ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে সাংবাদিক আবু তৈয়ব

খুলনা প্রতিনিধি
২১ এপ্রিল ২০২১, ১২:১১ আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১২:১১

ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনার সিনিয়র সাংবাদিক এনটিভির খুলনা ব্যুরো প্রধান আবু তৈয়বকে বুধবার (২১ এপ্রিল) সকালে আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে জেলহাজতে পাঠান। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবু সাইদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তদন্ত চলাকালে প্রয়োজন হলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য রিমান্ড আবেদন করা হবে। মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর নুরনগরের নিজ বাসভবন থেকে পুলিশ আবু তৈয়বকে গ্রেফতার করে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (খুলনা জোন) বায়েজিত ইবনে আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সাংবাদিক আবু তৈয়বকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক করে থানায় আনা হয়। বুধবার সকালে তাকে ওই মামলায় আদালতে হাজির করা হয়। এরপর ম্যাজিস্ট্রেট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ মামলার বাদী খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক। মঙ্গলবার বিকালে খুলনা সদর থানায় দায়ের হওয়া এ মামলার নম্বর- ২৫। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২),২৯(2),৩১(১) ও ৩১(২)/৩৫ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয় পরস্পর যোগসাজশে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মিথ্যা, ভিত্তিহীন আক্রমণাত্মক এবং মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি গঠনের উপক্রম করার চেষ্টা করেছেন আবু তৈয়ব। মামলায় অপর আসামি হলেন দৈনিক লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি সবুর রানা।

মামলায় তালুকদার আব্দুল খালেক উল্লেখ করেন, আবু তৈয়ব ফেসবুক অ্যাকাউন্টে ১৮ এপ্রিলের যে কোনও সময় তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে 'বন্ড লাইসেন্স ম্যানেজিং ডাইরেক্টর খুলনা সিটি মেয়র? শুল্ক ফাঁকির জন্য আড়াই কোটি অর্থদণ্ড, ৫ কোটি ৫৩ লাখ টাকা দাবিনামা, বন্ড লাইসেন্স বাতিল' শিরোনামে সংবাদ পরিবেশন করেছেন।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি