ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০২১, ১৭:৪০ আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৭:৪০

প্রধানমন্ত্রীকে কটূক্তি ও সরকারবিরোধী অপপ্রচার করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়েছেন মানিকগঞ্জের সিংগাইরের আওয়ামী লীগ নেতা অলি আহমেদ মোল্লা (৫০)। বৃহস্পতিবার (২২ এপ্রিল) তাকে গ্রেফতার করে সিংগাইর থানা পুলিশ। এদিন সিংগাইর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার অলি উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তিনি ওই ইউনিয়নের পূর্বভাকুম গ্রামের মৃত হাজী সিদ্দিক মোল্লার ছেলে।

তদন্ত কর্মকর্তা বলেন, ‘গ্রেফতার অলি নিজ নামের “অলি আহমেদ মোল্লা” ফেসবুক আইডি থেকে বিভিন্ন সময় সরকারবিরোধী অপপ্রচার চালান। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে নিয়েও কটূক্তি করেন।’

খোঁজ নিয়ে জানা গেছে, অলি আহমেদ মোল্লা আগামীতে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে পোস্টার-ফেস্টুন ছাপিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন।

এ ব্যাপারে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘অলি আহমেদ মোল্লা একজন আওয়ামী লীগের দুর্দিনের কর্মী এবং দলেন জন্য নিবেদিতপ্রাণ। আমার জানা মতে, তিনি মোবাইল ফোনও ভালোমতো চালাতে পারেন না। তারপরও কীভাবে কী হলো বুঝতে পারছি না।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
ভালোবাসা যখন ‘অন্ধ করে দেয়’, তখন কী হয় জানেন?
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
রাউটারে ভুল ওয়াই-ফাই ব্যান্ড ব্যবহারে ধীরগতির হতে পারে ইন্টারনেটের স্পিড
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
সরকারবিরোধী কিছুই পায়নি পুলিশ, তবু যে ধারায় কারাগারে নারী উদ্যোক্তা
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
হুথিদের বিরুদ্ধে সৌদি আরবকে সামরিক সহায়তা দেবে এক মুসলিম দেশ
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি