X
বুধবার, ২৬ মে ২০২১, ১২ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

জান্তা সরকারের বন্দি নির্যাতনের ছবি প্রকাশ, মিয়ানমারে বাড়ছে ক্ষোভ

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৪:৩৬
image

আটক থাকা ছয় তরুণ বিক্ষোভকারীকে নিপীড়ন করার ছবি প্রকাশ করেছে মিয়ানমারের জান্তা সরকার। এসব বিক্ষোভকারীর শরীরে মারাত্মক নিপীড়নের চিহ্ন দেখা গেছে। এরপরই দেশটির অভ্যুত্থানবিরোধীদের নির্যাতন এবং হত্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে একটি পর্যবেক্ষক গ্রুপ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

রবিবার সন্ধ্যায় মিয়ানমার সামরিক বাহিনীর মালিকানাধীন এমআরটিভি-তে প্রকাশ করা ছবিতে চার পুরুষ ও দুই নারীর মুখ রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেখা গেছে। এক নারীর ফুলে যাওয়া চোয়াল এবং চোখ কালো হয়ে যেতে দেখা গেছে।

পর্যবেক্ষক গ্রুপ অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপিবি) এক টুইট বার্তায় বলেছে, ‘এই জান্তা সরকার নির্যাতনকে নীতি হিসেবে নিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পদক্ষেপ না নিলে নির্যাতন এবং মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, স্পষ্টত অব্যাহত থাকবে।‘

এএপিপি জানিয়েছে, গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর নিরাপত্তা বাহিনী ৭৩৭ বিক্ষোভকারীকে হত্যা করেছে। এছাড়া আরও তিন হাজার ২২৯ জনকে গ্রেফতার করেছে। গ্রুপটি বলছে, ‘এএপিপি সব আটককৃতকে নিয়ে উদ্বিগ্ন, বিশেষ করে যাদের গোপন স্থানে রাখা হয়েছে।‘

ওই ছয় আটককৃতকে রবিবার মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের উপশহর ইয়ানকিন থেকে আটক করা হয়। এমআরটিভি’র খবরে বলা হয়েছে, ওই ছয় জন গত শনিবার বেলা দুইটায় ইয়ানকিনের একটি সরকারি অফিসের বাইরে বোমা বিস্ফোরণে জড়িত। ওই ঘটনায় তিন সরকারি সেনা আহত হয়। এর বেশি কোনও তথ্য তারা প্রকাশ করেনি। আল জাজিরার প্রতিবেদক বলেন, আমরা আরও দেখেছি সামরিক সরকার আরও মারাত্মক ধরনের অপরাধে মানুষকে অভিযুক্ত করছেন। অভ্যুত্থানের পর থেকে আমরা তাদের এই কৌশল ব্যবহার করতে দেখেছি, মানুষকে আটক দেখিয়ে অন্যদের বাইরে বের হওয়া এবং বিক্ষোভ থেকে বিরত রাখার কৌশল।

গত ১ ফেব্রুয়ারি সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং ক্ষমতা দখল করে নেওয়ার পর থেকেই মিয়ানমারে অস্থিরতা চলছে। বিক্ষোভ, হত্যা এবং গণ গ্রেফতার অব্যাহত থাকায় জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে মিয়ানমারের পরিস্থিতি পূর্ণাঙ্গ সংঘাতের দিকে ধাবিত হচ্ছে- যেমনটা গৃহযুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্যের সিরিয়ায় চলছে।

মিয়ানমারের বেসামরিক ও সামরিক সম্পর্ক গবেষক কিম জোলিফে বলেন, মিয়ানমারের ছয় বিক্ষোভকারীর ছবি প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো মানুষকে ভয় দেখানো। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘শুরু থেকে শেষ পর্যন্ত মিয়ানমারের জান্তার কৌশল একই নীতির ওপর ভর করে: ‘আমরা তোমাদের চেয়েও নৃশংস হতে পারি। আমরা তোমাদের চেয়ে মর্মান্তিক কষ্ট এবং ভয়াবহতা দিতে পারি। এটাই তাদের আছে। কিন্তু এর কোনও সীমা নেই।‘

আটককৃত ছয়জনের গ্রেফতারের আগে ও পরের ছবির সঙ্গে তুলনা করছেন টুইটার ব্যবহারকারীরা। কেউ কেউ বিক্ষোভ অব্যাহত রাখারও আহ্বানও জানাচ্ছেন। টুইটার ব্যবহারকারী সোয়ে ই লিখেছেন, আমরা যে ধরনের জান্তার মোকাবিলা করছি তাদের ধরনই এটা। স্বাধীনতার জন্য আমরা যা করছি তা অবশ্যই ছেড়ে দেবো না। আমাদের ভয় দেখিয়ে দমন করা যাবে না।‘

/জেজে/

সম্পর্কিত

সৌন্দর্যের নামে চীনা মেয়েরা এ কী করছে!

সৌন্দর্যের নামে চীনা মেয়েরা এ কী করছে!

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া

মিয়ানমার ইস্যুতে জাতিসংঘ দ্বিধাবিভক্ত 

মিয়ানমার ইস্যুতে জাতিসংঘ দ্বিধাবিভক্ত 

ভারতে ৪০ দিন পর দৈনিক শনাক্ত ২ লাখের নিচে

ভারতে ৪০ দিন পর দৈনিক শনাক্ত ২ লাখের নিচে

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি

৬০ সেকেন্ডেই করোনা শনাক্ত করবে সিঙ্গাপুর

৬০ সেকেন্ডেই করোনা শনাক্ত করবে সিঙ্গাপুর

মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক

মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রামদেব

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রামদেব

মালয়েশিয়ায় দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত দুই শতাধিক

মালয়েশিয়ায় দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত দুই শতাধিক

মানুষ যতদিন, পার্টিও ততদিন থাকবে: সু চি

মানুষ যতদিন, পার্টিও ততদিন থাকবে: সু চি

সর্বশেষ

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ চীনা নাগরিকের করোনা শনাক্ত

পায়রা বিদ্যুৎ কেন্দ্রের ৩৫ চীনা নাগরিকের করোনা শনাক্ত

আজ বুদ্ধ পূর্ণিমা

আজ বুদ্ধ পূর্ণিমা

শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের দর্শন গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের দর্শন গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

বুদ্ধের আদর্শে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বুদ্ধের আদর্শে দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

অভিমানে ৭ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

অভিমানে ৭ম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

সৌদিগামী বিমান যাত্রীদের ৭২ ঘন্টা আগে হোটেল বুক করতে হবে

সৌদিগামী বিমান যাত্রীদের ৭২ ঘন্টা আগে হোটেল বুক করতে হবে

নরসিংদীর ২ শপিং প্লাজার কেউ ভ্যাট দেয় না

নরসিংদীর ২ শপিং প্লাজার কেউ ভ্যাট দেয় না

ভূমি সংক্রান্ত ফি পরিশোধ  হবে ‘উপায়’- এ

ভূমি সংক্রান্ত ফি পরিশোধ  হবে ‘উপায়’- এ

অঘোষিতই থাকছে ১০ কলেজের এইচএসসির ফলাফল 

অঘোষিতই থাকছে ১০ কলেজের এইচএসসির ফলাফল 

ব্ল্যাক, হোয়াইটের পর এবার ভারতে ইয়েলো ফাঙ্গাস

ব্ল্যাক, হোয়াইটের পর এবার ভারতে ইয়েলো ফাঙ্গাস

ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্যু

প্রকৌশলীকে মারধরে জড়িত এমপির ভাগ্নে গ্রেফতারে প্রতিমন্ত্রীর স্বস্তি

প্রকৌশলীকে মারধরে জড়িত এমপির ভাগ্নে গ্রেফতারে প্রতিমন্ত্রীর স্বস্তি

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

সৌন্দর্যের নামে চীনা মেয়েরা এ কী করছে!

সৌন্দর্যের নামে চীনা মেয়েরা এ কী করছে!

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আকাশ প্রতিরক্ষায় কোন দেশ কী অস্ত্র ব্যবহার করে

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া

আফগানিস্তানে দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া

ভারতে ৪০ দিন পর দৈনিক শনাক্ত ২ লাখের নিচে

ভারতে ৪০ দিন পর দৈনিক শনাক্ত ২ লাখের নিচে

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি

করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার অবনতি

৬০ সেকেন্ডেই করোনা শনাক্ত করবে সিঙ্গাপুর

৬০ সেকেন্ডেই করোনা শনাক্ত করবে সিঙ্গাপুর

মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক

মিয়ানমারে মার্কিন সাংবাদিক আটক

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রামদেব

অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন রামদেব

মালয়েশিয়ায় দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত দুই শতাধিক

মালয়েশিয়ায় দুটি মেট্রো ট্রেনের সংঘর্ষ, আহত দুই শতাধিক

© 2021 Bangla Tribune