X
বুধবার, ২৬ মে ২০২১, ১২ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

পাকিস্তানে টিএলপি-পুলিশ সংঘর্ষে নিহত ৩

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১১:০২

পাকিস্তানে লাহোরে রবিবার পুলিশের অভিযানে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)-র অন্তত তিন সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ২০ জন।

এদিন পুলিশ স্থানীয় এতিমখানা চকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। টিএলপি কর্মীদের অভিযোগ, সেখানে পুলিশ গুলি করে তাদের তিন কর্মীকে হত্যা করেছে।

ডিডাব্লিউ-র প্রতিনিধি ফারহা বাহগত জানিয়েছেন, টিএলপি নেতারা ভিডিও বার্তায় বলেছেন, যতক্ষণ পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বের করে দেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা নিহতদের মৃতদেহ কবর দেবেন না।

পুলিশের দাবি, লাহোরে সশস্ত্র টিএলপি কর্মীরা একটি থানায় আক্রমণ করে। সেখান থেকে ডিএসপি-কে অপহরণ করে মারকাজে নিয়ে যায়। তারা পুরো থানা দখল করে নেয়। ৫০ হাজার লিটার পেট্রোল ভর্তি একটি তেলের ট্যাঙ্কারও মারকাজে নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, তারা আত্মরক্ষার জন্য গুলি চালায়। তবে মারকাজে তারা যায়নি, সেখানে গুলিও চালায়নি। তারা শুধু থানা থেকে টিএলপি কর্মীদের সরিয়ে দিয়েছে।

এদিনের সংঘর্ষ ঘিরে বস্তুত লাহোরের চেহারা ছিল রণক্ষেত্রের মতো। বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে। মোট ১১ জন পুলিশ অফিসার ও কর্মীকে বিক্ষোভকারীরা অপহরণ করে। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়েছে। ১৫ জন পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে গেছেন। বিভিন্ন জায়গায় পুলিশের ওপর হামলার অভিযোগ করেছেন কর্মকর্তারা।

টিএলপি-কে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দলটির দাবি, সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছিল, ফ্রান্সের রাষ্ট্রদূতকে ২০ এপ্রিলের মধ্যে পাকিস্তান থেকে বের করে দেওয়া হবে। ফ্রান্সে মহানবী (সা.)-এর কার্টুন প্রকাশের দায়ে রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি তুলেছিল টিএলপি। এখন সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় দলটি। তবে পাকিস্তান সরকার বলছে, তারা বিষয়টি আলোচনা করার কথা বলেছিল মাত্র। এরপরই দেশজুড়ে টিএলপি-র সহিংস আন্দোলনের মুখে দলটির প্রধান নেতা সাদ রিজভিকে গ্রেফতার করা হয়।

এই অবস্থায় সরকারের সঙ্গে টিএলপি নেতাদের আলোচনাও শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, প্রথম দফার আলোচনা ভালোভাবে সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় দফার আলোচনায় বিরোধ মিটতে পারে বলে তিনি আশাবাদী। সূত্র: ডিডাব্লিউ।

/এমপি/

সম্পর্কিত

সৌন্দর্যের নামে চীনা মেয়েরা এ কী করছে!

সৌন্দর্যের নামে চীনা মেয়েরা এ কী করছে!

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া

ভারতে ৪০ দিন পর দৈনিক শনাক্ত ২ লাখের নিচে

ভারতে ৪০ দিন পর দৈনিক শনাক্ত ২ লাখের নিচে

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি

৬০ সেকেন্ডেই করোনা শনাক্ত করবে সিঙ্গাপুর

৬০ সেকেন্ডেই করোনা শনাক্ত করবে সিঙ্গাপুর

মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক

মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রামদেব

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রামদেব

মালয়েশিয়ায় দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত দুই শতাধিক

মালয়েশিয়ায় দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত দুই শতাধিক

মানুষ যতদিন, পার্টিও ততদিন থাকবে: সু চি

মানুষ যতদিন, পার্টিও ততদিন থাকবে: সু চি

রোহিঙ্গাদের ফেরা নিয়ে সংশয় প্রকাশ মিয়ানমার জান্তা প্রধানের

রোহিঙ্গাদের ফেরা নিয়ে সংশয় প্রকাশ মিয়ানমার জান্তা প্রধানের

টিকা নেওয়া এড়াতে নদীতে ঝাঁপ দিলেন গ্রামের মানুষ!

টিকা নেওয়া এড়াতে নদীতে ঝাঁপ দিলেন গ্রামের মানুষ!

সর্বশেষ

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ চীনা নাগরিকের করোনা শনাক্ত

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ চীনা নাগরিকের করোনা শনাক্ত

আজ বুদ্ধ পূর্ণিমা

আজ বুদ্ধ পূর্ণিমা

শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের দর্শন গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের দর্শন গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

বুদ্ধের আদর্শে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বুদ্ধের আদর্শে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অভিমানে ৭ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

অভিমানে ৭ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

সৌদিগামী বিমান যাত্রীদের ৭২ ঘন্টা আগে হোটেল বুক করতে হবে

সৌদিগামী বিমান যাত্রীদের ৭২ ঘন্টা আগে হোটেল বুক করতে হবে

নরসিংদীর ২ শপিং প্লাজার কেউ ভ্যাট দেয় না

নরসিংদীর ২ শপিং প্লাজার কেউ ভ্যাট দেয় না

ভূমি সংক্রান্ত ফি পরিশোধ  হবে ‘উপায়’- এ

ভূমি সংক্রান্ত ফি পরিশোধ  হবে ‘উপায়’- এ

অঘোষিতই থাকছে ১০ কলেজের এইচএসসির ফলাফল 

অঘোষিতই থাকছে ১০ কলেজের এইচএসসির ফলাফল 

ব্ল্যাক, হোয়াইটের পর এবার ভারতে ইয়েলো ফাঙ্গাস

ব্ল্যাক, হোয়াইটের পর এবার ভারতে ইয়েলো ফাঙ্গাস

ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

প্রকৌশলীকে মারধরে জড়িত এমপির ভাগ্নে গ্রেফতারে প্রতিমন্ত্রীর স্বস্তি

প্রকৌশলীকে মারধরে জড়িত এমপির ভাগ্নে গ্রেফতারে প্রতিমন্ত্রীর স্বস্তি

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সৌন্দর্যের নামে চীনা মেয়েরা এ কী করছে!

সৌন্দর্যের নামে চীনা মেয়েরা এ কী করছে!

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া

ভারতে ৪০ দিন পর দৈনিক শনাক্ত ২ লাখের নিচে

ভারতে ৪০ দিন পর দৈনিক শনাক্ত ২ লাখের নিচে

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি

৬০ সেকেন্ডেই করোনা শনাক্ত করবে সিঙ্গাপুর

৬০ সেকেন্ডেই করোনা শনাক্ত করবে সিঙ্গাপুর

মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক

মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রামদেব

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রামদেব

মালয়েশিয়ায় দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত দুই শতাধিক

মালয়েশিয়ায় দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত দুই শতাধিক

মানুষ যতদিন, পার্টিও ততদিন থাকবে: সু চি

মানুষ যতদিন, পার্টিও ততদিন থাকবে: সু চি

© 2021 Bangla Tribune