X
শনিবার, ০৩ জুলাই ২০২১, ১৮ আষাঢ় ১৪২৮

সেকশনস

আরও বড়  দুঃসংবাদ পেলেন মোস্তাফিজদের সতীর্থ

আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৯:১৫

ভাঙা আঙুল বড় ক্ষতিই করে দিলো বেন স্টোকসের। রাজস্থানের হয়ে মাত্র এক ম্যাচ খেলে ছিটকে গেছেন আইপিএল থেকে। এবার জানা গেলো, জুনে আসন্ন নিউজিল্যান্ড টেস্টেও খেলতে পারবেন না ইংলিশ এই অলরাউন্ডার।

স্টোকসের বামহাতের তর্জনি ভেঙে যাওয়ায় অস্ত্রোপচার প্রয়োজন। যেটি সারতে সময় লাগবে ১২ সপ্তাহ।

স্টোকসের চোট আক্রান্ত স্থানের এক্সরে ও সিটি স্ক্যান হয়েছে বৃহস্পতিবার। এর পরেই ধরা পড়েছে চোটের বিস্তারিত। এখন শনিবার ভারত থেকে দেশের উদ্দেশে উড়ে যাবেন ইংলিশ অলরাউন্ডার।

ইংল্যান্ডের গ্রীষ্মকালীন প্রথম টেস্ট শুরু হবে ২ জুন। শুরুতে স্টোকস চেয়েছিলেন রাজস্থান রয়্যালস শিবিরেই থেকে যাবেন। খেলতে না পারলেও অফ ফিল্ড থেকে সহযোগিতা করতে চেয়েছিলেন। কিন্তু এখন স্টোকসকে ইংল্যান্ডে উড়ে যেতেই হচ্ছে। সেখানে লিডসে সোমবার অস্ত্রোপচার করাতে হবে তাকে।  

নিউজিল্যান্ডের পর ইংল্যান্ড আতিথ্য দেবে শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারতকে। জানা গেছে, শুধু নিউজিল্যান্ড সিরিজই নয়। শ্রীলঙ্কা সিরিজ থেকেও ছিটকে যেতে পারেন স্টোকস।

/এফআইআর/

সম্পর্কিত

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চার নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চার নতুন মুখ

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০৩:২০

ইউরো চ্যাম্পিয়নশিপে অন্য এক ইতালিকে দেখা যাচ্ছে। প্রতিটি ম্যাচেই খুনে মেজাজে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন বনুচ্চি-ইনসিনিয়ে। দ্বিতীয়  কোয়ার্টার ফাইনালে অন্যতম ফেভারিট বেলজিয়ামের বিপক্ষে তো রক্ষণ জমাট রেখে অল আউট খেলে ম্যাচ জিতে নিয়েছে। বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ২-১ গোলে ম্যাচ জিতে রবার্তো মানচিনির দলটির সেমিফাইনালে প্রতিপক্ষ তিন বারের চ্যাম্পিয়ন স্পেন।

আলিয়াঞ্জ এরিনাতে শুরু থেকে বল দখলে এগিয়ে থেকে ইতালি আক্রমণে যায়। প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে ব্যস্তও থেকেছে। প্রথমার্ধেই ম্যাচের তিনটি গোল হয়েছে। যদিও ম্যাচের ১৩ মিনিটে ইতালির বনুচ্চির প্রচেষ্টা জালে জড়ালে অফসাইডের কারণে গোলের বাঁশি বাজেনি।

বেলজিয়াম অবশ্য নিজেদের রক্ষণ সামলিয়ে পাল্টা আঘাত হানার চেষ্টা করেছে। দুটি সুযোগ ছিল দেখার মতো। কিন্তু গোলকিপার দোনারুম্মার দৃঢ়তায় লক্ষ্যভেদ করতে পারেনি।

২২ মিনিটে ডি ব্রুইনের শট পোস্টে ঢোকার মুহুর্তে গোলকিপার হাত দিয়ে প্রতিহত করেন।চার মিনিট পর লুকাকু বক্সে ঢুকে বা পায়ের শট নিলেও গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

একটু পরই ইতালির ইনসিগনের শট লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৩১ মিনিটে ১৯৬৮ চ্যাম্পিয়নরা ঠিকই উল্লাসে মেতে উঠে।নিকোলো বারেল্লা গোল করে দলকে এগিয়ে নেন।ভেরাত্তির পাসে বক্সের ভিতরে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জায়গা করে নিয়ে ডান পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করেন এই মিডফিল্ডার।

বিরতির ঠিক এক মিনিট আগে রবার্তো মানচিনির দল ব্যবধান বাড়িয়ে নেয়। এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে জোরালো বাঁকানো শটে জাল কাঁপান ইনসিনিয়ে।

দুই গোলে পিছিয়ে থেকে বেলজিয়াম ম্যাচে ফেরার চেষ্টা করে। যোগ করা সময়ে সফল হয়েছে। দোকুকে বাধা দেন লরেঞ্জো। পেনাল্টির বাঁশি বেজে উঠে। রোমেরো লুকাকু পেনাল্টি থেকে গোলকিপারের বিপরীত দিক দিয়ে গোল করে ব্যবধান কমিয়ে আনেন।

বিরতির পর ইতালির আক্রমণে তেজ কমেনি। পাল্টা আক্রমণ শানিয়েছে বেলজিয়ানরাও। কিন্তু এই অর্ধে কোনও দলই গোলসংখ্যা বাড়াতে পারেনি। তবে বেলজিয়াম ৬১ মিনিটে ভালো সুযোগ পেয়েও ম্যাচে সমতা ফেরাতে পারেনি। ব্রইনের ক্রসে লুকাকু লক্ষ্যভেদ করতে ব্যর্থ। ৮ মিনিট পর সতীর্থের ক্রস থেকে লুকাকু পোস্টের সামনে থেকে হেড করতে পারেননি।

আর মানচিনির ইতালি তো এই অর্ধেও আক্রমণ করে গেছে। স্পিনাজোলা ও বেরেল্লারা সুযোগ নষ্ট করেছেন। ফিনিসিং ব্যর্থতায় গোল পাওয়া হয়নি। আবার বেলজিয়ান গোলকিপার কোর্তোয়ার অবদানও কম নয়। তেকাঠির নিচে ছিলেন সজাগ।

তবে এই অর্ধে ইতালি গোল করতে না পারলেও সমস্যায় পড়তে হয়নি। শেষ পর্যন্ত ২-১ গোলে স্কোরলাইন রেখে মানচিনির দল শেষ চারে জায়গা করে নিয়েছে। আর এরই সঙ্গে বেলজিয়ামের সোনালি প্রজন্মদের শিরোপা স্বপ্ন ধুলিস্যাৎ হলো।

/টিএ/

সম্পর্কিত

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

ইউরো ব্যর্থতার পর বিদায় বললেন ক্রুস

ইউরো ব্যর্থতার পর বিদায় বললেন ক্রুস

নেইমারের পিএসজিতে যাচ্ছেন রামোস!

নেইমারের পিএসজিতে যাচ্ছেন রামোস!

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

আপডেট : ০৩ জুলাই ২০২১, ০৩:২১

নকআউট পর্বের প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে বিদায় করে দিয়েছিল সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে এসে আরেক ফেভারিট স্পেনকেও মুখোমুখি করেছিল ভাগ্য পরীক্ষাতে। কিন্তু টাইব্রেকারে এসে এবার আর ফুটবল দেবতা সুইসদের দিকে মুখ তুলে তাকাননি। ‍শাকিরিদের স্বপ্নযাত্রা এখানেই থেমে গেছে! লুইস এনরিকের স্পেন ৩-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। এর আগে অতিরিক্ত ও নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।

অতিরিক্ত সময়ের খেলাতে স্পেন একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ম্যাচের ১০০ মিনিটে স্পেনের মরেনোর শট গোলকিপার প্রতিহত করেন।১০৩ মিনিটে তাদের আরও একটি প্রচেষ্টা গোলকিপার ঝাপিয়ে পড়ে রুখে দেন। শেষ দিকে জর্দি আলবার শট এক ডিফেন্ডার ক্লিয়ার করেন।

এর আগে সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে ছিল স্পেনের রাজত্ব। বল পজেশনে অনেকাংশে এগিয়ে থেকে আক্রমণের ঝড় বইয়ে দিয়েছে তিনবারের চ্যাম্পিয়নরা। হাই লাইন ডিফেন্স খেলে প্রতিপক্ষকে রেখেছে তটস্ত। পেদ্রি-আলবা-তোরেসরা মিলে পাসিং ফুটবল খেলে ম্যাচের ৮ মিনিটে গোল করে সমর্থকদের মুখে হাসি ফোটান।আত্মঘাতী গোলে এগিয়ে যায় লুইক এনরিকের দল।

কর্নার থেকে বল পেয়ে জর্ডি আলবা বক্সের প্রান্ত থেকে লক্ষ্যে জোরালো শট নিয়েছিলেন,এই ডিফেন্ডারের জোরালো শট প্রতিপক্ষের ডিফেন্সিভ মিডফিল্ডার ডেনিশ জাকারিয়ার পায়ে লেগে সোজা জালে জড়িয়ে যায়। গোলকিপার সমার জায়গা থেকে নড়ারই সুযোগ পাননি!

গোল ব্যবধান বাড়াতে স্পেনের চেষ্টার কমতি ছিল না। কিন্তু এই অর্ধে এক গোলে নিয়েই থাকতে হয়েছে।

১৭ মিনিটে কোকের ফ্রি-কিক ক্রস বারের ওপর দিয়ে যায়। ৭ মিনিট পর সতীর্থের কর্নার থেকে অ্যাজপিলিকিউয়েটার হেড সমারের হাতে জমা পড়ে। পিছিয়ে পড়ে সুইজারল্যান্ড মাঝে-মধ্যে প্রতি আক্রমন নির্ভর খেলে গোল শোধ দেওয়ার চেষ্টা করেছে। ৪-২-৩-১ ছঁকে অবশ্য খেলে অবশ্য শাকিরি-জুবেররা সফল হতে পারেনি।

৩৪ মিনিটে কর্নার থেকে সুইসদের আকাঞ্জির হেড ক্রস বারের অনেক ওপর দিয়ে গেলে লক্ষ্যভেদ করা হয়নি।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতির পরও স্পেনের আক্রমণে কমতি ছিল না। ৪-৩-৩ ছঁকে পর পর দুটি আক্রমণ শানিয়েও লক্ষ্যভেদ করা যায়নি। বরং সুইজারল্যান্ড এই অর্ধে একটু গুছিয়ে খেলার চেষ্টা করে। ৫৬ মিনিটে ভালো সুযোগও পেয়েছিল। পাপমোচন করার সুযোগ আসে জাকারিয়ার সামনে। কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ডারের হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।

৬৪ মিনিটে সুইসদের আরও একটি আক্রমণ।বক্সে ঢুকে ভার্গাসের পাসে জুবেরের শট গোলকিপার কর্নারের বিনিময়ে রুখে দেন।

৬৮ মিনিটে অবশেষে সুইসরা সফল হয়েছে। ফয়লারের পাস থেকে জারদানি শাকিরি প্লেসিং করে লক্ষ্যভেদ করেন।

৭৭ মিনিটে সুইজারল্যান্ডের দুর্ভাগ্য। ১০ জনের দলে পরিণত। ফয়লার ফাউল করে বসেন বদলি নামা মরেনোকে। রেফারি সরাসরি লাল কার্ড দেখাতে কার্পন্য করেননি।

কিন্তু ১০ জনের সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেন কিছু করে দেখাতে পারেনি। ১-১ স্কোরলাইন দিয়ে নির্ধারিত ৯০ মিনিটের ম্যাচ শেষ হয়েছে।

/টিএ/

সম্পর্কিত

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

মাঠেই লুটিয়ে পড়লেন এরিকসেন (ভিডিও)

মাঠেই লুটিয়ে পড়লেন এরিকসেন (ভিডিও)

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

আপডেট : ০২ জুলাই ২০২১, ২১:৫৯

সাদামাটা গ্রুপ পর্বের পর কোপা আমেরিকার আসল লড়াই শুরু হচ্ছে আজ। কয়েক ঘণ্টা পরই সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে পেরু-প্যারাগুয়ে। কোয়ার্টার ফাইনালে শনিবার ভোরে নামছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যাদের প্রতিপক্ষ আবার ২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন চিলি।

শেষ আটে রাত ৩টায় মুখোমুখি হবে পেরু-প্যারাগুয়ে। ম্যাচটি দেখাবে সনি সিক্স ও সনি টেন-২। আবার শনিবার ভোর ৬টায় স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হবে চিলির। এই ম্যাচটিও সম্প্রচার করবে সনি সিক্স ও সনি টেন-২।

শেষ আটের মঞ্চে আবার পাল্টে যাচ্ছে নিয়মও। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে থাকছে না কোনও এক্সট্রা টাইম। নির্ধারিত সময়ের খেলা ড্রয়ে শেষ হলে ম্যাচ সরাসরি গড়াবে পেনাল্টি শুটআউটে। এর ফলে আন্ডারডগদেরও বৈতরণী পার হওয়ার সম্ভাবনা থাকছে ভাগ্যের জোরে।

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিল হোঁচট খেলেও এই ম্যাচে স্পষ্ট ফেভারিট তারা। চিলির সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানও বলছে সেই কথা। কোপায় শেষ চারবারের লড়াইয়ে ব্রাজিলই বিজয়ী। ম্যাচগুলোয় ১১ গোলের বিপরীতে তারা হজম করেছে মাত্র একটি!

রিও ডি জেনেইরোতেও তিতের দল রেকর্ড অক্ষুণ্ন রাখার দিকে মনোযোগী। লক্ষ্য অর্জনে খুব আত্মবিশ্বাসী শোনালো ব্রাজিল কোচকে, ‘প্রথম পর্বে আমাদের লক্ষ্য ছিল পারফরম্যান্স ও ফল। সেখানে তিনটি জয়ের পাশাপাশি একটি ড্র করেছি। সব খেলোয়াড়কেই ব্যবহার করেছি। এখন সামনে যা আসন্ন, সেটি আত্মবিশ্বাসের সঙ্গে সামাল দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’

/এফআইআর/   

সম্পর্কিত

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

ইউরো ব্যর্থতার পর বিদায় বললেন ক্রুস

ইউরো ব্যর্থতার পর বিদায় বললেন ক্রুস

নেইমারের পিএসজিতে যাচ্ছেন রামোস!

নেইমারের পিএসজিতে যাচ্ছেন রামোস!

জামাল ভূঁইয়াকে দেখে লজ্জা পান পাকিস্তান অধিনায়ক!

জামাল ভূঁইয়াকে দেখে লজ্জা পান পাকিস্তান অধিনায়ক!

ইউরো ব্যর্থতার পর বিদায় বললেন ক্রুস

আপডেট : ০২ জুলাই ২০২১, ২০:৩২

ইউরোয় প্রত্যাশা পূরণ করতে পারেনি জার্মানি। শেষ ষোলো থেকে ছিটকে যাওয়ার কয়দিন পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় দিলেন দলটির তারকা মিডফিল্ডার টনি ক্রুস।

ঘোষণাটি অপ্রত্যাশিতভাবে এলেও ৩১ বছর বয়সী টনি ক্রুস বলছেন, বিষয়টি অনেক দিন ধরেই তার মাথায় কাজ করছিল! সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বলেছেন, ‘এই টুর্নামেন্টের পর বিদায় নেওয়ার কথাটা আমার মনে অনেক দিন থেকেই ছিল। নিশ্চিত ছিলাম যে কাতার বিশ্বকাপে আমি খেলবো না।’

মূলত আগামী কয়েক বছর রিয়াল মাদ্রিদ ও পরিবারকে বেশি সময় দিতেই এমন ভাবনা তার মাঝে কাজ করেছে, ‘এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ, আগামী কয়েক বছর রিয়াল মাদ্রিদেই পুরোপুরি মনোযোগটা রাখতে চাই। এর ফলে জাতীয় দলে ১১ বছরের ক্যারিয়ারে যা করতে পারিনি, সেই বিরতির সুযোগটাও পাবো। আরও স্পষ্ট করে বললে, এখন আমি স্বামী-বাবা হিসেবে তিন সন্তান ও স্ত্রীর পাশে আরও বেশি সময় থাকতে চাই।’

জাতীয় দলের হয়ে ২০১৪ বিশ্বকাপ জেতা এই তারকা খেলেছেন ১০৬টি ম্যাচ। ১৯ অ্যাসিস্টের পাশাপাশি তার রয়েছে ১৭টি গোল।

/এফআইআর/

সম্পর্কিত

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

নেইমারের পিএসজিতে যাচ্ছেন রামোস!

নেইমারের পিএসজিতে যাচ্ছেন রামোস!

জামাল ভূঁইয়াকে দেখে লজ্জা পান পাকিস্তান অধিনায়ক!

জামাল ভূঁইয়াকে দেখে লজ্জা পান পাকিস্তান অধিনায়ক!

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

আপডেট : ০২ জুলাই ২০২১, ১৯:৩৬

টেস্ট সিরিজ খেলতে ভারতের মূল দল এখন ইংল্যান্ডে। তাই শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিষয়টিতে মোটেও খুশি হতে পারেননি লঙ্কানদের ১৯৯৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। এমনটি হওয়ায় শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সমালোচনা করেছেন তিনি। রানাতুঙ্গার মতে, এটি করে ভারত তাদের অপমান করেছে!

শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডের পাশাপাশি সম সংখ্যক টি-টোয়েন্টিও খেলবে ভারত। সিরিজটি শুরু হবে ১৩ জুলাই। অথচ এই সিরিজেই থাকছেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকারা। এখন শ্রীলঙ্কায় আসন্ন সিরিজটায় নেতৃত্ব দিচ্ছেন ওপেনার শিখর ধাওয়ান। তাতে বেশকিছু খেলোয়াড় আছেন যাদের অভিষেক-ই হয়নি।

এমন দল দেখে রানাতুঙ্গা ক্ষুব্ধ ভঙ্গিতে বলেছেন, ‘এটা ভারতের দ্বিতীয় সারির দল। এভাবে আসাটা আমাদের ক্রিকেটের জন্যই অপমান।’

ভারতের সঙ্গে যে কোনও সিরিজ মানেই অর্থের ঝনঝনানি। সে জন্য দ্বিতীয় সারির দল পেয়েও সিরিজ আয়োজনে রাজি হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। রানাতুঙ্গা সমস্ত কিছুর জন্য বোর্ডকে দায়ী করে বলেছেন, ‘এ জন্য আমাদের বর্তমান ক্রিকেট প্রশাসনকেই দোষ দিচ্ছি। তারা মূলত টেলিভিশন মার্কেটিংয়ের চাহিদার কথা ভেবে এভাবে খেলতে রাজি হয়েছে।’

সফরকারী ভারত এরই মধ্যে বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করেছে। এই সফরে দলটির কোচ হিসেবে আছেন সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়।

/এফআইআর/

সম্পর্কিত

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চার নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চার নতুন মুখ

জিম্বাবুয়ে থেকে সুখবর দিলেন তামিম-মুশফিকরা

জিম্বাবুয়ে থেকে সুখবর দিলেন তামিম-মুশফিকরা

সম্পর্কিত

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চার নতুন মুখ

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ে দলে চার নতুন মুখ

জিম্বাবুয়ে থেকে সুখবর দিলেন তামিম-মুশফিকরা

জিম্বাবুয়ে থেকে সুখবর দিলেন তামিম-মুশফিকরা

সাইফউদ্দিনের ব্যাট ভেঙে দায় নিচ্ছে না এস এ পরিবহন

সাইফউদ্দিনের ব্যাট ভেঙে দায় নিচ্ছে না এস এ পরিবহন

লর্ডসের ভরা গ্যালারির সামনে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ

লর্ডসের ভরা গ্যালারির সামনে ইংল্যান্ড-পাকিস্তান ম্যাচ

ইংল্যান্ডের ২১ ভারতের ১৯, আর বাংলাদেশের টেস্ট মাত্র ১২টি!

ইংল্যান্ডের ২১ ভারতের ১৯, আর বাংলাদেশের টেস্ট মাত্র ১২টি!

টেস্টের মুকুটের পর র‍্যাঙ্কিংয়ের সিংহাসনে উইলিয়ামসন

টেস্টের মুকুটের পর র‍্যাঙ্কিংয়ের সিংহাসনে উইলিয়ামসন

কেইনদের জয়ে মরগানদের আনন্দ (ভিডিও)

কেইনদের জয়ে মরগানদের আনন্দ (ভিডিও)

১ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো প্রোটিয়ারা

১ রানের জয়ে সিরিজে এগিয়ে গেলো প্রোটিয়ারা

২১ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে জিম্বাবুয়েতে বাংলাদেশ দল

২১ ঘণ্টার ক্লান্তিকর ভ্রমণ শেষে জিম্বাবুয়েতে বাংলাদেশ দল

সর্বশেষ

কানাডায় রানি ভিক্টোরিয়া ও এলিজাবেথের ভাস্কর্য ভাঙচুর

কানাডায় রানি ভিক্টোরিয়া ও এলিজাবেথের ভাস্কর্য ভাঙচুর

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

‘কী দিয়ে চাল আর মেয়ের ওষুধ কিনবো’

‘কী দিয়ে চাল আর মেয়ের ওষুধ কিনবো’

অভিবাসন প্রত্যাশীদের নৌকায় গুলি, লিবিয়ার কাছে ব্যাখা চেয়েছে ইইউ

অভিবাসন প্রত্যাশীদের নৌকায় গুলি, লিবিয়ার কাছে ব্যাখা চেয়েছে ইইউ

চীন থেকে এলো সিনোফার্মের টিকা

চীন থেকে এলো সিনোফার্মের টিকা

ডেল্টা ভ্যারিয়েন্টে যেসব এশীয় দেশে বাড়ছে সংক্রমণ

ডেল্টা ভ্যারিয়েন্টে যেসব এশীয় দেশে বাড়ছে সংক্রমণ

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

গত মাসে ঢাকায় ১২ জনের দাফন, বেশি লাশ যাচ্ছে গ্রামে

করোনায় মৃত্যুগত মাসে ঢাকায় ১২ জনের দাফন, বেশি লাশ যাচ্ছে গ্রামে

ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজারে কাজ খুঁজছিলো ১৪ রোহিঙ্গা

ক্যাম্প থেকে পালিয়ে মৌলভীবাজারে কাজ খুঁজছিলো ১৪ রোহিঙ্গা

ভাটারায় গৃহকর্মীকে নির্যাতন, রিমান্ডে গৃহকর্তা

ভাটারায় গৃহকর্মীকে নির্যাতন, রিমান্ডে গৃহকর্তা

খুলনা শহরের রিকশাচালকদের হতাশা

খুলনা শহরের রিকশাচালকদের হতাশা

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়ালো

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়ালো

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

বেলজিয়ামের স্বপ্ন ভেঙে ইতালি সেমিতে

টাইব্রেকারে সুইজারল্যান্ডকে হারিয়ে স্পেন সেমিফাইনালে

ব্রাজিল-চিলি ম্যাচ কখন, দেখবেন কোথায়

ইউরো ব্যর্থতার পর বিদায় বললেন ক্রুস

শ্রীলঙ্কাকে অপমান করেছে ভারত!

নেইমারের পিএসজিতে যাচ্ছেন রামোস!

পোলার্ডের ৫ ছক্কা, ফুরিয়ে যাননি ব্রাভোও

জামাল ভূঁইয়াকে দেখে লজ্জা পান পাকিস্তান অধিনায়ক!

লকডাউনে না হলেও বৃষ্টিতে বন্ধ ফুটবল লিগ

১৪ হাজার দর্শকের সামনে কারেন-ম্যাজিক

© 2021 Bangla Tribune