X
বুধবার, ১১ আগস্ট ২০২১, ২৭ শ্রাবণ ১৪২৮

সেকশনস

জনপ্রতি ফিতরা সর্বনিম্ন ৭০ ও সর্বোচ্চ ২৩১০ টাকা

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৮:৫৫

এ বছর সাদাকাতুল ফিতর হার জনপ্রতি সর্বোচ্চ ২৩১০ টাকা এবং সর্বনিম্ন ৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকালে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়, ইসলামি শরিয়াহ মতে গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনির ইত্যাদি পণ্যগুলোর যেকোনও একটি দিয়ে ফিতরা প্রদান করা যায়। উন্নতমানের গম বা আটা দিয়ে ফিতরা আদায় করলে অর্ধ সা’ বা ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য ৭০ (সত্তর) টাকা প্রদান করতে হবে। যব দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য ২৮০ টাকা, কিশমিশ দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজার মূল্য এক হাজার ৩২০  টাকা, খেজুর দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩০০ গ্রাম বা এর  বাজার মূল্য এক হাজার ৬৫০ টাকা, পনির দিয়ে আদায় করলে এক সা’ বা ৩ কেজি ৩৩০০ গ্রাম বা এর বাজার মূল্য দুই হাজার ৩১০ টাকা ফিতরা প্রদান করতে হবে। দেশের সব বিভাগ থেকে সংগৃহীত গম, আটা, যব, কিশমিশ, খেজুর ও পনিরের বাজার মূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। মুসলমানরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এই পণ্যগুলোর যেকোনও একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারবেন।

উল্লেখ্য, উল্লিখিত পণ্যগুলোর স্থানীয় খুচরা বাজার মূল্যের তারতম্য রয়েছে। তদানুযায়ী স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। সভায় ফিতরা সংক্রান্ত কমিটির উপস্থিত সদস্যরা উল্লেখ করেন, নেছাব পরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ড. মাওলানা মুহাম্মদ কাফিলুদ্দীন সরকার, মুফতি মোহাম্মদ রুহূল আমীন, মুফতি মাওলানা মিজানুর রহমান সাঈদ, মাওলানা মো. আব্দুর রাজ্জাক, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, উপ-পরিচালক ড. মাওলানা আবদুল জলীল, ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ, মুহাদ্দিস মুফতি ওয়ালিয়ূর রহমান খান ও মুফাসসির ড. মাওলানা মুহাম্মদ আবু সালেহ পাটোয়ারীসহ দেশের বিশিষ্ট আলেমরা উপস্থিত ছিলেন।

/সিএ/এপিএইচ/এমওএফ/

সম্পর্কিত

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:৪৫

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ২৩৭ জন প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত ২৩ হাজার ৩৯৮ জন মারা গেছেন।

বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ২৩৭ জনের মধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ১০৫ জন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন। এরপর চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন, খুলনা বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে আট জন, সিলেট বিভাগে ২৩ জন, রংপুর বিভাগে ছয় জন এবং ময়মনসিংহ বিভাগে ১১ জন মারা গেছেন।

২৩৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৬০ জন এবং বাড়িতে তিন জন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১০ হাজার ৪২০ জন। এদের নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন।

২৪ ঘণ্টায় ১০ হাজার ৪২০ জনের মধ্যেও সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। পাঁচ হাজার ১৬৩ জন শনাক্ত হয়েছেন এ বিভাগে। ময়মনসিংহ বিভাগে শনাক্ত হয়েছেন ৫৫৮ জন, চট্টগ্রাম বিভাগে দুই হাজার ১৭৩ জন, রাজশাহী বিভাগে ৫৯৮ জন, রংপুর বিভাগে ৩৪২ জন, খুলনা বিভাগে ৬৪০ জন, বরিশাল বিভাগে ৩৮৯ জন এবং সিলেট বিভাগে ৫৫৭ জন।

/জেএ/আইএ/এমওএফ/

সম্পর্কিত

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৩৩

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে আরও ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে টানা ১৮ দিন মৃতের সংখ্যা দুইশ’র ওপরে রয়েছে। সবশেষ গত ২৪ জুলাই দুইশ’য়ের কম মৃত্যু দেখে বাংলাদেশ, সেদিন ১৯৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আজকের ২৩৭ জন নিয়ে সরকারি হিসাবে দেশে কোভিড-১৯ এ মারা গেলেন মোট ২৩ হাজার ৩৯৮ জন।

একই সময়ে দেশে নতুন করে আর ১০ হাজার ৪২০ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হয়েছে। তাদের নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৩ লাখ ৮৬ হাজার ৭৪২ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে মোট ১২ লাখ ৪৮ হাজার ৭৫ জন সুস্থ হলেন। অর্থাৎ দেশে এখন ‘অ্যাকটিভ’ করোনারোগী রয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৬৬৭ জন।
 
বুধবার (১১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৪৪ হাজার আটটি, আর আগের কিছুসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৪৩০টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮২ লাখ ৫৬ হাজার ৪৭১টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬১ লাখ ৪৫৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২১ লাখ ৫৬ হাজার ১৪টি। 

গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ২৩৭ জনের মধ্যে পুরুষ ১৩৪ জন এবং নারী ১০৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় দেশে মোট পুরুষ মারা গেলেন ১৫ হাজার ৫১৮ জন এবং নারী মারা গেলেন সাত হাজার ৮৮০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন দুই জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৪৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৮৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে চার জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুই শিশু এবং শূন্য থেকে ১০ বছরের বয়সের মধ্যে একজন শিশু রয়েছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মারা যাওয়া ২৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগের ১০৫ জন, চট্টগ্রাম বিভাগের ৫৪ জন, রাজশাহী বিভাগের ১০ জন, খুলনা বিভাগের ২০ জন, বরিশাল বিভাগের আট জন, সিলেট বিভাগের ২৩ জন, রংপুর বিভাগের ছয় জন এবং ময়মনসিংহ বিভাগের রয়েছেন ১১ জন।

২৩৭ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৭৪ জন, বেসরকারি হাসপাতালে ৬০ জন এবং বাড়িতে তিনজন।

/জেএ/আইএ/

সম্পর্কিত

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:০৪

দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জিডিপিতে আমরা ৩ দশমিক ৫১ ভাগ প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি, যা এশিয়ায় সব দেশের ওপরে। তিনি বলেন, ‘এ মুহূর্তে আমাদের জিডিপির যে অবস্থা, তাতে আমরা এটি কাভার করতে পারবো বলে আশা করি। জিডিপিতে আমরা ২০১৯-২০ অর্থবছরে যে অর্জন করেছি ৩ দশমিক ৫১, এটা আমাদের আশা ছিল অর্জন করতে পারবো। আপনারা জানেন, সেই বছরে একটা বড় অংশ আমরা অস্বাভাবিকভাবে পার করেছি এবং শুধু আমরা না, অন্যান্য দেশও সেভাবে পার করেছে।’

বুধবার (১১ আগস্ট) অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘রেমিট্যান্স কোনও জাদু নয়, তাই রেমিট্যান্স যে জায়গায় ছিল সে জায়গায়ই থাকবে।’ তিনি বলেন, ‘রেমিট্যান্স যদি জাদু হয় তবে জাদু শেষ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু রেমিট্যান্স তো জাদু নয়। সুতরাং, রেমিট্যান্স কখনও শেষ হবে না। ২০১৯ সালে যখন আমরা রেমিট্যান্সের বিষয়ে প্রণোদনা দেওয়া শুরু করি, তখন থেকেই একটি নির্দিষ্ট গোষ্ঠী এর বিরুদ্ধে অবস্থান নেয়। তারা বলে আসছিল—প্রণোদনা দিয়ে রেমিট্যান্স বাড়ানো যাবে না এবং তারা বলেছে, এটা কখনও বাড়বে না। তারা বলেছিল, এটা সাময়িক, সাসটেইনেবল নয়। কিন্তু ২০১৯ সালে আমরা যখন প্রণোদনার ঘোষণা দিয়েছিলাম, তার আগে আমাদের রেমিট্যান্স ছিল প্রতি বছর ১৩ দশমিক ১ বিলিয়ন ডলার। কিন্তু ২ শতাংশ প্রণোদনা দেওয়ার পর প্রথম বছরই আমরা সংগ্রহ করলাম ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার। ১৩ দশমিক ১ থেকে ১৮ দশমিক ২ বিলিয়ন ডলারে চলে যায়। দ্বিতীয় বছরে রেমিট্যান্স প্রায় ২৫ বিলিয়ন ডলারে চলে যায়। এটা অবিশ্বাস্য। রেমিট্যান্স ২৫ বিলিয়ন ডলার আসার পর তারা বলছে, অনেক বেশি এসে গেছে।’

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এ মাসের প্রথম ৯ দিনে রেমিট্যান্স এসেছে ৫৬৭ মিলিয়ন ডলার। একই সময় গত বছর ৯ দিনে রেমিট্যান্স এসেছিল ৪৫০ মিলিয়ন ডলার।’

/এসআই/এপিএইচ/এমওএফ/

সম্পর্কিত

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

টিকার দ্বিতীয় ডোজ মজুত আছে: স্বাস্থ্য অধিদফতর

টিকার দ্বিতীয় ডোজ মজুত আছে: স্বাস্থ্য অধিদফতর

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:১৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রধান কুশীলব বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান উল্লেখ করে তার মরণোত্তর বিচার চান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। বুধবার (১১ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতর আয়োজিত ১৫ আগস্ট উপলক্ষে আলোকচিত্র ও ডিজিটাল কর্নারের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, যারা জাতির পিতার নেতৃত্বকে মেনে নিতে পারেনি, যারা পাকিস্তানি প্রেতাত্মা, যারা ৩০ লাখ শহীদের রক্তে কেনা স্বাধীনতার চেতনাকে ধারণ করে না, যারা শৃঙ্খল ভাঙার স্বপ্ন দেখেনি, তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে আরও বক্তব্য রাখেন তথ্য সচিব মকবুল হোসেন। সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত শাহেনুর মিয়া।

/এসও/আইএ/এমওএফ/

সম্পর্কিত

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

টিকার দ্বিতীয় ডোজ মজুত আছে: স্বাস্থ্য অধিদফতর

টিকার দ্বিতীয় ডোজ মজুত আছে: স্বাস্থ্য অধিদফতর

টিকার দ্বিতীয় ডোজ মজুত আছে: স্বাস্থ্য অধিদফতর

আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৯:১৯

দেশে করোনাভাইরাসের টিকার যারা প্রথম ডোজ নিয়েছেন তাদের জন্য দ্বিতীয় ডোজের টিকাও পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (১১ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

দেশে যারা ফাইজার এবং মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই টিকা কর্মসূচি চালানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘যারা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন, তারা চার সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ নিতে পারবেন।’

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন,  ‘প্রথম ডোজ ভ্যাকসিন যারা গ্রহণ করেছেন তাদের অনুরোধ করতে চাই, আপনারা যথাসময়ে অর্থাৎ চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেবেন।’

তিনি বলেন, ‘এ টিকার প্রথম ডোজ গ্রহীতা যে কেন্দ্রে এবং যে কোম্পানির নিয়েছেন, দ্বিতীয় ডোজও সেই একই কেন্দ্রে এবং একই কোম্পানির টিকা নিতে পারবেন। অর্থাৎ যারা সিনোফার্মের ভ্যাকসিন পেয়েছেন, তারা সিনোফার্মের ভ্যাকসিনই পাবেন। যারা মডার্নার ভ্যাকসিন পেয়েছেন তারা মডার্নার ভ্যাকসিনই নেবেন। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনও অবকাশ নেই।’

মঙ্গলবার (১০ আগস্ট) করোনাভাইরাসের মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ১২ আগস্ট থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ হবে। সেই সঙ্গে এই দিন এ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

স্বাস্থ্য অধিদফতরের গঠিত ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত দেশব্যাপী চলমান কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম বিষয়ক অতীব জরুরি দিকনির্দেশনাসমূহ বাস্তবায়ন প্রসঙ্গে চিঠিতে বলা হয়, তবে যেসব স্থানে (টিকাদান কেন্দ্র) এ টিকার প্রথম ডোজ উদ্বৃত্ত রয়েছে, সেসব স্থানে দ্রুত প্রথম ডোজ সম্পন্ন করে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে। চাহিদা মোতাবেক সারাদেশে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন শিগগিরই পাঠানো হবে বলেও চিঠিতে বলা হয়।

এতে আরও বলা হয়, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে হবে।

/জেএ/আইএ/এমওএফ/

সম্পর্কিত

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

সর্বশেষ

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়লো ৮০ কেজির ভোল মাছ

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়লো ৮০ কেজির ভোল মাছ

নৌকার জেনারেটরে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নৌকার জেনারেটরে ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

চুলপড়া থামছে না? নিজেই বানান এই তেল

চুলপড়া থামছে না? নিজেই বানান এই তেল

আগস্টে ছাড়পত্র আগস্টেই মুক্তি ‘আগস্ট ১৯৭৫’

আগস্টে ছাড়পত্র আগস্টেই মুক্তি ‘আগস্ট ১৯৭৫’

বেসিক ব্যাংকের টাকা উদ্ধারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

বেসিক ব্যাংকের টাকা উদ্ধারের বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

করোনায় মা-মেয়ের মৃত্যু

করোনায় মা-মেয়ের মৃত্যু

পিৎজা গেলো মহাকাশে

পিৎজা গেলো মহাকাশে

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ জাবি শিক্ষার্থীসহ তিনজন রিমান্ডে

নব্য জেএমবির বোমা বিশেষজ্ঞ জাবি শিক্ষার্থীসহ তিনজন রিমান্ডে

অস্ট্রেলিয়ার মতো একই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড?

অস্ট্রেলিয়ার মতো একই সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ড?

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

২৪ ঘণ্টায় ঢাকায় মৃত্যু ১০৫, শনাক্ত ৫১৬৩

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

টানা ১৮ দিন মৃত্যু দুইশ’র ওপরে

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জিডিপিতে এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ: অর্থমন্ত্রী

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

জিয়াউর রহমানের মরণোত্তর বিচার চান তথ্য প্রতিমন্ত্রী 

টিকার দ্বিতীয় ডোজ মজুত আছে: স্বাস্থ্য অধিদফতর

টিকার দ্বিতীয় ডোজ মজুত আছে: স্বাস্থ্য অধিদফতর

একটা প্রজন্ম ‘নাই’ হয়ে যাচ্ছে

একটা প্রজন্ম ‘নাই’ হয়ে যাচ্ছে

কমনওয়েলথ ইশতেহারে বাংলাদেশের চার বক্তব্য

কমনওয়েলথ ইশতেহারে বাংলাদেশের চার বক্তব্য

গণটিকার চার দিনে দেওয়া হলো প্রায় ৫০ লাখ ডোজ

গণটিকার চার দিনে দেওয়া হলো প্রায় ৫০ লাখ ডোজ

দুর্গম পাহাড়ি এলাকায় করোনার টিকা পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী

দুর্গম পাহাড়ি এলাকায় করোনার টিকা পৌঁছে দিচ্ছে বিমান বাহিনী

সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত ঢাকায়

সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত ঢাকায়

© 2021 Bangla Tribune