X
সোমবার, ০৩ মে ২০২১, ১৯ বৈশাখ ১৪২৮

সেকশনস

স্কুলশিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণা, শিক্ষক গ্রেফতার

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ০০:১৬

চট্টগ্রামে এক স্কুলশিক্ষার্থীর আপত্তিকর ভিডিও ধারণ করে প্রতারণা করার অভিযোগে আয়াতুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার (১৬ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে হাটহাজারী থানার কুয়াইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার আয়াতুল ইসলাম নগরীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করতো। সে রাঙামাটি জেলার বাঘাইছড়ি থানার মুসলিম ব্লক এলাকার ফয়জুল হকের ছেলে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক বাংলা ট্রিবিউনকে জানান, স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে আয়াতুল ইসলাম তাকে ব্ল্যাকমেইল করে আসছিল। ওই ছাত্রীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়াতুল ব্ল্যাকমেইল করে যৌন হয়রানি ও নিপীড়ন করার কথা অকপটে স্বীকার করে। তার মোবাইল ফোন, ফেসবুক ও মেসেঞ্জারে কুরুচিপূর্ণ অনেক ছবি পাওয়া গেছে। মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাটহাজারী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে ​নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও জানান, তিন বছর যাবৎ ওই ছাত্রীকে এভাবে ব্ল্যাকমেইল করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল আয়াতুল। তিন বছর আগে সে ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীর আপত্তিকর ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করে।

/এমএএ/

সম্পর্কিত

হত্যা মামলার আবেদন নিয়ে মুনিয়ার ভাই-বোনের ভিন্ন অবস্থান

এসি-কার্পেট নিয়ে গেলেন ওএসডি হওয়া কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজতের আরও ৫ কর্মী গ্রেফতার

মুনিয়ার বাসায় আনভীরের যাতায়াতের তথ্য পেয়েছে পুলিশ

সিসিটিভির ফুটেজ বিশ্লেষণমুনিয়ার বাসায় আনভীরের যাতায়াতের তথ্য পেয়েছে পুলিশ

মুনিয়ার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা

হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি আইনজীবী ও মুক্তিযোদ্ধাদেরমুনিয়ার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা

নামের মিল থাকায় এক নারীর সাজা খাটছেন আরেকজন

দরপত্র ছাড়াই চলছে সরকারি ভবনের সংস্কার

দরপত্র ছাড়াই চলছে সরকারি ভবনের সংস্কার

শারীরিক প্রতিবন্ধীসহ ৩ জনকে গাছে বেঁধে নির্যাতন

টিকা-অক্সিজেন নিয়ে রিট করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করবেন না: হাইকোর্ট

সর্বশেষ

সাংবাদিকতা হলো গণসম্পদ: জাতিসংঘ মহাসচিব

সাংবাদিকতা হলো গণসম্পদ: জাতিসংঘ মহাসচিব

পাঞ্জাব অধিনায়কের ১ রানের দুঃখ, দিল্লির শীর্ষে ফেরার আনন্দ

বাজারে অ্যাপল পণ্যের ঘাটতির বিষয়ে সতর্ক করলেন টিম কুক

মুক্ত গণমাধ্যম দিবস আজ, পিছিয়েই যাচ্ছে বাংলাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি মন্ত্রণালয়ের আহ্বান

হেফাজত নিষিদ্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আহলে সুন্নাত

বৃহস্পতি পণ্ডিতসমাচার : সুখচার্বাকের জন্মকথা

জুভেন্টাসের রাজত্ব ভেঙে ইতালির ‘রাজা’ এখন ইন্টার

জুভেন্টাসের রাজত্ব ভেঙে ইতালির ‘রাজা’ এখন ইন্টার

হত্যা মামলার আবেদন নিয়ে মুনিয়ার ভাই-বোনের ভিন্ন অবস্থান

হত্যা মামলার আবেদন নিয়ে মুনিয়ার ভাই-বোনের ভিন্ন অবস্থান

স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম কমলো আড়াই ঘণ্টা

স্থলবন্দরের আমদানি রফতানি কার্যক্রম কমলো আড়াই ঘণ্টা

এসি-কার্পেট নিয়ে গেলেন ওএসডি হওয়া কর্মকর্তা

এসি-কার্পেট নিয়ে গেলেন ওএসডি হওয়া কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজতের আরও ৫ কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজতের আরও ৫ কর্মী গ্রেফতার

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

এসি-কার্পেট নিয়ে গেলেন ওএসডি হওয়া কর্মকর্তা

এসি-কার্পেট নিয়ে গেলেন ওএসডি হওয়া কর্মকর্তা

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজতের আরও ৫ কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব: হেফাজতের আরও ৫ কর্মী গ্রেফতার

মুনিয়ার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা

হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি আইনজীবী ও মুক্তিযোদ্ধাদেরমুনিয়ার পরিবারকে বিনা খরচে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা

নামের মিল থাকায় এক নারীর সাজা খাটছেন আরেকজন

নামের মিল থাকায় এক নারীর সাজা খাটছেন আরেকজন

দরপত্র ছাড়াই চলছে সরকারি ভবনের সংস্কার

দরপত্র ছাড়াই চলছে সরকারি ভবনের সংস্কার

শারীরিক প্রতিবন্ধীসহ ৩ জনকে গাছে বেঁধে নির্যাতন

শারীরিক প্রতিবন্ধীসহ ৩ জনকে গাছে বেঁধে নির্যাতন

উখিয়ায় পুলিশ-জনতা সংঘর্ষ: আহত ১০, ইউএনও’র গাড়ি ভাঙচুর

© 2021 Bangla Tribune