X
শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ১০ বৈশাখ ১৪২৮

সেকশনস

রমজানে ফুডপ্যান্ডার বিশেষ ডিল

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২২:২৭

পবিত্র রমজান মাস উপলক্ষে খাবার এবং গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা বিভিন্ন খাবার এবং মুদি পণ্য অর্ডারের ওপর দিচ্ছে ছাড় ও আকর্ষণীয় ডিল। ফুডপ্যান্ডার লক্ষ্য গ্রাহকদের দোরগোড়ায় খাবার, মুদি পণ্য ও রমজানের প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌঁছে দেয়ার মাধ্যমে তাদের সাথে এই মাহাত্ম্যপূর্ণ মাসের আনন্দ ভাগ করে নেওয়া; সেইসাথে বাসায় খাবার ও প্রয়োজনীয় দ্রব্য ডেলিভারি নেওয়ার মাধ্যমে গ্রাহকরা যেনও এই প্রতিকূল সময়ে নিরাপদে নিজেদের ঘরে অবস্থান করতে পারেন তা নিশ্চিত করা। গ্রাহক স্বার্থে লকডাউনের মধ্যে ফুডপ্যান্ডা যথাযথ স্বাস্থ্য বিধি মেনে খাবার এবং মুদি পণ্য ডেলিভারি সেবা চালিয়ে যাচ্ছে।

রমজান ডিলের অংশ হিসেবে গ্রাহকরা ইফতার ও সেহরির সময় ফুডপ্যান্ডার সেবার মাধ্যমে বিভিন্ন অফার উপভোগ করতে পারবেন। ঢাকা এবং চট্টগ্রামের গ্রাহকরা “ঝড়৫০’ প্রোমো কোডটি ব্যবহার করে ভোর ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ১৩০ টাকার বেশি অর্ডারে ৫০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও, ঢাকা এবং চট্টগ্রামের গ্রাহকরা ‘রোজা১০০’ ভাউচার ব্যবহার করে নির্দিষ্ট কিছু রেস্টুরেন্ট থেকে ২০০ টাকার বেশি অর্ডারে দুপুর ৩টা থেকে ভোর ৬টা পর্যন্ত অর্ডার অনুযায়ী ২৫ শতাংশ (সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত) ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন। এই দুই শহরের বাইরের গ্রাহকরা ‘ঝড়৩৫’ কোড ব্যবহার করে ভোর ৬টা থেকে দুপুর ৩টার মধ্যে ১০০ টাকার বেশি অর্ডারে ৩৫ টাকা ছাড় উপভোগ করতে পারবেন এবং দুপুর ৩টা থেকে ভোর ৬টার মধ্যে ‘রোজা৫০’ ব্যবহার করে ১৩০ টাকার ওপরে অর্ডারে ৫০ টাকা ছাড় পেয়ে যাবেন। এছাড়াও, প্যান্ডাকিচেন এক্সক্লুসিভ রেস্তোরা থেকে অর্ডার করলে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়। এর বাইরেও, গ্রাহকরা ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মের বিভিন্ন নির্দিষ্ট রেস্টুরেন্টের ছাড় এবং ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারসহ প্রমোশনাল অফারগুলো উপভোগ করতে পারবেন।  

গ্রাহকরা যাতে ঘরের বাইরে যাওয়ার ​​ঝামেলা ছাড়াই অনলাইনে মুদি পণ্য কিনতে পারেন সেজন্য ফুডপ্যান্ডা খাবার ছাড়াও ‘প্যান্ডমার্ট’ এবং শপে দিচ্ছে বিশেষ অফার ও ছাড়। গ্রাহকরা বিশেষ ছাড়ে প্যান্ডামার্ট থেকে মাংস, মাছ, ফলমূল, শাকসবজি, তৈরি হিমায়িত খাবার এবং স্ন্যাক্সসহ বিভিন্ন মুদি পণ্য কিনতে পারবেন। ‘বাজার৮০’, ‘বাজার৯০’ এবং ‘বাজার১২০’ কোড ব্যবহার করে গ্রাহকরা ফুডপ্যান্ডা শপে পেয়ে যাবেন ১২০ টাকা পর্যন্ত ছাড়। আর কোড ‘হ্যালোপ্যান্ডা’ ব্যবহার করলে ৩০ মিনিটে গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে যাবে প্যান্ডামার্টের পণ্য সাথে ফ্রি ডেলিভারি।

গ্রাহকদের ইফতার বা সেহরির জন্য খাবার অর্ডারের প্রয়োজন হোক কিংবা মাংস, মাছ, ফলমূল, শাকসবজি এবং অন্যান্য মুদি আইটেমের দরকার হোক, এক ক্লিকে সব পৌঁছে দিবে ফুডপ্যান্ডা।

প্রেস বিজ্ঞপ্তি

/এফএএন/

সর্বশেষ

উজবেকিস্তানে নিজেদের অবস্থান দেখলো বাংলাদেশ

উজবেকিস্তানে নিজেদের অবস্থান দেখলো বাংলাদেশ

মুসা ম্যানশনে আগুন: ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই

মুসা ম্যানশনে আগুন: ঘটনাস্থল পরিদর্শন করেছে পিবিআই

 ‘বই পড়ায় শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টিতে শিক্ষকদের ভূমিকা নিতে হবে’

 ‘বই পড়ায় শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টিতে শিক্ষকদের ভূমিকা নিতে হবে’

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ক্রুদের উদ্ধারের সময় ফুরিয়ে যাচ্ছে

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের ক্রুদের উদ্ধারের সময় ফুরিয়ে যাচ্ছে

ব্রাহ্মণবাড়িয়ায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বাড়িতে হামলার অভিযোগ

ভেঙে পড়েছে হেফাজতের শীর্ষ কমান্ড

আরও দুই শ’ নেতার তালিকা, গ্রেফতারে অভিযানভেঙে পড়েছে হেফাজতের শীর্ষ কমান্ড

রাজধানীতে আজ গাড়ির চাপ কম, বের হওয়াদের পুলিশের জেরা

রাজধানীতে আজ গাড়ির চাপ কম, বের হওয়াদের পুলিশের জেরা

৯৯ রানেই শেষ পাকিস্তান, জিম্বাবুয়ের ‘প্রথম জয়’

৯৯ রানেই শেষ পাকিস্তান, জিম্বাবুয়ের ‘প্রথম জয়’

‘টিকা কূটনীতি: একাধিক উৎসে যুক্ত হওয়া জরুরি’

‘টিকা কূটনীতি: একাধিক উৎসে যুক্ত হওয়া জরুরি’

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে শতাধিক অভিবাসীর মৃত্যুর আশঙ্কা

গুমের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

গুমের ভয় দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, থানায় মামলা

শনিবার থেকে ব্র্যাকের অ্যান্টিজেন পরীক্ষা শুরু

শনিবার থেকে ব্র্যাকের অ্যান্টিজেন পরীক্ষা শুরু

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

এসিআই হাইব্রিড ধানে হেক্টর প্রতি লক্ষ্য ১৫ টন

এসিআই হাইব্রিড ধানে হেক্টর প্রতি লক্ষ্য ১৫ টন

হুয়াওয়ের এসএমই সাপোর্ট সেন্টার

হুয়াওয়ের এসএমই সাপোর্ট সেন্টার

সংযোগ কেয়ারগিভার: করোনাকালে তরুণদের নতুন পেশা

সংযোগ কেয়ারগিভার: করোনাকালে তরুণদের নতুন পেশা

ইন্টেলিজেন্ট যানবাহনে বিনিয়োগ বাড়াবে হুয়াওয়ে

ইন্টেলিজেন্ট যানবাহনে বিনিয়োগ বাড়াবে হুয়াওয়ে

উদযাপিত হচ্ছে ‘স্বাধীনতা স্মরণ ৭১-২১’

উদযাপিত হচ্ছে ‘স্বাধীনতা স্মরণ ৭১-২১’

‘কোভিড ক্লেইম ডিসিশন’ সেবা চালু করলো মেটলাইফ

‘কোভিড ক্লেইম ডিসিশন’ সেবা চালু করলো মেটলাইফ

এসএএফের সহযোগিতায় চমেকে করোনা টেস্টিং বুথ

এসএএফের সহযোগিতায় চমেকে করোনা টেস্টিং বুথ

‘বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বাজারে নতুন মার্সেল মোবাইলফোন

বাজারে নতুন মার্সেল মোবাইলফোন

বাজারে মার্সেল মোবাইল ফোন

বাজারে মার্সেল মোবাইল ফোন

Bangla Tribune is one of the most revered online newspapers in Bangladesh, due to its reputation of neutral coverage and incisive analysis.
© 2021 Bangla Tribune