X
সোমবার, ১৭ মে ২০২১, ৩ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

জনসন অ্যান্ড জনসনের টিকা ব্যবহার স্থগিত করলো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৮:৩৪
image

জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত এক ডোজের করোনাভাইরাসের টিকার ব্যবহার স্থগিত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। টিকাটি গ্রহণের পর রক্ত জমাট বাধার ঘটনা সামনে আসার পর এই আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে আগাম সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

এফডিএ বলছে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত জনসন অ্যান্ড জনসনের ৬৮ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে ছয় জনের রক্ত জমাট বাধার ঘটনা শনাক্ত হয়েছে। এর আগে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনেও রক্ত জমাট বাধার খবর পাওয়া যায়। আর সেই খবরের পরও টিকাটির ব্যবহার সীমিত হয়ে পড়ে।

মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফডিএ’র একাধিক টুইট বার্তায় জানানো হয়েছে, দেশটির রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং তারা মিলে মোট ছয়টি ঘটনা পর্যবেক্ষণ করছে। এসব ঘটনায় টিকাটি গ্রহণের পর বিরল এবং মারাত্মক ধরনের রক্ত জমাট বেধে যেতে দেখা গেছে। এই মুহূর্তে এসব বিরুপ প্রতিক্রিয়া চরম বিরল বলে দেখা যাচ্ছে। টুইট বার্তায় বলা হয়েছে, ‘আগাম সতর্কতা হিসেবে আমাদের সুপারিশ হলো টিকাটি ব্যবহার স্থগিত রাখা হোক।’

এফডিএ এবং সিডিসির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রক্ত জমাট বাধার এই ঘটনাটি হলো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেরেব্রাল ভেনাস সাইনাস থ্রমবোসিস বা সিভিএসটি। মস্তিষ্ক থেকে পরিবহনের নালীতে রক্ত জমাট বাধার ঘটনা বোঝাতে এই টার্মটি ব্যবহার করা হয়ে থাকে। ওই বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের রক্ত জমাট বাধার চিকিৎসার জন্য প্রচলিত ব্যবস্থার চেয়ে আলাদা ধরনের চিকিৎসার প্রয়োজন পড়ে। রক্ত জমাট বাধার চিকিৎসায় হেপারিন নামে পরিচিত একটি ওষুধ ব্যবহার হলেও এই ধরনের বিরল ক্ষেত্রে ওই ওষুধের ব্যবহারের পরিণতি মারাত্মক হতে পারে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

এফডিএ জানিয়েছে, যে ছয়টি ঘটনা শনাক্ত করা হয়েছে তারা সবাই নারী। বয়স ১৮ থেকে ৪৮ বছরের মধ্যে। টিকা গ্রহণের ছয় থেকে ১৩ দিন পর তাদের রক্ত জমাট বাধার লক্ষণ দেখা দিয়েছে।

এক কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, এক নারীর মৃত্যু হয়েছে আর দ্বিতীয় আরেক নারীর অবস্থা গুরুতর।

এফডিএ এবং সিডিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘জনসন অ্যান্ড জনসনের টিকা গ্রহণের পর যাদের তিন সপ্তাহের মধ্যে তীব্র মাথা ও পেট ব্যাথা, পা ব্যাথা কিংবা শ্বাসপ্রশ্বাসের পরিমাণ কমে গেছে তাদের দ্রুত স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সঙ্গে যোগাযোগ করা উচিত।’

/জেজে/

সম্পর্কিত

‘ট্রাম্পের ভুল সিদ্ধান্তের কারণে প্যালেস্টাইনের সংকট ঘনীভূত’

৯৫ লাখের বেশি ডোজ টিকা দেওয়া শেষ

৯৫ লাখের বেশি ডোজ টিকা দেওয়া শেষ

‘দু-একদিনের মধ্যে জবাব দেবে যুক্তরাষ্ট্র’

স্যানিটাইজার লাগিয়ে সিগারেট জ্বালাতে গিয়ে গাড়িতে আগুন (ভিডিও)

‘টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি’

‘টিকা উৎপাদনের অনুমতি দেওয়া হয়নি’

ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন

ভুলে মৃত্যুদণ্ড পাওয়া ২ ব্যক্তি ক্ষতিপূরণ পাচ্ছেন সাড়ে সাত কোটি ডলার

‘দ্বিতীয় ডোজ আরও এক সপ্তাহ চালানো যাবে’

বাইডেনের ফোন পেয়েই হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

টিকা গ্রহণকারীদের মাস্ক খোলার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র

করোনা সেরে যাওয়ার ছয় মাসের মধ্যে টিকা নয়: ভারতীয় প্যানেল

সর্বশেষ

রোজিনা ইসলামকে আটকের ঘটনায় জাতীয় পার্টির নিন্দা

মিস ইউনিভার্সের মঞ্চে মিয়ানমারের সুন্দরীর প্রতিবাদ

করোনায় মৃত প্রতি লাশ দাফনে সিটি করপোরেশনের খরচ ১৮ হাজার টাকা

গণমাধ্যমের অফিসে ইসরায়েলি হামলার নিন্দা জাতীয় প্রেসক্লাবের

নথি চুরির অভিযোগ: সাংবাদিক রোজিনাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার পর থানায় হস্তান্তর

তাপমাত্রা আরও বাড়বে

তাপমাত্রা আরও বাড়বে

মার্কিন ধর্মীয় স্বাধীনতা প্রতিবেদনের তথ্য সঠিক নয়

এডিপি অনুমোদন পাচ্ছে মঙ্গলবার

এডিপি অনুমোদন পাচ্ছে মঙ্গলবার

পশ্চিম তীরে ইহুদি উপাসনালয়ে ধস, নিহত ২

পশ্চিম তীরে ইহুদি উপাসনালয়ে ধস, নিহত ২

নিষেধাজ্ঞা অমান্য করা দূরপাল্লার বাসের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসা কার্যক্রম চালু করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুরোধ

বাংলাদেশ ডিজিটাল সাম্য সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে: মোস্তাফা জব্বার

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্যানিটাইজার লাগিয়ে সিগারেট জ্বালাতে গিয়ে গাড়িতে আগুন (ভিডিও)

স্যানিটাইজার লাগিয়ে সিগারেট জ্বালাতে গিয়ে গাড়িতে আগুন (ভিডিও)

ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন

ভারতীয় ও ব্রিটিশ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর কোভ্যাক্সিন

ভুলে মৃত্যুদণ্ড পাওয়া ২ ব্যক্তি ক্ষতিপূরণ পাচ্ছেন সাড়ে সাত কোটি ডলার

ভুলে মৃত্যুদণ্ড পাওয়া ২ ব্যক্তি ক্ষতিপূরণ পাচ্ছেন সাড়ে সাত কোটি ডলার

বাইডেনের ফোন পেয়েই হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

বাইডেনের ফোন পেয়েই হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

টিকা গ্রহণকারীদের মাস্ক খোলার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র

টিকা গ্রহণকারীদের মাস্ক খোলার অনুমতি দিলো যুক্তরাষ্ট্র

করোনা সেরে যাওয়ার ছয় মাসের মধ্যে টিকা নয়: ভারতীয় প্যানেল

করোনা সেরে যাওয়ার ছয় মাসের মধ্যে টিকা নয়: ভারতীয় প্যানেল

ভারতে ভ্যাকসিন সংকট চরমে, শতাধিক সেন্টার বন্ধ

টিকা তৈরির কারখানা চেয়ে মোদিকে ফের চিঠি মমতার

অক্সফোর্ড টিকার এক ডোজে মৃত্যু ঝুঁকি কমে ৮০ শতাংশ

© 2021 Bangla Tribune