X
রবিবার, ১৬ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

সেকশনস

করোনায় মৃত্যুতে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেলো ভারত

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১১:৫৩

করোনায় মৃত্যুতে আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ভারত। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় নতুন করে আরও ১ হাজার ৭৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৮০ হাজার ৫৫০। এর মধ্যে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে সোমবার।

মৃতের সংখ্যা রেকর্ড বাড়লেও আগের দিনের তুলনায় সংক্রমণ কমেছে। ১৩ দিন পর দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও তা এখনও আড়াই লাখের ওপর।

মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে দুই লাখ ৫৯ হাজার ১৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিনের তুলনায় এ সংখ্যা প্রায় ১৪ হাজার কম।

মূলত শনাক্ত এক লাখ পেরুনোর পর থেকেই ভারতে দৈনিক সংক্রমণ রোজ বেড়েছে। সেই প্রবণতাতে ছেদ পড়লো মঙ্গলবার। তবে সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।

এদিকে রোগী বৃদ্ধির জেরে হাসপাতাল, নার্সিংহোমগুলিতে শয্যা প্রায় ভর্তি। একই শয্যায় দুই রোগীকে শুয়ে থাকার দৃশ্য দেখা গিয়েছে বেশ কয়েকটি রাজ্যে। এমনকি অক্সিজেন না পেয়ে কোভিড রোগীর মৃত্যুর খবর আসছে।

দৈনিক মৃত্যু এই পর্যায়ে চলে যাওয়ায় হাসপাতালের মর্গের বাইরে, শ্মশানে এবং কবরস্থানে মরদেহের সারি পড়ে থাকছে। সব মিলিয়ে যে পরিস্থিতির তৈরি হয়েছে তা দেখা যায়নি করোনার প্রথম পর্বেও। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, করোনার প্রথম তরঙ্গের মতো এর দ্বিতীয় ঢেউকেও পরাজিত করতে সক্ষম হবে ভারত। কোভিড পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কঠোরভাবে করোনাবিধি পালনের মাধ্যমে আরও দ্রুত গতিতে সমন্বয় সাধন করে কোভিডকে মোকাবিলা করা সম্ভব।

সংক্রমণের গতি রুখতে কোভিড পরীক্ষা, সংক্রমিতের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা এবং তাদের চিকিৎসার ওপর জোর দিয়েছেন মোদি। তিনি বলেন, ‘কোভিড পরীক্ষা, সংক্রমিতের সংস্পর্শে আসা ব্যক্তিদের সন্ধান করা এবং তাদের চিকিৎসার কোনও বিকল্প নেই।’

কোভিড রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ বেডের ব্যবস্থা করারও তাগিদ দেন মোদি। পাশাপাশি রোগীদের জন্য রেমডেসিভির-সহ অন্যান্য ওষুধের সরবরাহ ব্যবস্থাও পর্যালোচনা করেন তিনি। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।

/এমপি/

সম্পর্কিত

দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, আটক ১৫

দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, আটক ১৫

গঙ্গার তীরে হাজার হাজার মরদেহ, ভিড় করছে চিল-শকুন

গঙ্গার তীরে হাজার হাজার মরদেহ, ভিড় করছে চিল-শকুন

পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

২৪ ঘণ্টায় শনাক্ত ২৬১, মৃত্যু ২২

২৪ ঘণ্টায় শনাক্ত ২৬১, মৃত্যু ২২

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

৪০ শিশুসহ ১৫০ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

৪০ শিশুসহ ১৫০ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

এ বছর করোনা সংক্রমণ আরও ভয়াবহ হবে: ডব্লিউএইচও

এ বছর করোনা সংক্রমণ আরও ভয়াবহ হবে: ডব্লিউএইচও

সর্বশেষ

টিভিতে ‘ঊনপঞ্চাশ বাতাস’, সর্বাধিক ছবি শাকিব-অপুর

ঈদের তৃতীয় দিনটিভিতে ‘ঊনপঞ্চাশ বাতাস’, সর্বাধিক ছবি শাকিব-অপুর

কাপাসিয়ায় অন্তঃসত্ত্বা নারী পুলিশের আত্মহত্যা

কাপাসিয়ায় অন্তঃসত্ত্বা নারী পুলিশের আত্মহত্যা

এখনও বাবুল আক্তারের সন্তানদের খোঁজ পায়নি পিবিআই

এখনও বাবুল আক্তারের সন্তানদের খোঁজ পায়নি পিবিআই

ঢাকা মেডিক্যালের সামনে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা

ঢাকা মেডিক্যালের সামনে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা

সারপ্রাইজ লাইভে এসে যা বললেন তাহসান-মিথিলা (ভিডিও)

সারপ্রাইজ লাইভে এসে যা বললেন তাহসান-মিথিলা (ভিডিও)

মমতা ব্যানার্জির ভাইয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

মমতা ব্যানার্জির ভাইয়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ইরানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ইব্রাহিম রাইসি

ইরানের প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন ইব্রাহিম রাইসি

সাগরে বসেই অনলাইনে মাছ বিক্রি করছেন জেলেরা

ডিজিটাল উপকূল-৭সাগরে বসেই অনলাইনে মাছ বিক্রি করছেন জেলেরা

পশ্চিমবঙ্গে লকডাউন, বাংলাদেশিদের রবিবার থেকে এনওসি দেওয়া হবে

পশ্চিমবঙ্গে লকডাউন, বাংলাদেশিদের রবিবার থেকে এনওসি দেওয়া হবে

গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার, বান্ধবী আটক

গার্মেন্টসকর্মীর লাশ উদ্ধার, বান্ধবী আটক

বিনোদন স্পট বন্ধ, তাই খোলা মাঠ বা নদীর ধারে

বিনোদন স্পট বন্ধ, তাই খোলা মাঠ বা নদীর ধারে

দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে যান নামালো চীন

দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে যান নামালো চীন

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, আটক ১৫

দিল্লিতে মোদি বিরোধী পোস্টার, আটক ১৫

গঙ্গার তীরে হাজার হাজার মরদেহ, ভিড় করছে চিল-শকুন

গঙ্গার তীরে হাজার হাজার মরদেহ, ভিড় করছে চিল-শকুন

পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

পশ্চিমবঙ্গে দুই সপ্তাহের লকডাউন ঘোষণা

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

ভারতে স্পুটনিকের টিকাদান শুরু, প্রতি ডোজ ৯৯৫ রুপি

৪০ শিশুসহ ১৫০ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

৪০ শিশুসহ ১৫০ ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি বাহিনীর

এ বছর করোনা সংক্রমণ আরও ভয়াবহ হবে: ডব্লিউএইচও

এ বছর করোনা সংক্রমণ আরও ভয়াবহ হবে: ডব্লিউএইচও

© 2021 Bangla Tribune