X
বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১, ৭ আশ্বিন ১৪২৮

সেকশনস

জার্মানিতে নববর্ষে যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ২১:৪৭

নববর্ষ উৎসবে জার্মানির কোলন শহরে ৮০ জন নারীর ওপর যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ করেছেন দেশটির কয়েকশ নাগরিক। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেকেই দেশটির চ্যান্সেলর অ্যাঞ্জেলো মের্কেলের কাছে দাবি জানিয়েছেন।

যৌন হয়রানির শিকার নারীদের সংখ্যার ব্যাপকতায় জার্মানির মানুষ বিস্মিত। এ ঘটনায় ৯০টি অভিযোগ দায়ের করেছেন নারীরা। হয়রানির শিকার নারীদের মধ্যে অন্তত একজনকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হ্যামবার্গ ও স্টুটগার্টেও নারীরা যৌন হয়রানির শিকার হয়েছেন। তবে এদুটো এলাকায় কোলনের মতো ভয়াবহ ছিল না।

মঙ্গলবার সন্ধ্যায় প্রায় তিনশ লোক এ যৌন হয়রানির প্রতিবাদ করে। প্রতিবাদকারীদের অধিকাংশই ছিল নারী।

বিবিসির খবরে বলা হয়েছে, এ ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অ্যাঞ্জেলো মের্কেল। তিনি জানিয়েছেন, জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত ব্যক্তি আরব অথবা উত্তর আফ্রিকার নাগরিক হতে পারেন।

রাজনৈতিক নেতারা এ ঘটনায় অভিবাসীদের জড়িত না করার ব্যাপারে সতর্ক করেছেন।

/এএ/

সম্পর্কিত

'সতর্ক বার্তা', পারমাণবিক সাবমেরিন ইস্যুতে ফ্রান্সের পাশে জার্মানি

'সতর্ক বার্তা', পারমাণবিক সাবমেরিন ইস্যুতে ফ্রান্সের পাশে জার্মানি

মারা গেছেন চীনে সদ্য নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত

মারা গেছেন চীনে সদ্য নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত

জার্মানির ‘স্বীকৃতি’ ও ‘আর্থিক সহযোগিতা’ চায় তালেবান

জার্মানির ‘স্বীকৃতি’ ও ‘আর্থিক সহযোগিতা’ চায় তালেবান

ইরানকে পারমাণবিক আলোচনায় ফেরার তাগিদ জার্মানির

ইরানকে পারমাণবিক আলোচনায় ফেরার তাগিদ জার্মানির

আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-তুরস্কের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৬

যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্ক। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের পার্শ্ব বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু আফগান ইস্যুতে এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ন্যাটোর মিত্র দেশের পরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ব্লিনকেন বলেন, আফগানিস্তানে আঙ্কারা-ওয়াশিংটন একসঙ্গে কাজ করে যাচ্ছে। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

আর কাভুসোগলু বলেন, আঙ্কারা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা দিয়ে যাবে। পাশাপাশি দু’দেশের দ্বিপাক্ষিক সহযোগিতাও জোরদার করবে’।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তুরস্ক কাবুল বিমানবন্দরের নিরাপত্তা ও লজিস্টিক  সহায়তা দেবে কিনা এমন ইস্যুতে বেশ কিছুদিন দিন ধরেই আলোচনা চালিয়ে যাচ্ছে এই দুই দেশ। কিন্তু আলোচনায় এখনও পর্যন্ত কোন ইতিবাক ফলাফল আসেনি। 

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
২২ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫৩
আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-তুরস্কের
২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৫
২০ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯
১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮

সম্পর্কিত

‘কোরীয় যুদ্ধ’ বন্ধে আনুষ্ঠানিক ঘোষণার আহ্বান দ. কোরিয়ার প্রেসিডেন্টের

‘কোরীয় যুদ্ধ’ বন্ধে আনুষ্ঠানিক ঘোষণার আহ্বান দ. কোরিয়ার প্রেসিডেন্টের

তালেবানকে বয়কট করবেন না: জাতিসংঘে কাতারের আমির

তালেবানকে বয়কট করবেন না: জাতিসংঘে কাতারের আমির

‘তালেবানের বিরুদ্ধে দুই দশকের লড়াই বৃথা যায়নি’

‘তালেবানের বিরুদ্ধে দুই দশকের লড়াই বৃথা যায়নি’

‘কোরীয় যুদ্ধ’ বন্ধে আনুষ্ঠানিক ঘোষণার আহ্বান দ. কোরিয়ার প্রেসিডেন্টের

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৭:৫৭

১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ অবসানে আনুষ্ঠানিকভাবে ঘোষণার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিয়ে মুন বলেন, কোরীয় যুদ্ধের সমাপ্তির জন্য আমি আবারও বিশ্ব সম্প্রদায়ের সহযোগিতার জোর আহ্বান জানাচ্ছি।

এই সংকট চিরতরে নিরসনে একটি প্রস্তাব দিয়ে তিনি বলেন, কোরিয়ার তিনটি দল অথবা দুই কোরিয়ার চারটি দলের পাশাপাশি যুক্তরাষ্ট্র এবং চীন মিলে ঘোষণা দেবে যে কোরীয় যুদ্ধ সমাপ্তি হয়েছে।

উত্তর কোরিয়াও এই উপদ্বীপের যুদ্ধ বন্ধে আনুষ্ঠানিক ঘোষণা চেয়েছিল। এ বিষয়ে পিয়ংইয়ং-এর তৎপরতাও দেখা যায়। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্ত্বাধীন জাতিসংঘের কমান্ডের কৌশলগত ভূমিকার কারণে তা সম্ভব হয়নি।

মুন এর আগেও যুদ্ধ বন্ধের ঘোষণা নিয়ে চেষ্টা চালান। এই প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে সহায়তা করবে। কিন্তু ওয়াশিংটন জানিয়েছে, আগে পিয়ংইয়ং-কে অবশ্যই পরমাণু অস্ত্র ছাড়তে হবে।  

১৯৫০ সালের ২৫ জুন শুরু হয় কোরীয় যুদ্ধ। ওই সময় দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে উত্তর কোরীয় ট্যাংক ও সেনারা সীমান্ত অতিক্রম করে। যুদ্ধে দক্ষিণ কোরিয়ার হয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় যুক্তরাষ্ট্র। সত্তর বছর আগের ওই যুদ্ধে উত্তর কোরিয়ায় নিহত হন কয়েক হাজার মার্কিন সেনা। এর তিন বছরের মাথায় একটি চুক্তি সইয়ের মধ্যে দিয়ে যুদ্ধবিরতিতে পৌঁছায় দুই দেশ। কিন্তু আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধের এখনও ইতি টানা হয়নি।

/এলকে/

সম্পর্কিত

আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-তুরস্কের

আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-তুরস্কের

‘তালেবানের বিরুদ্ধে দুই দশকের লড়াই বৃথা যায়নি’

‘তালেবানের বিরুদ্ধে দুই দশকের লড়াই বৃথা যায়নি’

২-৬ মাসের ব্যবধানে বুস্টার ডোজে বাড়ে কার্যকারিতা: জনসন অ্যান্ড জনসন

২-৬ মাসের ব্যবধানে বুস্টার ডোজে বাড়ে কার্যকারিতা: জনসন অ্যান্ড জনসন

পৃথিবী এখন আরও বিভক্ত: জাতিসংঘ মহাসচিব

পৃথিবী এখন আরও বিভক্ত: জাতিসংঘ মহাসচিব

তালেবানকে বয়কট করবেন না: জাতিসংঘে কাতারের আমির

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৪:৩৪

তালেবানকে বয়কট না করতে বিশ্ব নেতাদের প্রতি জোর আহ্বান জানিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ অধিবেশনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের সামনে তিনি আফগানিস্তানের পরিস্থিতি তুলে ধরেন।

মঞ্চে দাঁড়িয়ে কাতারের আমির উদ্বেগ জানিয়ে বলেন, ‘তালেবানকে প্রত্যাখান করা মানে সংকট আরও তীব্রতর হওয়া। এজন্য সবার উচিত তালেবান গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া। কারণ আলোচনার মাধ্যমেই ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারে’।  

তালেবান রাজধানী কাবুল দখলের পর বিদেশি সেনা প্রত্যাহার এবং দেশটি থেকে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো মুখ ফিরিয়ে নেয়। তবে সংকটময় পরিস্থিতিতেও পাশে দাঁড়িয়েছে কাতার। ইতোমধ্যে আফগান জনগণের জন্য ত্রাণ সহায়তাও পাঠিয়েছে দেশটি।

তালেবান সরকার ক্ষমতায় আসায় বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল আফগানিস্তানে ত্রাণ সহায়তা বন্ধ করে দিয়েছে পশ্চিমা দেশগুলো। এতে দুর্ভিক্ষের মুখোমুখি আফগানরা। এমন পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়কে তালেবান সরকারের পাশে থাকতে আহ্বান জানান আমির শেখ তামিম।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
২২ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৮
তালেবানকে বয়কট করবেন না: জাতিসংঘে কাতারের আমির
২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৫
২০ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯
১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮

সম্পর্কিত

আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-তুরস্কের

আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-তুরস্কের

‘তালেবানের বিরুদ্ধে দুই দশকের লড়াই বৃথা যায়নি’

‘তালেবানের বিরুদ্ধে দুই দশকের লড়াই বৃথা যায়নি’

তালেবানের সঙ্গে বৈঠক রাশিয়ার

তালেবানের সঙ্গে বৈঠক রাশিয়ার

‘তালেবানের বিরুদ্ধে দুই দশকের লড়াই বৃথা যায়নি’

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫৮

গত ২০ বছরে আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের বিরুদ্ধে লড়াই ‘বৃথা যায়নি’ বলে দাবি করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ। তবে দীর্ঘ দুই দশকের লড়াইয়ে ন্যাটোর মিত্রদেরকে উচ্চ মূল্য দিতে হয়েছে বলে জানান তিনি। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘের বাইরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এক সাক্ষাৎকারে আফগানিস্তানের প্রসঙ্গে এ কথা বলেন ন্যাটো মহাসচিব।

আফগান যুদ্ধে ৩৬০০ মার্কিন ও ন্যাটো সেনা নিহতের বিষয়ে স্টোলটেনবার্গকে প্রশ্ন করা হলে জবাবে বলেন, ‘দীর্ঘ সময়ের যুদ্ধের কারণে আমাদের মিত্রদের চড়া মূল্য দিতে হয়েছে। কিন্তু আমাদের প্রচেষ্টা বিফল ছিল না’।

সন্ত্রাস নির্মুলের যুদ্ধে গত বিশ বছর আফগানিস্তানের মাটিতে কাটাতে হয়েছে ন্যাটোর সেনাদের। এত কিছুর পরও গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলে করে নেয় তালেবান গোষ্ঠী। এ প্রসঙ্গে আল-জাজিরাকে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে আমরা আফগানিস্তানে গিয়েছিলাম। আমাদের মিত্রদের বিরুদ্ধে হামলা বন্ধ করতে। গত ২০ বছরে আফগানিস্তান থেকে কোনও সন্ত্রাসী হামলা সংগঠিত হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়, আফগানদের সামজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাতে সাহায্য করেছি’।  

তবে, আফগানিস্তান এখন তালেবানের অধীনে চলে যাওয়াকে আফগানদের জন্য ট্রাজেডি এবং হৃদয়বিদারক বলেও উল্লেখ করেন তিনি।

/এলকে/
টাইমলাইন: আফগানিস্তান সংকট
২২ সেপ্টেম্বর ২০২১, ০৩:২৩
‘তালেবানের বিরুদ্ধে দুই দশকের লড়াই বৃথা যায়নি’
২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৫
২০ সেপ্টেম্বর ২০২১, ২১:২৯
১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮

সম্পর্কিত

আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-তুরস্কের

আফগানিস্তানে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র-তুরস্কের

‘কোরীয় যুদ্ধ’ বন্ধে আনুষ্ঠানিক ঘোষণার আহ্বান দ. কোরিয়ার প্রেসিডেন্টের

‘কোরীয় যুদ্ধ’ বন্ধে আনুষ্ঠানিক ঘোষণার আহ্বান দ. কোরিয়ার প্রেসিডেন্টের

তালেবানকে বয়কট করবেন না: জাতিসংঘে কাতারের আমির

তালেবানকে বয়কট করবেন না: জাতিসংঘে কাতারের আমির

চীন, রাশিয়া ও পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে বৈঠক আফগান প্রধানমন্ত্রীর

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০০:০২

আফগানিস্তানে নিযুক্ত চীন, রাশিয়া ও পাকিস্তানের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসসান আখুন্দ। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার টুইটারে দেওয়া পোস্টে তালেবান কর্মকর্তা আহমাদুল্লাহ মুত্তাকি বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রেডিও ফ্রি ইউরোপ।

রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত জামির কাবুলোভ, পাকিস্তানের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক খান এবং চীনের প্রতিনিধি ইউ জিয়াওয়ং বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন।

তালেবান প্রতিনিধি দলে প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মাদ হাসসান আখুন্দ ছাড়াও ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হেদায়েতুল্লাহ বদরি উপস্থিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে যাওয়ার পর রাশিয়া, চীন ও পাকিস্তান অঞ্চলটিতে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো ও বেইজিংয়ের নেতৃত্বাধীন জোটের উচিত তালেবানকে প্রভাবিত করা। যাতে করে তারা সন্ত্রাসবাদ ও মাদকপাচার বন্ধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে। দেশের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

অন্যদিকে এ মাসের গোড়ার দিকেই আফগানিস্তানে প্রায় তিন কোটি ১০ লাখ ডলারের জরুরি সহায়তার ঘোষণা দেয় চীন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৬৪ কোটি ১৮ লাখ টাকারও বেশি। পাকিস্তানও দেশটিতে বিমানভর্তি ত্রাণসামগ্রী পাঠিয়েছে। তালেবান সরকারের স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।

/এমপি/

সম্পর্কিত

তালেবানের সঙ্গে বৈঠক রাশিয়ার

তালেবানের সঙ্গে বৈঠক রাশিয়ার

সাবমেরিন বিতর্কের পর একযোগে কাজ করার অঙ্গীকার মোদি-ম্যাক্রোঁর

সাবমেরিন বিতর্কের পর একযোগে কাজ করার অঙ্গীকার মোদি-ম্যাক্রোঁর

আফগান মেয়েদের স্কুল নিষিদ্ধ করা হবে অনৈসলামিক: ইমরান খান

আফগান মেয়েদের স্কুল নিষিদ্ধ করা হবে অনৈসলামিক: ইমরান খান

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

'সতর্ক বার্তা', পারমাণবিক সাবমেরিন ইস্যুতে ফ্রান্সের পাশে জার্মানি

'সতর্ক বার্তা', পারমাণবিক সাবমেরিন ইস্যুতে ফ্রান্সের পাশে জার্মানি

মারা গেছেন চীনে সদ্য নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত

মারা গেছেন চীনে সদ্য নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত

জার্মানির ‘স্বীকৃতি’ ও ‘আর্থিক সহযোগিতা’ চায় তালেবান

জার্মানির ‘স্বীকৃতি’ ও ‘আর্থিক সহযোগিতা’ চায় তালেবান

ইরানকে পারমাণবিক আলোচনায় ফেরার তাগিদ জার্মানির

ইরানকে পারমাণবিক আলোচনায় ফেরার তাগিদ জার্মানির

নাভালনি ইস্যুতে মস্কোয় বিবাদে জড়ালেন পুতিন ও মার্কেল

নাভালনি ইস্যুতে মস্কোয় বিবাদে জড়ালেন পুতিন ও মার্কেল

আফগানিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা ইউরোপের একাধিক দেশের

আফগানিস্তানে দূতাবাস বন্ধের ঘোষণা ইউরোপের একাধিক দেশের

জার্মানিতে ৮ হাজারের বেশি মানুষকে টিকার বদলে স্যালাইন দেওয়ার আশঙ্কা

জার্মানিতে ৮ হাজারের বেশি মানুষকে টিকার বদলে স্যালাইন দেওয়ার আশঙ্কা

তালেবান নিয়ন্ত্রণ নিলে আফগানিস্তানে সহায়তা বন্ধ করবে জার্মানি

তালেবান নিয়ন্ত্রণ নিলে আফগানিস্তানে সহায়তা বন্ধ করবে জার্মানি

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে ব্রিটিশ কূটনীতিক আটক

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জার্মানিতে ব্রিটিশ কূটনীতিক আটক

আফগানিস্তানে সেনা মোতায়েন রাখতে রাজি না জার্মানি

আফগানিস্তানে সেনা মোতায়েন রাখতে রাজি না জার্মানি

সর্বশেষ

জালিয়াতি করে ৭ লাখ টাকা উত্তোলনের ঘটনায় ব্যাংক ব্যবস্থাপক প্রত্যাহার

জালিয়াতি করে ৭ লাখ টাকা উত্তোলনের ঘটনায় ব্যাংক ব্যবস্থাপক প্রত্যাহার

সুদিন আসছে ডালে

সুদিন আসছে ডালে

পুলিশের পিটুনিতে জেলের মৃত্যুর অভিযোগ, পৃথক তদন্ত কমিটি গঠন

পুলিশের পিটুনিতে জেলের মৃত্যুর অভিযোগ, পৃথক তদন্ত কমিটি গঠন

খেলাপির সহযোগী প্রতিষ্ঠানে চলমান ঋণ বন্ধ না করার দাবি বিজিএমইএর

খেলাপির সহযোগী প্রতিষ্ঠানে চলমান ঋণ বন্ধ না করার দাবি বিজিএমইএর

এদিন জাতিসংঘভুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থানের জবাব দেয় বাংলাদেশ

এদিন জাতিসংঘভুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থানের জবাব দেয় বাংলাদেশ

© 2021 Bangla Tribune