X
শুক্রবার, ২৮ মে ২০২১, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

এবার অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ করলো ডেনমার্ক

আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২৩:২৭
image

ইউরোপের প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার টিকার ব্যবহার বন্ধ করে দিয়েছে ডেনমার্ক। টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার উদ্বেগ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছে দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত সপ্তাহে নিয়ন্ত্রক সংস্থা ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি জানায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার আশঙ্কা থাকলেও করোনায় মৃত্যুর ঝুঁকি আরও বেশি। ইউরোপের কয়েকটি দেশ সাময়িকভাবে এই টিকার প্রয়োগ স্থগিত করে। তবে ইউরোপের প্রথম দেশ হিসেবে এই টিকার ব্যবহার সম্পূর্ণভাবে বাতিল করে দিলো ডেনমার্ক।

ইউরোপের বেশিরভাগ দেশ ইতোমধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার আবারও শুরু করলেও বেশি বয়সীদের ওপর এই টিকাটির প্রয়োগ সীমিত করে দেওয়া হয়েছে। গত মঙ্গলবার একই ধরনের উদ্বেগ থেকে জনসন অ্যান্ড জনসনের টিকার ব্যবহার স্থগিত করে দিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপীয়ান ইউনিয়ন।

অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন উভয়েই দাবি করছে রক্ত জমাট বাঁধার পার্শ্বপ্রতিক্রিয়া চরম বিরল।

ডেনমার্কের কর্মকর্তারা জানিয়েছেন পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার সরবরাহ করা ২৪ লাখ ডোজ টিকা প্রত্যাহার করে নেওয়া হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টিকাটি গ্রহণের পর রক্ত জমাট বাঁধার প্রত্যাশিত পরিমাণ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪০ হাজার জনের মধ্যে এক জনের ক্ষেত্রে এই পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

ডেনমার্কের স্বাস্থ্যখাতের মহাপরিচালক সোরেন ব্রোসট্রোম বলেছেন, অ্যাস্ট্রাজেনেকার টিকার ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া কঠিন। কিন্তু তার দেশের হাতে অন্য টিকাও রয়েছে এবং মহামারিও নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, ‘আগামীতে যে বয়সসীমার মানুষদের টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছিলো তাদের করোনায় গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা তুলনামূলকভাবে কম।’ তবে পরবর্তীতে এই টিকা ব্যবহার করা হতে পারে বলেও সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।

/জেজে/

সম্পর্কিত

ফাইজারের টিকা আসছে রবিবার

ফাইজারের টিকা আসছে রবিবার

দেশে আড়াই লাখ ডোজ ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন অবশিষ্ট আছে

দেশে আড়াই লাখ ডোজ ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন অবশিষ্ট আছে

চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন

চীন থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন

টিকা আনতে রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

টিকা আনতে রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

দেশে ফাইজারের টিকা অনুমোদন

দেশে ফাইজারের টিকা অনুমোদন

যেভাবে ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

যেভাবে ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে টিকা

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকারভিত্তিতে টিকা

দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকতে বললো স্বাস্থ্য অধিদফতর

দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকতে বললো স্বাস্থ্য অধিদফতর

জেনেভায় বৈঠকে বসবেন বাইডেন-পুতিন

জেনেভায় বৈঠকে বসবেন বাইডেন-পুতিন

৯৯ লাখ ‘কোভিশিল্ড’ টিকা দেওয়া শেষ

৯৯ লাখ ‘কোভিশিল্ড’ টিকা দেওয়া শেষ

প্রথম দিন চীনা টিকায় কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি  

প্রথম দিন চীনা টিকায় কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি  

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

সর্বশেষ

আজ বিঘ্নিত হবে ইন্টারনেট সংযোগ

আজ বিঘ্নিত হবে ইন্টারনেট সংযোগ

বিদেশে পাঠানোর কথা বলে ভারতের পতিতালয়ে টিকটক হৃদয়ের নারী বিক্রি

বিদেশে পাঠানোর কথা বলে ভারতের পতিতালয়ে টিকটক হৃদয়ের নারী বিক্রি

পরিবারসহ অপরাধে জড়িত চিশতীকে ‘মূল ডিলার’ বললেন আপিল বিভাগ

পরিবারসহ অপরাধে জড়িত চিশতীকে ‘মূল ডিলার’ বললেন আপিল বিভাগ

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

প্রসিকিউটর জেয়াদ আল মালুম লাইফ সাপোর্টে

ডেলিভারি কোম্পানি রেডক্সকে আইনি নোটিশ

ডেলিভারি কোম্পানি রেডক্সকে আইনি নোটিশ

শিল্পাচার্য জয়নুল আবেদীনের ৪৫তম মৃত্যু বার্ষিকী আজ

শিল্পাচার্য জয়নুল আবেদীনের ৪৫তম মৃত্যু বার্ষিকী আজ

২০৩০ সালের মধ্যে ‘গ্রিন’ বিনিয়োগ তিনগুণ করার আহ্বান

২০৩০ সালের মধ্যে ‘গ্রিন’ বিনিয়োগ তিনগুণ করার আহ্বান

বিমানে সোনা উদ্ধারের মামলায় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

বিমানে সোনা উদ্ধারের মামলায় আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

মোবাইল ফোন সেবা নিয়ে বিড়ম্বনা, অভিযোগ এবং গ্রামীণফোনের ব্যাখ্যা

মোবাইল ফোন সেবা নিয়ে বিড়ম্বনা, অভিযোগ এবং গ্রামীণফোনের ব্যাখ্যা

আরেকটি হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ

আরেকটি হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ

বেলুনে বেঁধে কুকুর ওড়ানোর চেষ্টা করায় ইউটিউবার গ্রেফতার

বেলুনে বেঁধে কুকুর ওড়ানোর চেষ্টা করায় ইউটিউবার গ্রেফতার

হারলেন জোলি জিতলেন ব্র্যাড পিট

হারলেন জোলি জিতলেন ব্র্যাড পিট

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

যেভাবে ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

যেভাবে ছড়িয়ে পড়ছে ভারতীয় ভ্যারিয়েন্ট

জেনেভায় বৈঠকে বসবেন বাইডেন-পুতিন

জেনেভায় বৈঠকে বসবেন বাইডেন-পুতিন

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞায় সম্মত ইউরোপ

বেলারুশের ওপর নতুন নিষেধাজ্ঞায় সম্মত ইউরোপ

তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

সাংবাদিককে গ্রেফতারে বিমান ছিনতাই, সমালোচনার মুখে বেলারুশ

সাংবাদিককে গ্রেফতারে বিমান ছিনতাই, সমালোচনার মুখে বেলারুশ

কৌশলে বিমান নামিয়ে সাংবাদিককে গ্রেফতার করলো বেলারুশ

কৌশলে বিমান নামিয়ে সাংবাদিককে গ্রেফতার করলো বেলারুশ

প্রথম ন্যাটো দেশ হিসেবে তুর্কি ড্রোন কিনছে পোল্যান্ড

প্রথম ন্যাটো দেশ হিসেবে তুর্কি ড্রোন কিনছে পোল্যান্ড

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১২

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১২

যুক্তরাজ্যের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

যুক্তরাজ্যের কাছে টিকা চেয়েছে বাংলাদেশ

© 2021 Bangla Tribune