহী অংশের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাগীব নাঈম বলেন, ‘এটি আসলে ঐক্যের কমিটি। ভাঙনের যে আলাপ হচ্ছিল, সেখানে এটি ঐক্যের আওয়াজ দিচ্ছে। সেই ঐক্যের আওয়াজ থেকে ফয়েজউল্লাহ ও দীপক শীল সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।’

ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজউল্লাহ'র কাছে নতুন কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘আজ  ছাত্র ইউনিয়নের কোনও সম্মেলন বা কর্মসূচি ছিল না। কারণ, আমরা রবিবার সম্পাদকমণ্ডলীর সভা করে বলে দিয়েছি— সোমবার ছাত্র ইউনিয়নের কোনও সম্মেলন হবে না। যারা সম্মেলনে করে ছাত্র ইউনিয়নকে বিতর্কিত করছেন,তাদের ব্যাপারে আমাদের যদি কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়, আমরা অবশ্যই তা নেবো।’

/এপিএইচ/

সম্পর্কিত

করোনায় বেতন কমেছে ৩৫ শতাংশ পোশাককর্মীর

করোনায় বেতন কমেছে ৩৫ শতাংশ পোশাককর্মীর

‘ব্যাংকের মতো বিমা খাতেও নজর দিতে হবে’

‘ব্যাংকের মতো বিমা খাতেও নজর দিতে হবে’

যেকোনও মূল্যে প্রকল্পের কাজ চালিয়ে যেতে হবে: শিল্পমন্ত্রী

যেকোনও মূল্যে প্রকল্পের কাজ চালিয়ে যেতে হবে: শিল্পমন্ত্রী

ঢাকা-জাকার্তা অগ্রাধিকার বাণিজ্য চুক্তি শিগগিরই

ঢাকা-জাকার্তা অগ্রাধিকার বাণিজ্য চুক্তি শিগগিরই

রাশিয়া ও চীনের ভ্যাকসিন সরাসরি আনবে সরকার

রাশিয়া ও চীনের ভ্যাকসিন সরাসরি আনবে সরকার

সহজেই ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করবেন যেভাবে

সহজেই ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করবেন যেভাবে

জনগণের পাশে দাঁড়ানোই এখনকার রাজনীতি: তথ্যমন্ত্রী

জনগণের পাশে দাঁড়ানোই এখনকার রাজনীতি: তথ্যমন্ত্রী

৮৬ লাখের বেশি টিকা দেওয়া শেষ

৮৬ লাখের বেশি টিকা দেওয়া শেষ

১০ মে’র মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

১০ মে’র মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

করোনাকালে হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন

করোনাকালে হাইকোর্টের বেঞ্চ পুনর্গঠন

স্বাস্থ্যবিধি মানুন, নিজে বাঁচুন দেশটাকে বাঁচান: পুলিশ সদর দফতর

স্বাস্থ্যবিধি মানুন, নিজে বাঁচুন দেশটাকে বাঁচান: পুলিশ সদর দফতর

বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

বাড়ি বাড়ি গিয়ে করোনার চিকিৎসা দেবে গণস্বাস্থ্য কেন্দ্র

সর্বশেষ

পাকিস্তানের দুই পেসারে ১৭৬ রানেই শেষ জিম্বাবুয়ে

পাকিস্তানের দুই পেসারে ১৭৬ রানেই শেষ জিম্বাবুয়ে

প্রচণ্ড গরমে লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুরবাসী

প্রচণ্ড গরমে লোডশেডিংয়ে অতিষ্ঠ রংপুরবাসী

আসামে ফের বিজেপি ক্ষমতায় আসার ইঙ্গিত

বুথফেরত জরিপআসামে ফের বিজেপি ক্ষমতায় আসার ইঙ্গিত

লকডাউনেও থেমে নেই সড়কে মৃত্যুর মিছিল

লকডাউনেও থেমে নেই সড়কে মৃত্যুর মিছিল

করোনার দ্বিতীয় ঢেউয়ে ছয় লক্ষাধিক মানুষের পাশে যুবলীগ

করোনার দ্বিতীয় ঢেউয়ে ছয় লক্ষাধিক মানুষের পাশে যুবলীগ

ক্যান্ডিতে প্রথম টেস্টের প্রতিচ্ছবি দেখছেন লুইস

ক্যান্ডিতে প্রথম টেস্টের প্রতিচ্ছবি দেখছেন লুইস

বাংলাদেশে ইফাদের নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ

বাংলাদেশে ইফাদের নতুন কান্ট্রি ডিরেক্টর নিয়োগ

হজে গমনেচ্ছুদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের আহ্বান

হজে গমনেচ্ছুদের প্রতি ধর্ম মন্ত্রণালয়ের আহ্বান

বুথফেরত জরিপে এগিয়ে মমতার তৃণমূল

বুথফেরত জরিপে এগিয়ে মমতার তৃণমূল

করোনায় বেতন কমেছে ৩৫ শতাংশ পোশাককর্মীর

করোনায় বেতন কমেছে ৩৫ শতাংশ পোশাককর্মীর

রাসায়নিক গুদাম-কারখানাকে আইনের আওতায় আনা প্রয়োজন: বিআইপি

রাসায়নিক গুদাম-কারখানাকে আইনের আওতায় আনা প্রয়োজন: বিআইপি

‘ব্যাংকের মতো বিমা খাতেও নজর দিতে হবে’

‘ব্যাংকের মতো বিমা খাতেও নজর দিতে হবে’

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সরকারের অপরিণামদর্শী নীতিতে টিকা সংকট: মেনন

সরকারের অপরিণামদর্শী নীতিতে টিকা সংকট: মেনন

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল: ডা. জাহিদ

চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান কাদেরের

চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান কাদেরের

মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোনও উন্নয়ন নেই: মান্না

মানুষকে বাঁচিয়ে রাখার চেয়ে বড় কোনও উন্নয়ন নেই: মান্না

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

‘মামুনুলের বিরুদ্ধে জঙ্গিবাদ কানেকশনের অভিযোগ ভিত্তিহীন’

‘মামুনুলের বিরুদ্ধে জঙ্গিবাদ কানেকশনের অভিযোগ ভিত্তিহীন’

ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার ৬৯ বছরে দ্বন্দ্ব-বিরোধ চরমে

ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার ৬৯ বছরে দ্বন্দ্ব-বিরোধ চরমে

‘ভারত থেকে টিকা না আসলে আইনের আশ্রয় নিতে হবে’

‘ভারত থেকে টিকা না আসলে আইনের আশ্রয় নিতে হবে’

‘সরকারের মদতে জিয়া পরিবার ও আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট’

‘সরকারের মদতে জিয়া পরিবার ও আমার নামে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট’

দেশে খাদ্য সংকটের আশঙ্কা বিএনপির

দেশে খাদ্য সংকটের আশঙ্কা বিএনপির

© 2021 Bangla Tribune